JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ১০:১৯ পিএম
Breaking
Gold Price : হু হু করে কমছে সোনার দাম, নেপথ্যে কী কারণ গোয়ায় বাগানের দাপট, আরব সাগরে ডুবল চার্চিল! শীর্ষে মেরিনার্স Rekha Patra : খাবারে কী মিশেছিল? ভেন্টিলেশনে রেখা পাত্র, হাসপাতালে ছুটে এসে বড় মন্তব্য স্... Student Death : তিন বছর পর জেলমুক্ত বাবা, তারপরেই মেয়ের চরম পরিণতি ব্রাত্যর বিজেপির সঙ্গে যোগাযোগ? ধর্ষণের অভিযোগ ঘিরে নতুন দাবি সুকান্তর গুরু নানক জয়ন্তীতে রাতেও মিলবে মেট্রো! ২৩ ও ২৪ নভেম্বর কোন স্টেশন থেকে কখন ছাড়বে শেষ ট্রে... Samik Bhattacharya: মোদীর মন্ত্রিসভায় শমীক ভট্টাচার্য! কোন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেত... Suvendu Adhikari: চাষিদের অ্যাকাউন্টে কবে ঢুকবে ২০৫ কোটির টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ম... Gold Price : হু হু করে কমছে সোনার দাম, নেপথ্যে কী কারণ গোয়ায় বাগানের দাপট, আরব সাগরে ডুবল চার্চিল! শীর্ষে মেরিনার্স Rekha Patra : খাবারে কী মিশেছিল? ভেন্টিলেশনে রেখা পাত্র, হাসপাতালে ছুটে এসে বড় মন্তব্য স্... Student Death : তিন বছর পর জেলমুক্ত বাবা, তারপরেই মেয়ের চরম পরিণতি ব্রাত্যর বিজেপির সঙ্গে যোগাযোগ? ধর্ষণের অভিযোগ ঘিরে নতুন দাবি সুকান্তর গুরু নানক জয়ন্তীতে রাতেও মিলবে মেট্রো! ২৩ ও ২৪ নভেম্বর কোন স্টেশন থেকে কখন ছাড়বে শেষ ট্রে... Samik Bhattacharya: মোদীর মন্ত্রিসভায় শমীক ভট্টাচার্য! কোন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেত... Suvendu Adhikari: চাষিদের অ্যাকাউন্টে কবে ঢুকবে ২০৫ কোটির টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ম...

Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা

Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা
ছবি: নিজস্ব ছবি

কলকাতা, নিউজ ডেস্ক: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর এবার তাঁর স্ত্রী তথা চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। খোদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস ছাড়ার বিষয়ে এখনও পর্যন্ত নয়না বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সুদীপ জানিয়েছেন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে। সেইসময় সঙ্গে ছিলেন নয়নাও। সুদীপের বক্তব্য অনুযায়ী, সেখানে অমিত শাহ সঙ্গে নয়নার কথাও হয়েছে। নির্বাচনে জয় পেতে এবার তাঁকে কী ধরনের পরিস্থিতির মধ্যে লড়াই করতে হয়েছে, তা নিয়েও জানতে চাওয়া হয়েছিল বলে জানান সুদীপ। নয়না দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত। সুদীপের দাবি, এখনও পর্যন্ত পাঁচবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন নয়না এবং প্রতিবারই তৃণমূলের প্রার্থী হিসেবে জয় পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেছেন সুদীপ।

সত্যিই কি মমতার হাত ছাড়তে চলেছেন নয়না? এই প্রশ্নের উত্তরে নয়না বলেন, 'সুদীপ বন্দ্যোপাধ্যায় কী করছেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। তিনি এখনও মমতার পাশেই রয়েছেন। ফলে স্বামীর রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে নয়নার রাজনৈতিক অবস্থান একই হবে কি না, তা নিয়েই ফের আলোচনা শুরু হয়েছে। তবে নয়না বন্দ্যোপাধ্যায় নিজে দল ছাড়ছেন বা অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন—এমন কোনও সিদ্ধান্ত এখনও প্রকাশ্যে আসেনি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়। বিজেপির সন্তোষ কুমার পাঠককে হারিয়ে জয়ী হন তিনি। বর্তমানে তিনি চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিধায়িকা। ৪ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেই ভাঙন শুরু হয়েছিল তৃণমূলে। ২০ জন তৃণমূল সাংসদ NCPI-তে যোগ দিয়েছেন। কিন্তু এখনও এনসিপিআই সাংসদ হিসেবে তাঁরা ২০ জন স্বীকৃতি পাননি। মমতার হাত ছেড়ে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন তাঁরা। আর এই ঋতশিবিরই এখন আসল তৃণমূল বলে দাবি তুলেছে। 

