JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০১:১৯ পিএম
Breaking
Flydubai: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্তের নজরে ‘টার্গেট’ কী ছিল Jantar Mantar : ২ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের আশঙ্কা, বাড়ল নিরাপত্তা! আজ থেকেই ফের বাড়ি বাড়ি BLO, SIR-এর পর ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ কমিশনের! Gandhi Jayanti: গান্ধীজির ‘অনাসক্তিযোগ’, গীতাকে নিজের ভাষায় তুলে ধরেছিলেন গান্ধীজি Flydubai: ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মাচ্ছরকে ফোন প্রধানমন্ত্রীর, কী কথা হল? Gandhi Jayanti : হাতে ছিল বৈধ ফার্স্ট ক্লাস টিকিট, তবুও মাঝরাতে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়... রাতের অন্ধকারে ৩ মুখোশধারী! গ্যারেজে ঢুকে গাড়ি ভাঙচুর, বিস্ফোরক অভিযোগ অতনু দাসের Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লির যন্তরমন্তর, জারি ১৬৩ ধারা Flydubai: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্তের নজরে ‘টার্গেট’ কী ছিল Jantar Mantar : ২ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের আশঙ্কা, বাড়ল নিরাপত্তা! আজ থেকেই ফের বাড়ি বাড়ি BLO, SIR-এর পর ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ কমিশনের! Gandhi Jayanti: গান্ধীজির ‘অনাসক্তিযোগ’, গীতাকে নিজের ভাষায় তুলে ধরেছিলেন গান্ধীজি Flydubai: ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মাচ্ছরকে ফোন প্রধানমন্ত্রীর, কী কথা হল? Gandhi Jayanti : হাতে ছিল বৈধ ফার্স্ট ক্লাস টিকিট, তবুও মাঝরাতে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়... রাতের অন্ধকারে ৩ মুখোশধারী! গ্যারেজে ঢুকে গাড়ি ভাঙচুর, বিস্ফোরক অভিযোগ অতনু দাসের Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লির যন্তরমন্তর, জারি ১৬৩ ধারা

Flydubai: ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মাচ্ছরকে ফোন প্রধানমন্ত্রীর, কী কথা হল?

Flydubai: ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মাচ্ছরকে ফোন প্রধানমন্ত্রীর, কী কথা হল?
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: শতাধিক যাত্রীর প্রাণ বাঁচিয়ে 'হিরো' স্মিত মাচ্ছর। ভারতীয় ক্যাপ্টেনের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার ‘ফ্লাইদুবাই’-এর FZ1073 ফ্লাইটের ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সঙ্গে সরাসরি ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর স্বাস্থ্যের খবর নেওয়ার সঙ্গে তাঁর বীরত্বের জন্য সাধুবাদও জানান তিনি। একই সঙ্গে তাঁর দ্রুত আরোগ্য কামনাও করেছেন মোদী।

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে ভয়াবহ হামলার পর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সঙ্গে ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারের এই কথোপকথনে মোদী তাঁর সাহস, উপস্থিত বুদ্ধি এবং বিপদের মুহূর্তে অসাধারণ সংযমের প্রশংসা করেন। বিমানের ককপিটে সহ-পাইলটের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েও যে ভাবে স্মিত পরিস্থিতি সামাল দিয়েছিলেন, তা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন স্মিত। তিনি জানান, মোদীর সঙ্গে কথা বলা তাঁর কাছে অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত। প্রধানমন্ত্রীই তাঁর ‘সবচেয়ে বড় আদর্শ’ বলেও জানান তিনি। জবাবে মোদী বলেন, গোটা দেশ তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে। বিপদের সময়ে নিজের জীবন বিপন্ন করে অন্যদের জীবন বাঁচানোর যে চেষ্টা তিনি করেছেন, তার জন্য দেশবাসী গর্বিত বলেও জানান প্রধানমন্ত্রী।

কথোপকথনে উঠে আসে আরও একটি ব্যক্তিগত বিষয়। স্মিত জানান, জীবনের কঠিন সময়ে তিনি হনুমান চালিশা পাঠ করেন। সেই ভয়াবহ বিমানযাত্রার সময়ও তিনি হনুমান চালিশা পাঠ করছিলেন বলে প্রধানমন্ত্রীকে জানান তিনি। মোদী তাঁর মা গীতা বেনের কথাও উল্লেখ করেন এবং বলেন, তাঁর মায়ের দেওয়া মূল্যবোধ ও ভগবদ্গীতার শিক্ষাই সম্ভবত তাঁকে এমন কঠিন পরিস্থিতিতে দৃঢ় থাকতে সাহায্য করেছে।

