JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ০৭:৩৩ পিএম
Breaking
Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! বদ্রীনাথের রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপ... মিষ্টি খাওয়ার ইচ্ছে? মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন প্রোটিনে ভরপুর ওয়ালনাট ব্রাউনি Nana Patekar: “নানা আর নেই!” খবরটা শুনেই ভেঙে পড়লেন অনুপম খের Dhruv Rathee: “কেন বাদ দেওয়া হয়েছিল ৭০ লক্ষ ভোটারকে? মোদী-শাহ জবাব দিন” বেঙ্গালুরুতে বিস্ফ... DhruvRathee: ‘ভোট চুরি’ বিতর্কে উত্তাল বেঙ্গালুরু, প্রকাশ রাজ-ধ্রুব রাঠীকে পাশে নিয়ে কমিশ... Big-Boss 2026: হাউসেমেটদের ‘কুকুর' বলে কটাক্ষ করলেন গায়ক Krishan Pal Gurjar: SIR আন্দোলন নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর Ravindra Raina: ‘ওমর আবদুল্লাকে মুখ্যমন্ত্রী করতেও কি ভোটে কারচুপি হয়েছিল?’ INDIA জোটকে পা... Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! বদ্রীনাথের রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপ... মিষ্টি খাওয়ার ইচ্ছে? মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন প্রোটিনে ভরপুর ওয়ালনাট ব্রাউনি Nana Patekar: “নানা আর নেই!” খবরটা শুনেই ভেঙে পড়লেন অনুপম খের Dhruv Rathee: “কেন বাদ দেওয়া হয়েছিল ৭০ লক্ষ ভোটারকে? মোদী-শাহ জবাব দিন” বেঙ্গালুরুতে বিস্ফ... DhruvRathee: ‘ভোট চুরি’ বিতর্কে উত্তাল বেঙ্গালুরু, প্রকাশ রাজ-ধ্রুব রাঠীকে পাশে নিয়ে কমিশ... Big-Boss 2026: হাউসেমেটদের ‘কুকুর' বলে কটাক্ষ করলেন গায়ক Krishan Pal Gurjar: SIR আন্দোলন নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর Ravindra Raina: ‘ওমর আবদুল্লাকে মুখ্যমন্ত্রী করতেও কি ভোটে কারচুপি হয়েছিল?’ INDIA জোটকে পা...

Operation Firewall: পাকিস্তানে তথ্যপাচারের সন্দেহে ১৩ নৌসেনাকর্মী! ১০ রাজ্যে একসঙ্গে তল্লাশি, জালে ২

Operation Firewall: পাকিস্তানে তথ্যপাচারের সন্দেহে ১৩ নৌসেনাকর্মী! ১০ রাজ্যে একসঙ্গে তল্লাশি, জালে ২
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: পাকিস্তানে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ ঘিরে দেশজুড়ে তৎপরতা বাড়াল অন্ধ্রপ্রদেশের কাউন্টার ইন্টেলিজেন্স সেল। তদন্তকারীদের সন্দেহের তালিকায় রয়েছেন মোট ১৮ জন। তাঁদের মধ্যে ১৩ জনই নৌসেনাকর্মী বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় দেশের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তদন্তকারীদের সূত্রে খবর, এই সন্দেহভাজনদের বিরুদ্ধে পাকিস্তানি হ্যান্ডলার বা গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রেখে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্তে ‘অপারেশন ফায়ারওয়াল ২০২৬’ নামে বিশেষ অভিযান শুরু করেছে কাউন্টার ইন্টেলিজেন্স সেল। মোট ১২টি দলে ভাগ হয়ে দেশের ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে তল্লাশি চালানো হচ্ছে।

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম নৌসেনা ঘাঁটি থেকে চরবৃত্তির অভিযোগে এক নৌসেনাকর্মী গ্রেফতার হওয়ার পরই তদন্ত আরও জোরদার হয়। তদন্তকারীদের দাবি, এনক্রিপ্টেড যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহার করে সন্দেহভাজনরা পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখতেন। সেই যোগাযোগের সূত্র ধরেই আরও কয়েকজনের নাম তদন্তকারীদের হাতে এসেছে।

অন্ধ্রপ্রদেশ ছাড়াও কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, গোয়া, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু, বিহার এবং ছত্তীসগঢ়ে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। নৌসেনার আধিকারিক, সন্ত্রাসদমন শাখা এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় সন্দেহভাজনদের একাধিক ঠিকানায় অভিযান চালানো হয়। তল্লাশির সময় নথি, মোবাইল ফোন এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে।

কয়েক দিন আগেই পশ্চিমবঙ্গের বাসিন্দা নৌসেনাকর্মী প্রদীপ মুখোপাধ্যায়কে তামিলনাড়ুর কোয়েম্বত্তূর থেকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ রয়েছে। আদালত তাঁকে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

এই মামলায় আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি নৌসেনা আধিকারিকদের গাড়ির চালক আন্নাম সাই ভারা প্রসাদ। তদন্তকারীদের অভিযোগ, প্রদীপ এবং প্রসাদ দু’জনেই অর্থের বিনিময়ে পাকিস্তানে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছিলেন।

