JAZZBAAT 24 BANGLA
০৫ নভে ২০২৬, ০৮:০৫ পিএম
Breaking
শুধু বিস্ফোরণ নয়, শত্রুর গোপন বার্তাও খুঁজে দেবে ড্রোন! Strait of Hormuz: হরমুজ প্রণালিতে ভারতকে বড় ছাড় ইরানের! তেলের বাজারে কী প্রভাব পড়বে? CJP: দিল্লির যন্তর মন্তরের আদলে এ বার কোচিতে আন্দোলন! ৬ কোটি ৬০ লক্ষ বছর আগের ‘হেল চিকেন’ ঘিরে বিজ্ঞানীদের চমক Bangladesh Dengue: ডেঙ্গুর থাবায় বাংলাদেশে হাহাকার! ৪৫২ মৃত্যু, দুই ভাইকে হারিয়ে নিঃস্ব এক... Pori Moni: জামিন নিতে এসে ছবি তোলায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ পরীমণির,কালো পোশাকে... US Midterm Elections 2026: ইরান যুদ্ধকেই কাঠগড়ায় তুললেন ভ্যান্স, ‘পরের হামলার’ প্রস্তুতিত... Virat Kohli: ৩৮ বছরেও থামার ইচ্ছা নেই বিরাটের, লক্ষ্য এখনও ১০০ শতাংশ! জন্মদিনে নতুন করে আল... শুধু বিস্ফোরণ নয়, শত্রুর গোপন বার্তাও খুঁজে দেবে ড্রোন! Strait of Hormuz: হরমুজ প্রণালিতে ভারতকে বড় ছাড় ইরানের! তেলের বাজারে কী প্রভাব পড়বে? CJP: দিল্লির যন্তর মন্তরের আদলে এ বার কোচিতে আন্দোলন! ৬ কোটি ৬০ লক্ষ বছর আগের ‘হেল চিকেন’ ঘিরে বিজ্ঞানীদের চমক Bangladesh Dengue: ডেঙ্গুর থাবায় বাংলাদেশে হাহাকার! ৪৫২ মৃত্যু, দুই ভাইকে হারিয়ে নিঃস্ব এক... Pori Moni: জামিন নিতে এসে ছবি তোলায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ পরীমণির,কালো পোশাকে... US Midterm Elections 2026: ইরান যুদ্ধকেই কাঠগড়ায় তুললেন ভ্যান্স, ‘পরের হামলার’ প্রস্তুতিত... Virat Kohli: ৩৮ বছরেও থামার ইচ্ছা নেই বিরাটের, লক্ষ্য এখনও ১০০ শতাংশ! জন্মদিনে নতুন করে আল...

Bangladesh: বাংলাদেশে আদালতে আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন নিলেন পরীমনি

Bangladesh: বাংলাদেশে আদালতে আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন নিলেন পরীমনি
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের আনা অভিযোগ- মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানো মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন মাহমুদ। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর বৃহস্পতিবার তাঁর জামিন মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমনি। 

বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন ও জামিনের আবেদন জানান। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, ‘বুধবার পরীমনির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আমরা বৃহস্পতিবার জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন।’ বুধবার মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি। 

তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। আদালতে অনুপস্থিত থাকার কারণ সম্পর্কে নীলাঞ্জনা রিফাত বলেছিলেন, অ্যালার্জিজনিত সমস্যায় অসুস্থ থাকায় তাঁর মক্কেল আদালতে আসতে পারেননি। এ জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করার আবেদন করা হয়েছিল। আদালত সূত্র জানায়, গতকাল মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে পরীমনিসহ তিন আসামির জামিন বাতিলের আবেদন করেন। জামিন বাতিলের আবেদন শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

এ মামলায় এর আগেও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। গত বছরের ২৬ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিন আদালতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। পরে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। ২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন মাহমুদ। মামলায় তিনি অভিযোগ করেন, ২০২১ সালের ৯ জুন রাতে পরীমনি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে যান। রাত সোয়া একটার দিকে তিনি ও তাঁর সহযোগী শাহ শহিদুল আলম ক্লাব থেকে বের হওয়ার সময় পরীমনি তাঁকে ডেকে কিছুক্ষণ বসার অনুরোধ করেন। 

