JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ০৭:০৯ পিএম
Breaking
Paresh Ram Das : ১৭ দিন পুলিশের চোখে ধুলো, শেষরক্ষা হল না, বিমানবন্দরে ধৃত পরেশরাম দাস Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত ক্যানিং... Barcelona: আতলেতিকোকে তাদের ঘরেই হারিয়ে লিগ শীর্ষে বার্সা, জোড়া গোলে নায়ক ফেরমিনো Priyanka Chopra: দীপাবলিতে চিংড়ি খেতেই বিপাকে প্রিয়াঙ্কা! একটি ছবিতেই নেটপাড়ায় তীব্র ট্র... ChatGPT: স্বামীকে বিষ খাইয়ে খুনের ছক! পরোক্ষে সাহায্য করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা? Mallikarjun Kharge: ‘হিন্দু উৎসবের পরিচয় বদলাচ্ছে কংগ্রেস’, তীব্র আক্রমণে বিজেপি এক ক্লিকেই জানা যাবে কোন হোটেলে রয়েছে পোকামাকড়ের উপদ্রব মদ্যপ চালক ও বেপরোয়া গতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের সরকার Paresh Ram Das : ১৭ দিন পুলিশের চোখে ধুলো, শেষরক্ষা হল না, বিমানবন্দরে ধৃত পরেশরাম দাস Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত ক্যানিং... Barcelona: আতলেতিকোকে তাদের ঘরেই হারিয়ে লিগ শীর্ষে বার্সা, জোড়া গোলে নায়ক ফেরমিনো Priyanka Chopra: দীপাবলিতে চিংড়ি খেতেই বিপাকে প্রিয়াঙ্কা! একটি ছবিতেই নেটপাড়ায় তীব্র ট্র... ChatGPT: স্বামীকে বিষ খাইয়ে খুনের ছক! পরোক্ষে সাহায্য করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা? Mallikarjun Kharge: ‘হিন্দু উৎসবের পরিচয় বদলাচ্ছে কংগ্রেস’, তীব্র আক্রমণে বিজেপি এক ক্লিকেই জানা যাবে কোন হোটেলে রয়েছে পোকামাকড়ের উপদ্রব মদ্যপ চালক ও বেপরোয়া গতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের সরকার

'ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপ', অমিত শাহের জবাব চেয়ে সংসদে বিরোধীদের বিক্ষোভ

'ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপ', অমিত শাহের জবাব চেয়ে সংসদে বিরোধীদের বিক্ষোভ

ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবের দাবিতে সোমবার রাজ্যসভায় সরব হল বিরোধীরা। কংগ্রেস ও বাম দলগুলির সাংসদরা অভিযোগ করেন, গত মাসে NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে আন্দোলনকারী পড়ুয়াদের ছত্রভঙ্গ করতে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।

এদিন অধিবেশন শুরু হতেই বিরোধী সাংসদরা স্লোগান দিতে শুরু করেন। তাঁদের দাবি, পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নিয়ে সংসদে অমিত শাহকে বিবৃতি দিতে হবে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহিও দাবি করেন তাঁরা। বিক্ষোভের জেরে রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন বিরোধী সাংসদদের নিজেদের আসনে ফিরে যেতে বলেন। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বক্তব্য রাখতে চাইলেও স্লোগান চলতে থাকায় তাঁকে বক্তব্য রাখার অনুমতি দেওয়া হয়নি। শেষ পর্যন্ত হইহট্টগোলের জেরে দুপুর ২টো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

বিরোধীদের একাংশের হাতে এদিন প্ল্যাকার্ডও দেখা যায়। তা নিয়ে আপত্তি জানান চেয়ারম্যান এবং সংসদের ভিতরে এই ধরনের আচরণ চলতে থাকলে ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেন। ছাত্রদের উপর পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগ’-এর অভিযোগের পাশাপাশি অযোধ্যার রাম মন্দিরের অনুদানের টাকা চুরির অভিযোগ নিয়েও এদিন সংসদে স্লোগান দেন বিরোধী সাংসদরা। ফলে একাধিক ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভার পরিস্থিতি।

35 Views 0 Likes 0 Comments

Related News

Mallikarjun Kharge: ‘হিন্দু উৎসবের পরিচয় বদলাচ্ছে কংগ্রেস’, তীব্র আক্রমণে বিজেপি
দেশ

Mallikarjun Kharge: ‘হিন্দু উৎসবের পরিচয় বদলাচ্ছে কংগ্রেস’, তীব্র আক্রমণে বিজেপি

নয়াদিল্লি: দীপাবলিকে ‘খুশির ইদ’ বলে বর্ণনা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। উৎসবের শুভেচ্ছা জানাতে গিয়ে তাঁর সেই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস সভাপতির বক্তব্যকে হাতিয়ার করে এ বার সরা...

০৯ নভে ২০২৬, ০৬:১৯ পিএম · 3 মিনিট
মদ্যপ চালক ও বেপরোয়া গতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের সরকার
দেশ

মদ্যপ চালক ও বেপরোয়া গতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের সরকার

তিরুবনন্তপুরম: নাবালকের হাতে গাড়ির স্টিয়ারিং তুলে দিচ্ছেন অভিভাবকেরা? কিংবা মদ্যপ অবস্থায় স্কুলবাস চালিয়ে পড়ুয়াদের জীবন বিপন্ন করছেন চালকেরা? এ বার এই প্রবণতা রুখতে কড়া অবস্থান নিল কেরল সরকার। বেপরোয়া গাড়ি চালানো, ট্...

০৯ নভে ২০২৬, ০৫:৫৭ পিএম · 2 মিনিট
Fire Accident: আলোর উৎসবেই নিভল বারোটি তাজা প্রাণ, মধ্যপ্রদেশে জোড়া অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুই পরিবার
দেশ

Fire Accident: আলোর উৎসবেই নিভল বারোটি তাজা প্রাণ, মধ্যপ্রদেশে জোড়া অগ্নিকাণ্ডে ভস...

প্রথম বিপর্যয়টি ঘটে কাটনি জেলার বরহি এলাকায়। মধ্যরাতে একটি তিনতলা আবাসনের একতলায় থাকা বাসনের দোকানে হঠাৎই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া গ্রাস করে নেয় ওপরের তলাগুলিকে

০৯ নভে ২০২৬, ০২:৫০ পিএম · 2 মিনিট
Sikkim: প্রথম আন্তর্জাতিক প্যারাগ্লাইডিং চ্যাম্পিয়নশিপ সিকিমে
দেশ

Sikkim: প্রথম আন্তর্জাতিক প্যারাগ্লাইডিং চ্যাম্পিয়নশিপ সিকিমে

গ্যাংটক: পাহাড়, মেঘ আর নীল আকাশের রাজ্যে এ বার নতুন আকর্ষণ প্যারাগ্লাইডিং। পর্যটকদের কাছে সিকিম এত দিন মূলত পাহাড়ি সৌন্দর্য, বরফে ঢাকা পর্বতশৃঙ্গ, বৌদ্ধ মঠ, ট্রেকিং এবং নদী-অভিযানের জন্য পরিচিত ছিল। এ বার সেই পরিচিতির ...

০৯ নভে ২০২৬, ০১:৩৩ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.