JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৪:১৪ পিএম
Breaking
আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের

একটি আসন, হাজার প্রশ্ন! মোদী-শাহের সারিতে কাকলি

একটি আসন, হাজার প্রশ্ন! মোদী-শাহের সারিতে কাকলি

মঙ্গলবার সকালে দিল্লিতে অনুষ্ঠিত এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে তৃণমূল ছেড়ে গঠিত ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-র নেত্রী কাকলি ঘোষ দস্তিদারকে প্রথম সারিতে বসানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে একই সারিতে তাঁর আসন নির্ধারণ হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, এনডিএ-র মধ্যে এনসিপিআই এবং তৃণমূল থেকে আসা বিদ্রোহী সাংসদদের গুরুত্ব আরও বেড়েছে বলেই এই বার্তা দেওয়া হয়েছে।

বর্তমানে কাকলি ঘোষ দস্তিদার-সহ তৃণমূল ছেড়ে আসা ২০ জন সাংসদ এনসিপিআই-র সঙ্গে যুক্ত হলেও, লোকসভায় এখনও তাঁদের নতুন দলের স্বীকৃতি মেলেনি। কাগজে-কলমে তাঁরা এখনও তৃণমূলের সাংসদ হিসেবেই নথিভুক্ত রয়েছেন। বৈঠক শেষে কাকলি জানান, দলীয় স্বীকৃতির জন্য প্রয়োজনীয় সমস্ত নথি লোকসভার স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়া এগোচ্ছে।

তিনি আরও বলেন, এনডিএ তাঁদের জোটের অংশ হিসেবেই বিবেচনা করছে বলেই এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। বসার ব্যবস্থা এবং আনুষ্ঠানিক স্বীকৃতি নিয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান। বিষয়টি চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে বলে তাঁর দাবি।

এই বৈঠকের বিশেষ তাৎপর্য রয়েছে কারণ সংসদে প্রশ্নপত্র ফাঁস রোধে কেন্দ্রের আনা নতুন বিল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও অর্থনৈতিক বিষয় নিয়েও বৈঠকে মতবিনিময় হয়েছে। বৈঠকে উপস্থিত এনসিপিআই সাংসদ সায়নী ঘোষ জানান, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ব্লু ইকোনমি এবং সাম্প্রতিক আইন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁর মতে, এটি ছিল একটি গঠনমূলক বৈঠক।

অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলের সাংসদ সৌগত রায় বলেন, তৃণমূলের প্রতীক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্বাচিত হয়ে এখন বিজেপি নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়া রাজনৈতিক বিশ্বাসঘাতকতার সামিল। তাঁর দাবি, ভোটারদের আস্থার সঙ্গে এই পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ নয়।

এদিকে, এনসিপিআই নেতৃত্ব স্পষ্ট করেছে যে তারা সংসদে এনডিএ-কে সমর্থন করবে। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন আঞ্চলিক সমস্যা নিয়ে তারা সরাসরি কেন্দ্রের পরিবর্তে রাজ্য সরকারের সঙ্গেই আলোচনা করার নীতি নিয়েছে। সব মিলিয়ে, এনডিএ বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারের প্রথম সারিতে উপস্থিতি আগামী দিনের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

59 Views 0 Likes 0 Comments

Related News

ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তরজা
দেশ

ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজ...

বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ রবিবারের ম্যাচের আগে এমন কোনও ঘোষণা ছিল না বলেই খবর। সাধারণতঃ আন্তর্জাতিক ম্যাচের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

১৪ সেপ্টে ২০২৬, ০২:০৯ পিএম · 2 মিনিট
বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের
দেশ

বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহ...

নিজের ভাষায় কথা বলাকে কোনওভাবে ছোট করে দেখার মানসিকতার বিরোধিতা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, নিজের ভাষায় কথা বললে নিজেকে ছোট মনে করা অত্যন্ত বড় ধরনের হীনমন্যতা ছাড়া কিছুই নয়।

১৪ সেপ্টে ২০২৬, ০১:৩৩ পিএম · 2 মিনিট
গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্মাদনা
দেশ

গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড...

হায়দ্রাবাদের খৈরাতাবাদে গণেশ চতুর্থী উপলক্ষে তৈরি হয়েছে ৬৯ ফুট উঁচু গণেশ বিগ্রহ। বিশালাকার এই প্রতিমাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ভক্তদের মধ্যে উন্মাদনা।

১৪ সেপ্টে ২০২৬, ০১:৩০ পিএম · 2 মিনিট
'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
দেশ

'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত...

রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন তিনি।

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.