JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ১০:০৯ এএম
Breaking
পুজোর মুখে বড় দুশ্চিন্তা! বৃষ্টি কি ভাসাবে বাংলার উৎসব? হাওয়া অফিসের নতুন পূর্বাভাসে বাড... আজ কাদের ভাগ্যে হঠাৎ টাকা, কার জীবনে আসছে বড় মোড়? দেখে নিন ১২ রাশির আজকের রাশিফল শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট... মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ পুজোর মুখে বড় দুশ্চিন্তা! বৃষ্টি কি ভাসাবে বাংলার উৎসব? হাওয়া অফিসের নতুন পূর্বাভাসে বাড... আজ কাদের ভাগ্যে হঠাৎ টাকা, কার জীবনে আসছে বড় মোড়? দেখে নিন ১২ রাশির আজকের রাশিফল শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট... মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ

মকরদ্বারে সন্মুখ সমর! অমিত শাহকে নিশানা করে বিরোধী স্লোগান, পাল্টা রাহুলকে আক্রমণ বিজেপির

মকরদ্বারে সন্মুখ সমর! অমিত শাহকে নিশানা করে বিরোধী স্লোগান, পাল্টা রাহুলকে আক্রমণ বিজেপির

প্রতিবাদ বনাম প্রতিবাদ। মঙ্গলবার তার জেরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সংসদের মকরদ্বারের সামনে। এক দিকে বিরোধী সাংসদদের স্লোগান, অন্য দিকে এনডিএ সাংসদদের পাল্টা স্লোগান। দুই পক্ষের মাঝখানে হাত জড়িয়ে মানবপ্রাচীর তৈরি করতে বাধ্য হন নিরাপত্তারক্ষীরা। বিরোধীদের দাবি, দিল্লিতে পড়ুয়াদের উপর পুলিশি দমন নিয়ে সংসদে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাব দিতে হবে। পাশাপাশি অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ নয়ছয়ের অভিযোগ নিয়েও আলোচনা চেয়েছে তারা।

অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, আলোচনার পথে না হেঁটে ‘দ্বিচারিতা’ করছেন রাহুল গান্ধী। ঝাড়খণ্ডে, যেখানে কংগ্রেস হেমন্ত সোরেনের সরকারের শরিক, সেখানেও পড়ুয়াদের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করেছে। এই প্রসঙ্গ তুলে রাহুলকে নিশানা করেন বিজেপি সাংসদরা। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, বিরোধীরা সংসদের কাজ চলতে দিলে অমিত শাহ তাঁদের প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। কিন্তু রাহুলের পাল্টা বক্তব্য, শাহের ‘মতামত’ শুনতে তাঁরা আগ্রহী নন। বরং দিল্লিতে পড়ুয়াদের উপর পুলিশি অভিযানের নেপথ্যে কারা ছিলেন, তার স্পষ্ট উত্তরই চান।

এ দিকে লোকসভায় অচলাবস্থা কাটেনি। বাদল অধিবেশনের শেষ সপ্তাহে এসে স্পিকার ওম বিড়লা বিরোধীদের উদ্দেশে বলেন, ‘‘সরকার জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিতে প্রস্তুত। আপনাদের মূল দাবিও মেনে নেওয়া হয়েছে। অন্য বিষয় নিয়েও আলোচনা হবে।’’ কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি। বিজেপি সাংসদ মুকেশ দলাল রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন। সেই সময় প্রিয়ঙ্কা গান্ধী সংসদে পৌঁছলে দু’পক্ষের মধ্যে কথার লড়াইও হয়। বিজেপি সাংসদকে প্রিয়ঙ্কা মনে করিয়ে দেন, রাহুল ইতিমধ্যেই ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেছেন। পাল্টা তাঁকে বলা হয়, ‘‘ঝাড়খণ্ডে যান। সেখানে কেন যাননি?’’