পরবর্তীতে ২০ সাংসদের পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে মামলা। এদিকে এই মামলা সুপ্রিম কোর্টেও বিচারাধীন। এদিকে এই মামলা সুপ্রিম কোর্টেও বিচারাধীন। গত মাসে এই মামলায় সুপ্রিম কোর্ট সবপক্ষকে নোটিস জারি করে। এরই মধ্যে দলত্যাগ বিরোধী আইনে জারি হওয়া নোটিসের জবাব দেওয়ার জন্য আরও ১৫ দিন সময় চেয়েছেন ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-র ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ। তবে পালাবদলের পর তৃণমূলের অন্দরে ভাঙন ধরলেও, মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের শিবিরেই রয়েছে নয়না। 

351 Views 0 Likes 0 Comments

Related News

ব্রাত্যর বিজেপির সঙ্গে যোগাযোগ? ধর্ষণের অভিযোগ ঘিরে নতুন দাবি সুকান্তর
মহানগর

ব্রাত্যর বিজেপির সঙ্গে যোগাযোগ? ধর্ষণের অভিযোগ ঘিরে নতুন দাবি সুকান্তর

কলকাতা, নিউজ ডেস্ক: ধর্ষণের চেষ্টা ও যৌন হেনস্তার অভিযোগে জিরো এফআইআর দায়ের হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে। এবার এই বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, ‘যৌন হেন...

২২ নভে ২০২৬, ০৯:২২ পিএম · 1 মিনিট
গুরু নানক জয়ন্তীতে রাতেও মিলবে মেট্রো! ২৩ ও ২৪ নভেম্বর কোন স্টেশন থেকে কখন ছাড়বে শেষ ট্রেন? জানুন পুরো সময়সূচি
মহানগর

গুরু নানক জয়ন্তীতে রাতেও মিলবে মেট্রো! ২৩ ও ২৪ নভেম্বর কোন স্টেশন থেকে কখন ছাড়বে...

কলকাতা, নিউজ ডেস্ক: গুরু নানক জয়ন্তী উপলক্ষে কলকাতার মেট্রো যাত্রীদের জন্য বিশেষ পরিষেবার ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ। উৎসবের দিন যাত্রীদের অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে ব্লু লাইনে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেও...

২২ নভে ২০২৬, ০৯:০৭ পিএম · 2 মিনিট
Samik Bhattacharya: মোদীর মন্ত্রিসভায় শমীক ভট্টাচার্য! কোন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেতে চলেছেন বাংলার বিজেপি সভাপতি?
মহানগর

Samik Bhattacharya: মোদীর মন্ত্রিসভায় শমীক ভট্টাচার্য! কোন গুরুত্বপূর্ণ দফতরের দায়...

কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রিসভায় কি এবার নতুন দায়িত্ব পেতে চলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনাকে ঘিরে জাতীয় রাজনীতিতে যখন জোর চর্চা চলছে, ঠিক...

২২ নভে ২০২৬, ০৭:৫৪ পিএম · 2 মিনিট
বেলেঘাটার ৫ স্কুলের ভাগ্যবদলে বড় ঘোষণা! এক ধাক্কায় ৪১ লক্ষের বেশি টাকা বরাদ্দ কুণাল ঘোষের
মহানগর

বেলেঘাটার ৫ স্কুলের ভাগ্যবদলে বড় ঘোষণা! এক ধাক্কায় ৪১ লক্ষের বেশি টাকা বরাদ্দ কুণ...

কলকাতা, নিউজ ডেস্ক: বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের পাঁচটি স্কুলের পরিকাঠামোগত উন্নয়নে মোট ৪১ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই বরাদ্দ...

২২ নভে ২০২৬, ০৬:৩৭ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.