JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০৫ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

সাত পাকে এক বর, তিন কনে! অদ্ভুত বিয়ের ভিডিও ভাইরাল, শুরু আইনি বিতর্ক

সাত পাকে এক বর, তিন কনে! অদ্ভুত বিয়ের ভিডিও ভাইরাল, শুরু আইনি বিতর্ক

অমরোহা (উত্তরপ্রদেশ): সাত পাক ঘুরতে ঘুরতে বর এক জন, কিন্তু কনে? এক নয়, দুই নয়, একেবারে তিন! মালাবদলও হল তিন বার, সিঁথিতে সিঁদুরও পরালেন তিন জনকেই। বিয়ের মণ্ডপে উপস্থিত অতিথিদের অনেকেই প্রথমে ভেবেছিলেন, বুঝি কোনও শর্ট ফিল্ম বা ইউটিউবের শুটিং চলছে। কিন্তু না, যা ঘটছে, তা নাকি সত্যিই বিয়ে! উত্তরপ্রদেশের অমরোহার এই অভিনব বিয়ের ভিডিও এখন সমাজমাধ্যমে তুমুল ভাইরাল। বিস্ময়ের পাশাপাশি শুরু হয়েছে জোর বিতর্কও।

ঘটনার কেন্দ্রে তিন তরুণী— তাঁদের মধ্যে দুই জন আপন বোন, অন্য জন খুড়তুতো বোন। আর যাঁকে বিয়ে করলেন, তিনি পেশায় তাঁদের সোশ্যাল মিডিয়া ভিডিওর ক্যামেরাম্যান। দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে করতেই বন্ধুত্ব, তারপর ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসার গল্পে নাকি কাউকে বাদ দিতে রাজি ছিলেন না তিন জনের কেউই!

পরিবারের ঘনিষ্ঠদের দাবি, ছোটবেলা থেকে তিন জনের বেড়ে ওঠা একসঙ্গেই। একই বাড়ি, একই উঠোন, একই হাসি-কান্না। তাই বিয়ের পর তিন দিকে তিন জনের চলে যাওয়ার ভাবনাই মেনে নিতে পারছিলেন না তাঁরা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত— যদি সংসার করতেই হয়, তা হলে একই মানুষের সঙ্গে, একই ছাদের নীচে। আর সেই সিদ্ধান্তই বাস্তবায়িত হল মন্দিরের বিয়ের আসরে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রথমে একে একে তিন তরুণী বরের গলায় মালা পরিয়ে দেন। তারপর সনাতন রীতিতেই সম্পন্ন হয় বিয়ের অন্যান্য আচার। এক জনের পর এক জনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন বর। উপস্থিত অতিথিদের কেউ হাততালি দিচ্ছেন, কেউ আবার মোবাইলে বন্দি করছেন এই বিরল দৃশ্য। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

তিন তরুণীর বক্তব্যও কম চমকপ্রদ নয়। তাঁদের দাবি, এই বিয়েতে কোনও জোরজবরদস্তি নেই। প্রত্যেকেই নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ একটাই— “আমরা কোনও দিন আলাদা থাকতে চাইনি। বিয়ের পরেও একসঙ্গেই থাকতে চাই।”

তবে সমাজমাধ্যমে যতটা কৌতূহল, ততটাই সমালোচনাও শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভারতে এক জন পুরুষের একাধিক বিয়ে কি আইনসম্মত? বিশেষজ্ঞদের মতে, হিন্দু বিবাহ আইন অনুযায়ী প্রথম বিবাহ বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বা তৃতীয় বিয়ে বৈধ নয়। ফলে সামাজিক বা ধর্মীয় আচার সম্পন্ন হলেও সেই বিয়ে আইনের চোখে স্বীকৃতি পাবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

এর মধ্যেই সামনে এসেছে আরও একটি গুরুতর অভিযোগ। প্রশাসনিক তদন্তে দাবি করা হয়েছে, তিন কনের মধ্যে একজন নাবালিকা হতে পারেন। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি)-র প্রাথমিক অনুসন্ধানে স্কুলের নথির ভিত্তিতে তাঁর বয়স ১৫ বছর বলে উল্লেখ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সংশ্লিষ্ট তরুণীর দাবি, তিনি প্রাপ্তবয়স্ক এবং নিজের ইচ্ছাতেই বিয়ে করেছেন।

ভালোবাসার গল্প, না কি আইনের পরীক্ষায় পড়তে চলা এক বিতর্কিত সিদ্ধান্ত— অমরোহার এই বিয়ে এখন সেই প্রশ্নই তুলে দিয়েছে। কেউ বলছেন, "এ এক অন্য রকম প্রেমের কাহিনি।" আবার কারও মন্তব্য, “ভাইরাল হওয়ার যুগে বাস্তব আর অভিনয়ের সীমারেখাটাই যেন ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে।”

20 Views 0 Likes 0 Comments

Related News

দুর্গাপুজোর নবমী হোক মাংস-ময়, বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের বিশেষ পদ
রকমারি

দুর্গাপুজোর নবমী হোক মাংস-ময়, বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের বিশেষ পদ

এই আমিষ নিয়ে যে যাই বলুক না কেন, খাওয়াতো হবেই। আর তাই ,পুজোর নবমীতে বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের এই বিশেষ পদ।

০৮ সেপ্টে ২০২৬, ০৮:৫৭ পিএম · 2 মিনিট
চেনা পদের নতুন ধরন,বাড়িতে বানান রাঙাআলু'র শুক্তো
রকমারি

চেনা পদের নতুন ধরন,বাড়িতে বানান রাঙাআলু'র শুক্তো

মোটেই বাঙালি পদ নয়! ফরাসিদের হেঁশেল থেকে জাহাজপথে বাংলায় এসে জমিয়ে বসে এই রান্না-শুক্তো। অনেক ধরনের শুক্তো খেয়েছেন। আজ খেয়ে দেখুন নতুন ধরনের শুক্তো। রাঙাআলু'র শুক্তো।

০৩ সেপ্টে ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট
বাঙালির পাতে সুস্বাদু পদ, ঐতিহ্যবাহী ভেটকির ষষ্ঠ-রঙ্গ
রকমারি

বাঙালির পাতে সুস্বাদু পদ, ঐতিহ্যবাহী ভেটকির ষষ্ঠ-রঙ্গ

কলকাতা, নিউজ ডেস্ক: বাঙালি মানেই মাছ আর ভাত। আর এই মাছ রান্নায় যদি নানারকম বৈচিত্র পাওয়া যায়! নতুন নতুন খাবারের খোঁজে বাঙালি চেষ্টা করে গেছে নতুন নতুন পদ রান্না করার। তেমনিই একটি পদ 'ভেটকির ষষ্ঠ রঙ্গ।' প্রাচীন এই পদটি...

০২ সেপ্টে ২০২৬, ০৭:২৩ পিএম · 1 মিনিট
মিষ্টি খাওয়ার ক্রেভিং কিন্তু ডায়েটের ভয়? ট্রাই করুন এই সুপার-হেলদি লাড্ডু
রকমারি

মিষ্টি খাওয়ার ক্রেভিং কিন্তু ডায়েটের ভয়? ট্রাই করুন এই সুপার-হেলদি লাড্ডু

একদিকে মিষ্টির ক্রেভিং অন্যদিকে ডায়েটের চিন্তা, এবার আর চিন্তা নেই। অল্প সময়েই বানিয়ে ফেলুন এই ডায়েট লাড্ডু।

৩১ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.