ঘটনার সূত্রপাত বুধবার। ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানটি একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮। দুবাই থেকে তেল আভিভ যাওয়ার পথে বিমানে ছিলেন ১৭৪ জন যাত্রী। সৌদি আরবের আকাশসীমার উপর দিয়ে যাওয়ার সময় বিমানের ওমানি সহ-পাইলট ককপিটের ভিতর স্মিত মাচ্ছরকে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থাতেও স্মিত ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এরপর যাত্রী ও কেবিন ক্রুরা ভিতরে ঢুকে অভিযুক্ত হামলাকারীকে নিয়ন্ত্রণে আনেন।

এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিমানটি দ্রুত নীচে নামতে শুরু করে এবং ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী এক মিনিটেরও কম সময়ে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতা হারায়। যাত্রীদের মধ্যে থাকা একজন প্লাম্বার বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন বলে জানা যায়। পরে বিমানে থাকা অন্য পাইলটদের সহায়তায় বিমানটিকে সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করানো হয়।

এই ঘটনার পর প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবারও স্মিতের সাহসের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, পাইলটের উপস্থিত বুদ্ধি ও সাহস একটি সম্ভাব্য বড় বিপর্যয় এড়াতে সাহায্য করেছে এবং ঘটনাটিকে ‘9/11-এর মতো’ সম্ভাব্য ট্র্যাজেডির সঙ্গে তুলনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও স্মিতের সাহসের প্রশংসা করেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘটনাটিকে অসাধারণ সাহসিকতার উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

প্রাথমিক চিকিৎসার পর স্মিতকে সৌদি আরবের তাবুক থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়া হয়। আবু ধাবির হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাঁর চিকিৎসার বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। তাঁর বাবা-মা উপেন্দ্র ও গীতা বেনও UAE-তে পৌঁছেছেন। স্ত্রী সোনাল ও তাঁদের দুই সন্তানও তাঁর পাশে রয়েছেন।

এক দশকেরও বেশি সময় ধরে বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে স্মিতের। তিনি আগে স্পাইসজেটে কাজ করেছেন এবং নিউজিল্যান্ডে পাইলটের প্রশিক্ষণ নিয়েছিলেন। এদিকে, হামলায় অভিযুক্ত ওমানি সহ-পাইলটের পরিচয় এখনও প্রকাশ্যে জানানো হয়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
76 Views 0 Likes 0 Comments

Related News

Flydubai: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্তের নজরে ‘টার্গেট’ কী ছিল
দেশ

Flydubai: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্তের নজরে ‘টার্গেট’ কী ছিল

ঘটনার পর অভিযুক্ত সহ-পাইলটকে সৌদি নিরাপত্তা সংস্থার হেফাজতে নেওয়া হয়। পরে তাঁকে সংযুক্ত আরব আমিরশাহির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

০২ অক্টো ২০২৬, ০১:১২ পিএম · 2 মিনিট
Jantar Mantar : ২ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের আশঙ্কা, বাড়ল নিরাপত্তা!
দেশ

Jantar Mantar : ২ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের আশঙ্কা, বাড়ল নিরাপত্তা!

যন্তর মন্তর থেকে নিউ দিল্লির বিস্তীর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। সম্ভাব্য বিক্ষোভ এড়াতে প্রায় চার হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে।

০২ অক্টো ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট
আজ থেকেই ফের বাড়ি বাড়ি BLO, SIR-এর পর ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ কমিশনের!
দেশ

আজ থেকেই ফের বাড়ি বাড়ি BLO, SIR-এর পর ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ কমিশনের!

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের বিষয়টিই নয়, নতুন ভোটারদের নাম তালিকায় যুক্ত করার বিষয়টিও এই অভিযানের আওতায় থাকছে।

০২ অক্টো ২০২৬, ০১:০৪ পিএম · 2 মিনিট
Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লির যন্তরমন্তর, জারি ১৬৩ ধারা
দেশ

Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লির যন্তরমন্তর, জারি ১৬৩ ধারা

দিল্লির যন্তর মন্তর ও মুম্বইয়ের শিবাজি পার্কে জোড়া বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন ছাত্র-যুব ও রাজনৈতিক সংগঠন। তবে এই কর্মসূচির জন্য অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।

০২ অক্টো ২০২৬, ১১:২১ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.