JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৪ পিএম
Breaking
রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো ‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি! টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘির... মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো ‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি! টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘির... মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন

'প্লাস্টিক মুক্ত' সুন্দরবনে বাঘের সামনেই প্লাস্টিকের বোতল! বিপদে সুন্দরবনের বাস্তুতন্ত্র?

'প্লাস্টিক মুক্ত' সুন্দরবনে বাঘের সামনেই প্লাস্টিকের বোতল! বিপদে সুন্দরবনের বাস্তুতন্ত্র?

রাজ্যের সবচেয়ে গভীর অরণ্য সুন্দরবন। তাই সুন্দরবনকে ম্যানগ্রোভ সুন্দরীও বলা হয়ে থাকে।‌ সেই ম্যানগ্রোভেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বাঘের সামনে প্লাস্টিকের বোতল। ‌ আর সেই বোতল দেখে কৌতূহলের সঙ্গে বোতলটি নাড়াচাড়া করছে রয়েল বেঙ্গল টাইগার। ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে এই ভিডিও। আর তারপর থেকেই উঠছে একাধিক প্রশ্ন। ‌ পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বর্জে ক্রমশ বিপদে পড়ছে সুন্দরবনের বাস্তুতন্ত্র।

সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন ঝড়খালি, সজনেখালি সহ বিভিন্ন জায়গায় সারা বছর পর্যটকদের ঢল নামে। ‌অনেকেই অসচেতনভাবে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও অন্যান্য বর্জ্য নদী-খাঁড়িতে ফেলে দিচ্ছেন। জোয়ারের টানে সেই প্লাস্টিক ভেসে গিয়ে পৌঁছচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের ধারে, এমনকি বন্যপ্রাণীর আবাসস্থলেও। তাতেই বন্যপ্রাণী ও বনের ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত।

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা অনুযায়ী সমগ্র সুন্দরবন এলাকাকে 'প্লাস্টিক ফ্রি জোন' হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু বাস্তবে চিত্রটা একেবারেই অন্যরকম। সুন্দরবন সংলগ্ন এলাকায় প্লাস্টিক বর্জ্যের উপস্থিতি চোখে পড়ছে বলেই অভিযোগ‌ পরিবেশপ্রেমীদের। ‌

পরিবেশবিদদের মতে, সুন্দরবনের ১০২-টি দ্বীপের মধ্যে ৫৪-টিতে প্রায় ৫০ লক্ষ মানুষের বসবাস। তাই শুধুমাত্র নিষেধাজ্ঞা জারি করলেই হবে না। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কঠোর নজরদারির মাধ্যমেই প্লাস্টিক দূষণ রোধ করা সম্ভব। তা না হলে সুন্দরবনের বাস্তুতন্ত্র ক্রমশই বিপদের মুখে পড়বে। জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে।

বিশেষজ্ঞদের দাবি, ইতিপূর্বেও সুন্দরবনে মৃত ডলফিন, কচ্ছপ ও কুমিরের পেট থেকে ম্যাক্রো ও মাইক্রো প্লাস্টিক উদ্ধার হয়েছে। এছাড়াও মাতলা নদীর জলে সীসা, দস্তা ও তামার মতো ভারী ধাতুর উপস্থিতির অভিযোগও সামনে এসেছে। তাই সুন্দরবনের জীববৈচিত্র্যকে বাঁচাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে সুন্দরবনের সৌন্দর্য হারিয়ে যাবে।‌ বিপদের মধ্যে পরবে বন্যপ্রাণীরা।

15 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.