তবে ঠিক কী ধরনের তথ্য পাচার করা হয়েছিল এবং দেশের কোন কোন সংবেদনশীল স্থাপনা বা নিরাপত্তা সংক্রান্ত তথ্য তাদের হাতে পৌঁছেছিল, তা এখনও তদন্তের আওতায় রয়েছে। বিশেষ করে বিশাখাপত্তনম নৌসেনা ঘাঁটি-সহ সামরিক পরিকাঠামো সংক্রান্ত কোনও তথ্য ফাঁস হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

১৮ জনের মধ্যে ১৩ জন নৌসেনাকর্মীর নাম উঠে আসায় তদন্তের গুরুত্ব আরও বেড়েছে। তাঁদের প্রত্যেকের যোগাযোগ, আর্থিক লেনদেন এবং ইলেকট্রনিক ডিভাইস খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কোনও বড়সড় নেটওয়ার্কের সঙ্গে তাঁদের যোগ রয়েছে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।

অপারেশন ফায়ারওয়াল ২০২৬-এর মাধ্যমে একসঙ্গে একাধিক রাজ্যে তল্লাশি চালানোয় তদন্তের পরিধি যে আরও বাড়তে পারে, তা স্পষ্ট। আপাতত দু’জন গ্রেফতার হলেও আগামী দিনে আরও নাম সামনে আসে কি না, এখন সেদিকেই নজর গোয়েন্দা মহলের।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
89 Views 0 Likes 0 Comments

Related News

Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! বদ্রীনাথের রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া
দেশ

Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! বদ্রীনাথের রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মু...

ঘটনাটি উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের একটি রেস্তোরাঁর। জানা গিয়েছে, কেরল থেকে পাহাড়ে বেড়াতে এসেছিলেন একটি পরিবার। যাত্রাপথের ক্লান্তি দূর করতে এবং চা-খাবারের জন্য তাঁরা একটি স্থানীয় রেস্তোরাঁয় প্রবেশ করেন। কিন্তু তাঁদের পিছু পিছু চুপিসারে রেস্তোরাঁর ভিতর ঢুকে পড়ে একটি বাঁদর। অচেনা বুনো প্রাণীকে এত কাছে দেখে প্রথমে উপস্থিত লোকজন একটু হকচকিয়ে গেলেও, বাঁদরটি কারও দিকে তেড়ে যায়নি। বরং শান্তভাবে সে এগিয়ে যায় চেয়ারে বসে থাকা পরিবারের এক প্রৌঢ়া মহিলার দিকে।

০৮ অক্টো ২০২৬, ০৭:২১ পিএম · 2 মিনিট
Dhruv Rathee: “কেন বাদ দেওয়া হয়েছিল ৭০ লক্ষ ভোটারকে? মোদী-শাহ জবাব দিন” বেঙ্গালুরুতে বিস্ফোরক ধ্রুব রাঠি
দেশ

Dhruv Rathee: “কেন বাদ দেওয়া হয়েছিল ৭০ লক্ষ ভোটারকে? মোদী-শাহ জবাব দিন” বেঙ্গালুরু...

নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বা SIR নিয়ে দেশজুড়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন ছুড়ে দিলেন ইউটিউবার ধ্রুব রাঠি। বৃহস...

০৮ অক্টো ২০২৬, ০৬:৫৫ পিএম · 2 মিনিট
DhruvRathee: ‘ভোট চুরি’ বিতর্কে উত্তাল বেঙ্গালুরু, প্রকাশ রাজ-ধ্রুব রাঠীকে পাশে নিয়ে কমিশনের বিরুদ্ধে সুর চড়াল সিজেপি
দেশ

DhruvRathee: ‘ভোট চুরি’ বিতর্কে উত্তাল বেঙ্গালুরু, প্রকাশ রাজ-ধ্রুব রাঠীকে পাশে নি...

ধ্রুব রাঠী বলেন, “আমি এখানে ক্ষমতা পরিবর্তনের জন্য আসিনি।” এরপরই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অভিযোগ প্রকাশ করে বলেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনের তরফে “জিরো ট্রান্সপারেন্সি, জিরো অ্যাকাউন্টেবিলিটি”— অর্থাৎ কোনও স্বচ্ছতা বা জবাবদিহি নেই। ভোটার তালিকায় নাম বাদ দেওয়া ও সংযোজন নিয়েও প্রশ্ন তোলেন রাঠী।

০৮ অক্টো ২০২৬, ০৬:৩৯ পিএম · 2 মিনিট
Krishan Pal Gurjar: SIR আন্দোলন নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর
দেশ

Krishan Pal Gurjar: SIR আন্দোলন নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর

নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকার এবং বিরোধী INDIA ব্লকের সংঘাত আরও তীব্র হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে রাস্তায় নেমেছে বিরোধীরা। দিল্লিতে...

০৮ অক্টো ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.