সংসদ চত্বরে সাংবাদিকদের প্রিয়ঙ্কা বলেন, সরকার পক্ষের সাংসদদেরও বিক্ষোভে নামতে বাধ্য করেছে বিরোধীরা। তাঁর কথায়, ‘‘এই প্রথম আমরা দেখছি, সরকার পক্ষের সাংসদরা বিক্ষোভ করছেন। আমরা তাঁদের এই জায়গায় আসতে বাধ্য করেছি। এ বার তাঁরা সামনে এসে বিবৃতি দিন।’’ অন্য দিকে কংগ্রেস সাংসদ মানিকম টাগোর ‘নিখোঁজ’ স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে উপস্থিত হয়ে জবাব দেওয়ার দাবি জানান। তাঁর বক্তব্য, অমিত শাহ সংসদ চত্বরেই রয়েছেন। অথচ ইচ্ছাকৃতভাবে অধিবেশনে আসছেন না। দিল্লি পুলিশের দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বলেও তিনি মনে করিয়ে দেন।

ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসি-র পরীক্ষায় অনিয়মের অভিযোগে পড়ুয়াদের বিধানসভা ঘেরাও কর্মসূচিতে পুলিশ লাঠি আর জলকামান ব্যবহার করেছিল। এ দিকে সেই ঘটনাকে সামনে রেখেই বিজেপির পাল্টা প্রচার। অনুরাগ ঠাকুরের অভিযোগ, ঝাড়খণ্ডের যুবকদের উপর অত্যাচারের জবাব দিতে হবে। যদিও রাহুল গান্ধী সোমবারই ঝাড়খণ্ডের ঘটনায় পুলিশের বলপ্রয়োগের নিন্দা করে বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ পড়ুয়াদের অধিকার এবং আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও বলেন, শিক্ষা, পরীক্ষা এবং রামমন্দির, এই বিষয়গুলি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। তাঁর কথায়, ঝাড়খণ্ডের সমস্যার সমাধানের একমাত্র পথ ‘আলোচনা’। ফলে সংসদে শাসক-বিরোধী চাপানউতোরের মধ্যেই শেষ সপ্তাহেও অচলাবস্থা কাটার লক্ষণ নেই।

52 Views 0 Likes 0 Comments

Related News

নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার
দেশ

নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্...

তবে নিছক মজার ভিডিয়ো হিসেবেই আটকে নেই ঘটনাটি। এর মধ্যে রয়েছে দুই প্রজন্মের এক সুন্দর সম্পর্কের ছবিও। যে প্রযুক্তি অনেকের কাছে প্রতিদিনের অভ্যাস, সেটিই কারও কাছে নতুন জগৎ। আর সেই জগতে প্রবেশের দরজা খুলে দিচ্ছে পরের প্রজন্ম।

২৬ সেপ্টে ২০২৬, ১২:৩৮ এএম · 2 মিনিট
বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি
দেশ

বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি

কাদামাখা কাঁচা রাস্তায় অবিরাম বৃষ্টিতে ভিজছে একদল কচি মুখ। অধিকাংশেরই গায়ে মলিন, ভেজা পোশাক, পা দুটো সম্পূর্ণ খালি। মাথায় কোনো ছাতা নেই,বৃষ্টির ফোঁটা থেকে বাঁচতে অনেকে তাদের হাতের প্লাস্টিকের ফাঁকা থালা বা বাটিটিকেই উল্টে মাথার ওপর ধরে রাখার চেষ্টা করছে।

২৫ সেপ্টে ২০২৬, ০৯:৫৬ পিএম · 2 মিনিট
ঝড়-বৃষ্টিতেও নিভল না পুরীর মহাদ্বীপ, নীলচক্রে জ্বলল অটুট শিখা
দেশ

ঝড়-বৃষ্টিতেও নিভল না পুরীর মহাদ্বীপ, নীলচক্রে জ্বলল অটুট শিখা

রাজপথ ছাপিয়ে জল বইছে, আর সিংহদ্বারের সামনে ভেজা পোশাকে দাঁড়িয়ে থাকা শত শত মানুষের চোখ নিবদ্ধ মন্দিরের একেবারে শীর্ষদেশে। এত জল, এত হাওয়ার দাপট তবুও শ্রীমন্দিরের চূড়ায় ধিকিধিকি নয়, রীতিমতো পূর্ণ তেজে প্রজ্জ্বলিত একাদশীর মহাদ্বীপ।

২৫ সেপ্টে ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা
দেশ

হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা

সকালের টিকিট পাওয়ার আশায় আগের রাত থেকেই ফুটপাতে ঠাঁই নিচ্ছেন শত শত রোগী ও তাদের আত্মীয় স্বজনরা। ফুটপাতের ওপর প্রায় ৫০০ মিটার দীর্ঘ এলাকাজুড়ে মানুষের এই সারি চলে গেছে। চার-চারটি সমান্তরাল লাইনে কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউবা ক্লান্ত শরীরটা রাস্তার ডিভাইডারে এলিয়ে দিয়ে ভোরের অপেক্ষা করছেন।

২৫ সেপ্টে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.