JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০২:২৭ এএম
Breaking
বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

তদন্তে গাফিলতি! ব্যাটন বদল 'আর.জি.কর' কান্ডে

তদন্তে গাফিলতি! ব্যাটন বদল 'আর.জি.কর' কান্ডে

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় অবশেষে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক রদবদল করা হলো। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে সীমা পাহুজার পরিবর্তে তদন্তের ব্যাটন তুলে দেওয়া হয়েছে সন্দীপনী গর্গের হাতে। 

বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে সিবিআইয়ের তরফে ১২ নম্বর স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার সময় এই পরিবর্তনের কথা জানানো হয়। পূর্বে তদন্তে গাফিলতি ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভয়ার বাবা-মায়ের আইনজীবী অমর্ত্য দে এবং রাজদীপ হালদার। 

তাঁদের অভিযোগ ছিল, ঘটনার পেছনে আরও অনেকেই যুক্ত থাকলেও মূল অভিযুক্তদের আড়াল করা হচ্ছিল। এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে ৩ সদস্যের নতুন 'সিট' (SIT) গঠন করা হয়েছে।

নতুন দল ইতিমধ্যেই নতুন করে তদন্ত শুরু করেছে বলে আদালতের মুখোমুখি হয়ে জানান সিবিআই আইনজীবী পার্থসারথী দত্ত। উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট নাইট শিফট চলাকালীন সেমিনার হলে ঘটেছিল এই নৃশংস ঘটনা। কলকাতা পুলিশ প্রাথমিক তদন্তে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে মামলাটি সিবিআইয়ের হাতে যায়। 

আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও, পরিবার বারেবারে দাবি জানিয়েছে যে এই অপরাধ এককভাবে করা সম্ভব নয়। বর্তমানে রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 'আর জি কর ফাইলস' পুনর্বিবেচনার নির্দেশ দেওয়ায় তদানীন্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলসহ একাধিক শীর্ষ পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হয়েছে। 

ওই সময় রাজনৈতিক বা প্রশাসনিক কোনো প্রভাবশালী নির্দেশ দেওয়া হয়েছিল কি না, নতুন সিট তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ সেপ্টেম্বর

38 Views 0 Likes 0 Comments

Related News

নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন?
মহানগর

নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন?

কলকাতা, নিউজ ডেস্ক: এবার আসন্ন উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল। রবিবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন সঞ্চিতা প্রধান দে৷ অন্যদিকে রেজিনগর কেন্দ্রে কালীঘাট তৃণমূলের প্রার্থ...

১৩ সেপ্টে ২০২৬, ০৭:৫৭ পিএম · 2 মিনিট
জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির?
মহানগর

জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির?

কমিশনের সঙ্গে তৃণমূলের দুই শিবিরের সঙ্গে বৈঠকের পরই নতুন করে কালীঘাট শিবিরের তরফে ডেরেক ও ব্রায়েন কমিশনকে চিঠি দেন।

১৩ সেপ্টে ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট
রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো
মহানগর

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ ম...

কলকাতা: পুজোর মরসুম শুরুর আগেই শহরজুড়ে কেনাকাটার ব্যস্ততা। রবিবার হওয়ায় সকাল থেকেই কলকাতার বিভিন্ন বাজার ও শপিং এলাকায় ভিড় বাড়ার কথা। তার মধ্যেই মেট্রো পরিষেবায় বড়সড় পরিবর্তন হওয়ায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। রক্ষণা...

১৩ সেপ্টে ২০২৬, ১২:০৮ পিএম · 2 মিনিট
পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন
মহানগর

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে পথে নেমেছে প্রশাসন। এই পরিস্থিতিতে নম্বর দেওয়া হল খাদ্য-দফতরের তরফে। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এব...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.