নাসিরের অভিযোগ, একপর্যায়ে পরীমনি বিনা মূল্যে একটি মদের বোতল দেওয়ার জন্য চাপ দেন। তিনি রাজি না হওয়ায় পরীমনি তাঁকে গালমন্দ করেন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁর দিকে গ্লাস ও মুঠোফোন ছুড়ে মারেন। এতে তাঁর মাথা ও বুকে আঘাত লাগে। মামলায় মারধর, হত্যার হুমকি ও ক্লাবে ভাঙচুরের অভিযোগও করেন নাসির। অন্যদিকে বোট ক্লাবের ওই ঘটনায় নাসির উদ্দিনসহ অন্যদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে এর আগেই সাভার থানায় মামলা করেছিলেন পরীমনি। 

নাসিরের করা মামলাটি তদন্ত করে ২০২৪ সালে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন প্রতিবেদনে পরীমনি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানান। তবে অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।পরে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে পরীমনি ও জিমিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন দেওয়া হয়। ২০২৪ সালের ২৫ জুন তাঁরা আদালতে হাজির হয়ে জামিন পান।

এদিকে  শাড়ি-কাণ্ডের মামলার অভিনেত্রী তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি হয়। গত ২৬ অক্টোবর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু.মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন সানায়া চৌধুরী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ আমলে নিয়েছেন। 

বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে
হবে। মামলার অভিযোগে বলা হয়েছে, শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকি দেওয়ার অভিযোগে এর আগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন সানায়া চৌধুরী। তবে ওই মামলার তদন্ত শেষে পুলিশ সম্প্রতি তানজিন তিশাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে।

4 Views 0 Likes 0 Comments

Related News

Strait of Hormuz: হরমুজ প্রণালিতে ভারতকে বড় ছাড় ইরানের! তেলের বাজারে কী প্রভাব পড়বে?
বিদেশ

Strait of Hormuz: হরমুজ প্রণালিতে ভারতকে বড় ছাড় ইরানের! তেলের বাজারে কী প্রভাব প...

নয়াদিল্লি, ৫ নভেম্বর: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতের জন্য বড় স্বস্তির খবর। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের উপর বিধিনিষেধ জারি রাখলেও ভারত-সহ চারটি দেশের বাণিজ্যিক জাহাজকে সেই নিষেধাজ্ঞার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে...

০৫ নভে ২০২৬, ০৭:৫১ পিএম · 4 মিনিট
Bangladesh Dengue: ডেঙ্গুর থাবায় বাংলাদেশে হাহাকার! ৪৫২ মৃত্যু, দুই ভাইকে হারিয়ে নিঃস্ব এক পরিবার!
বিদেশ

Bangladesh Dengue: ডেঙ্গুর থাবায় বাংলাদেশে হাহাকার! ৪৫২ মৃত্যু, দুই ভাইকে হারিয়ে ন...

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহতা ক্রমেই বাড়ছে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। তবে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মধ্যে। চিকিৎসকদের মতে, ...

০৫ নভে ২০২৬, ০৭:৪৪ পিএম · 5 মিনিট
Pori Moni: জামিন নিতে এসে ছবি তোলায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ পরীমণির,কালো পোশাকে ১১ নিরাপত্তারক্ষী
বিদেশ

Pori Moni: জামিন নিতে এসে ছবি তোলায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ পরীমণির,কালো...

হাবিবুর রহমান, ঢাকা: আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে এসে সাংবাদিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মোবাইল ফোন কেড়ে নিলেন চিত্রনায়িকা পরীমণি। সাংবাদিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পরীমণিকে বলতে শোনা যায়- কত বড় সাহস, গায়ে হাত...

০৫ নভে ২০২৬, ০৭:৪১ পিএম · 2 মিনিট
US Midterm Elections 2026: ইরান যুদ্ধকেই কাঠগড়ায় তুললেন ভ্যান্স, ‘পরের হামলার’ প্রস্তুতিতে ট্রাম্প
বিদেশ

US Midterm Elections 2026: ইরান যুদ্ধকেই কাঠগড়ায় তুললেন ভ্যান্স, ‘পরের হামলার’ প্...

ওয়াশিংটন : ইরান যুদ্ধের আঁচ এ বার সরাসরি আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে। মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) রিপাবলিকানদের বিপর্যয়ের পর যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁ...

০৫ নভে ২০২৬, ০৭:৩৭ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.