JAZZBAAT 24 BANGLA
৩১ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম
Breaking
৩৫০০ ঘণ্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা, ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান আশুতোষ দীক্ষিত পাশ্চাত্যের হ্যালোইনে বাঙালি ভূতের দাপট! পেত্নী-শাকচুন্নির সাজে জমজমাট কলকাতার রাজপথ FirhadHakim: ফিরহাদ হাকিমের নামে রহস্যময় পোস্টার, নেপথ্যে কারা? রাজনৈতিক মহলে জল্পনা Gold Price: ধনতেরসের আগেই সোনা-রুপোতে বড় পতন! জেনে নিন আজকের বাজারদর ICC Awards 2027: ফিফার মতো ব্যালন ডি অর শুরু হবে ক্রিকেটেও! নয়া ভাবনায় আইসিসি Yuvraj Singh: অভিষেক, ঈশান, বৈভবকে এক দিনের দলে দেখতে চান যুবরাজ RahulGandhi: ঠাকুমার কোলে বসে বৈদিক মন্ত্রপাঠ, ইন্দিরা গান্ধীর স্মৃতিতে আবেগঘন রাহুল গান্ধ... নীরবেই থামল এক সিনেমার গল্প! ৫৭ বছরেই চিরবিদায় ‘কাঁটে’ পরিচালক সঞ্জয় গুপ্তার ৩৫০০ ঘণ্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা, ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান আশুতোষ দীক্ষিত পাশ্চাত্যের হ্যালোইনে বাঙালি ভূতের দাপট! পেত্নী-শাকচুন্নির সাজে জমজমাট কলকাতার রাজপথ FirhadHakim: ফিরহাদ হাকিমের নামে রহস্যময় পোস্টার, নেপথ্যে কারা? রাজনৈতিক মহলে জল্পনা Gold Price: ধনতেরসের আগেই সোনা-রুপোতে বড় পতন! জেনে নিন আজকের বাজারদর ICC Awards 2027: ফিফার মতো ব্যালন ডি অর শুরু হবে ক্রিকেটেও! নয়া ভাবনায় আইসিসি Yuvraj Singh: অভিষেক, ঈশান, বৈভবকে এক দিনের দলে দেখতে চান যুবরাজ RahulGandhi: ঠাকুমার কোলে বসে বৈদিক মন্ত্রপাঠ, ইন্দিরা গান্ধীর স্মৃতিতে আবেগঘন রাহুল গান্ধ... নীরবেই থামল এক সিনেমার গল্প! ৫৭ বছরেই চিরবিদায় ‘কাঁটে’ পরিচালক সঞ্জয় গুপ্তার

ক্যাচ মিসে অতিষ্ঠ পাকিস্তান! ফিল্ডিং শুধরাতে নয়া ফর্মুলা পিসিবির

ক্যাচ মিসে অতিষ্ঠ পাকিস্তান! ফিল্ডিং শুধরাতে নয়া ফর্মুলা পিসিবির

পাকিস্তানের ক্রিকেট মানেই প্রতিভার ঝলক। আবার একইসঙ্গে ক্যাচ ফস্কানোর বদনামও। বছরের পর বছর দুর্বল ফিল্ডিং এবং সহজ ক্যাচ হাতছাড়া করার প্রবণতা নিয়ে সমালোচনার মুখে পড়েছে পাক দল। এ বার সেই সমস্যার সমাধানে অভিনব পথে হাঁটল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ শিবিরে থাকা ক্রিকেটারদের জন্য এক দিন অন্তর ৪০ মিনিট করে প্যাডেল খেলা বাধ্যতামূলক করা হয়েছে।

পিসিবির হাই পারফরম্যান্স বিভাগের ডিরেক্টর তথা সিনিয়র নির্বাচক আকিব জাভেদের বিশ্বাস, স্কোয়াশ ও টেনিসের মিশেলে তৈরি এই খেলা ক্রিকেটারদের ক্ষিপ্রতা, রিফ্লেক্স, ফিটনেস এবং ফিল্ডিং দক্ষতা বাড়াতে বড় ভূমিকা নেবে। তাঁর দাবি, অনেক ক্রিকেটারই আগে থেকে প্যাডেল খেলতেন। কিন্তু পর্যাপ্ত কোর্ট না থাকায় নিয়মিত অনুশীলন সম্ভব হত না। সেই কারণেই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ভিতরেই প্যাডেল কোর্ট তৈরি করা হয়েছে।

