কলকাতা, নিউজ ডেস্ক: নিম্নচাপ কাটছে না এখনই। আর তার জেরেই সহজে এই বৃষ্টি থেকে মুক্তি পাচ্ছে না রাজ্যবাসী। উইক-এন্ড' র শুরুর তিনটি অর্থাৎ আজকে শনিবার (১২ই সেপ্টেম্বর,২০২৬) হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে চলেছে সমগ্র রাজ্যেই। আজ রাজ্যে সক্রিয় থাকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বাংলাদেশ উপকূল অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আর তাই নিম্নচাপ এবং মৌসুমী বায়ু এই দুইয়ের কারণেই রাজ্যে হতে চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতে পরিবর্তিত হতে পারে। আসুন জেনে নিন আজকের কোথায় কোথায় আবহাওয়া কি রকম থাকবে-
মহানগরের আকাশ আজ সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে। ফলে কলকাতা জুড়ে থাকবে ভ্যাপসা গরম। কলকাতার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩২°সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াস। তবে এক্ষেত্রেও সম্ভাবনা তৈরি হয়েছে, কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার অর্থাৎ গতকাল,কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রির নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৭৮%ও সর্বোচ্চ ৯৮°। কাল গোটাদিন জুড়ে বৃষ্টিপাত হয়েছে ৮৪ মিলিমিটার ৷
আজ দক্ষিণবঙ্গে সর্বত্রই বৃষ্টিপাত বজায় থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে। তখনই ও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলারই কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর সহ কয়েকটি জেলায় ভারী বজ্রপাতের সঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে ওই জায়গাগুলিতে জারি হতে পারে হলুদ সর্তকতা।
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ফলে জারি হচ্ছে হলুদ সতর্কতা। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার - এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
যেহেতু নিম্নচাপটি বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে, সেই কারণেই উপকূল অঞ্চলেও থাকছে বিশেষ সর্তকতা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দিনের বিভিন্ন সময়ে আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষকে খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বজ্রপাতের সময় গাছের নীচে বা বিদ্যুতের খুঁটির কাছে আশ্রয় না নেওয়ার পরামর্শ রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনেও বৃষ্টির পরিস্থিতি পুরোপুরি কাটবে না। নিম্নচাপের অবস্থান ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। ফলে সপ্তাহান্তে বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে আবহাওয়ার আপডেট দেখে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।