JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০২:২৮ এএম
Breaking
শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট... মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট... মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে...

শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত

শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: এর আগে সোনা জিতেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। চলতি আইচি-নাগোয়া এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে। শুধু সোনা নয়। শুক্রবার রীতিমতো দাপটের সঙ্গে একের পর এক সাফল্যে পদক-ঝুলি ভারী করলেন দেশের অ্যাথলিটরা। দিনের শুরুতেই শ্যুটিংয়ে প্রায় একইসঙ্গে এল সোনা এবং রুপো। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সুরুচি এবং কমলজিৎ জুটি ৪৮৪.৬ পয়েন্ট নিয়ে সোনা জিতলেন। দক্ষিণ কোরিয়াকে ৬.৬ পয়েন্টে পিছনে ফেলেন তাঁরা। তবে শুধু সোনা জয়ই নয়, এই পারফরম্যান্সে এশিয়ান রেকর্ডও ভেঙে দেন ভারতীয় জুটি। এর পর পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন টিম ইভেন্টে রুপো জেতেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, নীরজ কুমার এবং রুদ্রাংশ পাটিল। ৫৮৯, ৫৮৮ ও ৫৮৫ পয়েন্টের পারফরম্যান্সে দ্বিতীয় স্থানে শেষ করে ভারত।

শ্যুটিংয়ের পাশাপাশি দলগত খেলাতেও এ দিন অব্যাহত ভারতের দাপট। মহিলা হকি দল পুল বি-তে আয়োজক জাপানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। ভারতের হয়ে গোল করেন লালরেমসিয়ামি, ইশিকা এবং নবনীত। ৪ ম্যাচে চার ৪ নিয়ে গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। অন্যদিকে, কবাডিতেও এল জোড়া ফাইনালের সুখবর। নেপালকে ৪৮-২৪ পয়েন্টে হারিয়ে মহিলাদের দল ফাইনালে পৌঁছেছে। তার পর থাইল্যান্ডকে কার্যত উড়িয়ে দিয়ে পুরুষ দলও সোনার লড়াইয়ে জায়গা করে নেয়। সেই ম্যাচে ভারতের জয়ের ব্যবধান ৬৬-২৭। অর্থাৎ একই দিনে শ্যুটিংয়ে একটি সোনা জয়ের পাশাপাশি কবাডির দুই বিভাগেও ভারতের জন্য খুলে গিয়েছে স্বর্ণ পদকের দরজা।

স্কোয়াশেও এসেছে একাধিক সাফল্য। অনাহত সিং সতীর্থ তনভি খান্নাকে ৩-০ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। পুরুষদের সিঙ্গলসে জাপানের রিউনোসুকে সুকুইকে ৩-০ হারিয়ে পরের রাউন্ডে পৌঁছেছেন অভয় সিংও। অন্যদিকে যদিও পাকিস্তানের মহম্মদ ইরফানের কাছে ১-৩ হেরে কোয়ার্টার ফাইনালেই থামতে হয়েছে বীর চোত্রানিকে। টেবিল টেনিসে দিয়াচিতালে ও মানুষ শাহ মিক্সড ডাবলসে সেমিফাইনালে উঠে ভারতের জন্য নিশ্চিত করেছেন আরও একটি পদক। সিঙ্গলসে জয় পেয়েছেন যশস্বিনী ঘোরপাড়েও। তবে সৃজা আকুলা উত্তর কোরিয়ার সং গিয়ং পিয়নের কাছে ১-৪ হেরে বিদায় নিয়েছেন।

দিনের অন্যান্য ইভেন্টগুলিতেও ভালো-মন্দ মিশিয়ে ফল ভারতের। বক্সিংয়ে ৬০ কেজি বিভাগে জয় পেয়ে এগিয়েছেন শচীন। ব্যাডমিন্টনে জয় দিয়ে অভিযান শুরু করেছেন উন্নতি হুডা। তবে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ব্যক্তিগত ফাইনালে পদক এল না। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর পঞ্চম এবং নীরজ কুমার অষ্টম স্থানে শেষ করেন। দিনের শেষে তাই শ্যুটিংয়ের সোনা-রুপো, হকির সেমিফাইনাল এবং কবাডির দুই ফাইনালে ওঠাই ভারতের বড় প্রাপ্তি। এশিয়ান গেমসের ষষ্ঠ দিনেই একসঙ্গে একাধিক সোনার সম্ভাবনা তৈরি করে ফেলল ভারত।

বিজ্ঞাপনrrr
15 Views 0 Likes 0 Comments

Related News

মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র
মহানগর

মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র

কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসক, সমাজসেবী, জৈন সম্প্রদায়ের সদস্য, দাতা এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। ছিলেন সংস্থার সভাপতি বিনোদ দুগড়ও। পরিষেবা সংক্রান্ত তথ্যের জন্য দেওয়া হয়েছে ০৩৩-২৪৭৫ ০০৮৮ এবং ০৩৩-২৪৭৫ ০০৯৯ নম্বর।

২৬ সেপ্টে ২০২৬, ১২:৪৫ এএম · 2 মিনিট
মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন
মহানগর

মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠনে একই ব্যক্তির হাতে একাধিক দায়িত্ব না রাখার নীতি কার্যকর করতেই এই রদবদল। এর ফলে সাংগঠনিক পদ থেকে সরে যেতে হয়েছে তিন মন্ত্রী তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালকে। তাঁদের জায়গায় নতুন দায়িত্বে আনা হয়েছে অন্য নেতাদের।

২৫ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে
মহানগর

'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাই...

শুক্রবার, প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে বলেন, 'আদালত মনে করে আইনজীবীদের উপর এই আক্রমণ বন্ধ হওয়া দরকার ৷ কালকে এ, বি, সি-কে আক্রমণ করা হবে। এর জন্য উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামী দিনে এই প্রবণতা আরও বাড়বে ৷ তাই স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের এই সিদ্ধান্ত ৷

২৫ সেপ্টে ২০২৬, ০৩:৩৯ পিএম · 2 মিনিট
কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল
মহানগর

কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল

নিউজ ডেস্ক: গুন্ডা দমন করতে রাজ্য সরকারের আনা বিলে আপত্তি জানাল খোদ কেন্দ্রই। এনডিপিএস আইনের সঙ্গে প্রস্তাবিত আইনের কিছু ধারার সংঘাত হতে পারে, এই যুক্তিতে পশ্চিমবঙ্গের গুন্ডা দমন বিলটি পুনর্বিবেচনার জন্য ফিরিয়ে দিলেন স্...

২৫ সেপ্টে ২০২৬, ১০:৪৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.