আকিবের কথায়, প্যাডেল শেখা সহজ হলেও খেলাটি যথেষ্ট পরিশ্রমসাপেক্ষ। ছোট কোর্টে দ্রুত গতিতে বলের আদানপ্রদান হওয়ায় স্ট্যামিনা, গতি এবং চোখ-হাতের সমন্বয় বাড়ে। সেই কারণেই ক্রিকেট অনুশীলনের পাশাপাশি এই খেলাকে প্রশিক্ষণের অংশ করা হয়েছে। পিসিবির আশা, এর ইতিবাচক প্রভাব মাঠের ফিল্ডিংয়েও দেখা যাবে।

শুধু প্যাডেল নয়, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিকে ক্রিকেটারদের ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে গড়ে তুলতে চাইছে পিসিবি। ভবিষ্যতে সেখানে বাস্কেটবল কোর্ট, স্নুকার-সহ একাধিক ইনডোর গেমসের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর অনুশীলনের জন্য অ্যাকাডেমিতে আনা হয়েছে এআই-চালিত বোলিং মেশিনও।

16 Views 0 Likes 0 Comments

Related News

ICC Awards 2027: ফিফার মতো ব্যালন ডি অর শুরু হবে ক্রিকেটেও! নয়া ভাবনায় আইসিসি
ময়দান

ICC Awards 2027: ফিফার মতো ব্যালন ডি অর শুরু হবে ক্রিকেটেও! নয়া ভাবনায় আইসিসি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটেও কি এ বার ফুটবলের ‘ব্যালন ডি’অর’-এর মতো জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখা যাবে? সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে আ...

৩১ অক্টো ২০২৬, ০২:২৭ পিএম · 2 মিনিট
Yuvraj Singh: অভিষেক, ঈশান, বৈভবকে এক দিনের দলে দেখতে চান যুবরাজ
ময়দান

Yuvraj Singh: অভিষেক, ঈশান, বৈভবকে এক দিনের দলে দেখতে চান যুবরাজ

স্পোর্টস ডেস্ক: অভিষেক শর্মা, ঈশান কিষাণ এবং বৈভব সূর্যবংশীর মতো প্রতিভাবান ক্রিকেটারদের এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত সুযোগ দেওয়া উচিত। তাঁদের প্রতিভার প্রতি সুবিচার করতে হলে শুধু টি-টোয়েন্টি ক্রিকেটে আটকে রাখলে ...

৩১ অক্টো ২০২৬, ০২:২৪ পিএম · 2 মিনিট
আজ যুব অলিম্পিকে পদকের স্বপ্ন নিয়ে নামছে ভারতের ১৭ প্রতিভা, নজরে তনভি-গাথারা
ময়দান

আজ যুব অলিম্পিকে পদকের স্বপ্ন নিয়ে নামছে ভারতের ১৭ প্রতিভা, নজরে তনভি-গাথারা

শনিবার থেকে সেনেগালের ডাকারে শুরু হচ্ছে ২০২৬ সালের গ্রীষ্মকালীন যুব অলিম্পিক। ভারতের হয়ে ১১টি খেলায় অংশ নেবেন ১৭ জন তরুণ প্রতিযোগী। ব্যাডমিন্টনে তনভি পাত্রি, তিরন্দাজিতে গাথা খাড়কে এবং সাঁতারে ধিনিধি দেশিংহুর দিকে থাকবে বিশেষ নজর।

৩০ অক্টো ২০২৬, ০২:০৬ পিএম · 2 মিনিট
মুম্বই ইন্ডিয়ান্সের কোচিংয়ে বড় রদবদল, ব্যাটিংয়ের দায়িত্বে রবিন উথাপ্পা
ময়দান

মুম্বই ইন্ডিয়ান্সের কোচিংয়ে বড় রদবদল, ব্যাটিংয়ের দায়িত্বে রবিন উথাপ্পা

আইপিএল ২০২৭-এর আগে কোচিং বিভাগে বড়সড় রদবদল মুম্বই ইন্ডিয়ান্সের। ব্যাটিং কোচ হলেন রবিন উথাপ্পা। বোলিং, ফিল্ডিং ও তরুণ বোলারদের উন্নয়নের দায়িত্বেও এলেন নতুন মুখ।

৩০ অক্টো ২০২৬, ০২:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.