JAZZBAAT 24 BANGLA
২৯ অক্টো ২০২৬, ০৬:৩৬ এএম
Breaking
আইআইটি-খড়গপুর তৈরি হচ্ছে 'ফিজিক্যাল এআই' স্কুল, বরাদ্দ ৩৫ কোটি টাকা Basanti: হোগল নদীর বাঁধ ভেঙে বিপত্তি, বাসন্তীতে গৃহহীন বহু পরিবার Suvendu Adhikari: 'উনি একা তো খাননি, মমতারও ভাগ থাকতে পারে,' ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়... Rahul Gandhi: টাটাকে 'অপরাধমূলকভাবে ধ্বংস করা হচ্ছে', মোদী-শাহকে কড়া তোপ রাহুলের Mid Air Attack : আকাশপথে ভয়াবহ সংকট, সাহসিকতার স্বীকৃতি পেলেন ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন NaseeruddinShah: ‘গর্বের সঙ্গে বলছি, আমি বুদ্ধিবৃত্তিক নকশাল’, ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ি... Indranil Sen: ইডির দফতর থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন TrainAccident: স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত বেড়ে ৪৬, চলছে উদ্ধারকাজ আইআইটি-খড়গপুর তৈরি হচ্ছে 'ফিজিক্যাল এআই' স্কুল, বরাদ্দ ৩৫ কোটি টাকা Basanti: হোগল নদীর বাঁধ ভেঙে বিপত্তি, বাসন্তীতে গৃহহীন বহু পরিবার Suvendu Adhikari: 'উনি একা তো খাননি, মমতারও ভাগ থাকতে পারে,' ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়... Rahul Gandhi: টাটাকে 'অপরাধমূলকভাবে ধ্বংস করা হচ্ছে', মোদী-শাহকে কড়া তোপ রাহুলের Mid Air Attack : আকাশপথে ভয়াবহ সংকট, সাহসিকতার স্বীকৃতি পেলেন ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন NaseeruddinShah: ‘গর্বের সঙ্গে বলছি, আমি বুদ্ধিবৃত্তিক নকশাল’, ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ি... Indranil Sen: ইডির দফতর থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন TrainAccident: স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত বেড়ে ৪৬, চলছে উদ্ধারকাজ

জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির?

জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির?
ছবি: গ্রাফিক্স: নিজস্ব

নিউজ ডেস্ক: সামনেই উপনির্বাচন। তার আগেই জোড়াফুল প্রতীক নিয়ে প্রকাশ্যে এসেছে তৃণমূলের দুই শিবিরের সংঘাত। শনিবার এই প্রতীক সংক্রান্ত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে তৃণমূলের দুই শিবির। প্রাথমিক বৈঠকের পর কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে ঋতব্রত শিবিরকে কিছু নথি জমা দেওয়ার নির্দেশ দেয় কমিশন। সেই নথির ভিত্তিতে আগামী ১৬ এবং ১৭ সেপ্টেম্বর ফের কালীঘাট শিবিরকে শুনানির জন্য তলব করেছে কমিশন।

ইতিমধ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে চিঠি পাঠানো হয়েছে। রবিবার যা নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'নির্বাচন কমিশন কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। ফলে কালীঘাট তৃণমূলের প্রার্থীই দলের জোড়াফুল প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়বেন।'

কমিশনের সঙ্গে তৃণমূলের দুই শিবিরের সঙ্গে বৈঠকের পরই নতুন করে কালীঘাট শিবিরের তরফে ডেরেক ও ব্রায়েন কমিশনকে চিঠি দেন। চিঠিতে দাবি করা হয়, ঋতব্রতরা কী কী নথি জমা দিয়েছেন তা মমতা শিবিরকে জানানো হয়নি। একইসঙ্গে দলের বর্তমান সংবিধান অনুযায়ী,  আগামী ২০২৭ সাল পর্যন্ত দাপ্তরিক ও সরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃণমূলের একচ্ছত্র চেয়ারপার্সন। তাছাড়া তৃণমূলের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে অভিযোগ ঋতব্রতরা তুলছেন, সেটাও বৈধ নয়। ডেরেকের ওই চিঠির পরই ফের মমতা শিবিরকে তলব করল কমিশন।

অন্যদিকে, উপনির্বাচনের আগে প্রতীক নিয়ে এই টানাপড়েন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শনিবার কমিশনের সঙ্গে বৈঠকের পরও চূড়ান্ত সিদ্ধান্ত সামনে না আসায় ১৬ ও ১৭ সেপ্টেম্বরের শুনানির দিকে নজর রয়েছে দু’পক্ষেরই। জোড়াফুল প্রতীকের বৈধ দাবিদার হিসেবে শেষ পর্যন্ত কমিশন কাকে স্বীকৃতি দেয়, এখন সেটাই দেখার।

আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে। দেশের একাধিক রাজ্যের সঙ্গে ভোট হবে পশ্চিমবঙ্গেও। আগামী ৯ অক্টোবর ফল ঘোষণা। সোমবার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুর দুই বিধানসভা কেন্দ্র ও পুদুচেরির এক কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ভোট হবে অসমের নগাঁও লোকসভা কেন্দ্রেও। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। পরদিন অর্থাৎ ১৭ তারিখ স্ক্রুটিনি বা মনোনয়ন পরীক্ষার কাজ চলবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ধার্য হয়েছে ১৯ সেপ্টেম্বর। তার আগেই তৃণমূল প্রতীক নিয়ে ফয়সলা করতে চাইছে তৃণমূলের দুই শিবির।

23 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: 'উনি একা তো খাননি, মমতারও ভাগ থাকতে পারে,' ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক শুভেন্দু
মহানগর

Suvendu Adhikari: 'উনি একা তো খাননি, মমতারও ভাগ থাকতে পারে,' ইন্দ্রনীল সেনের গ্রেফ...

কলকাতা, নিউজ ডেস্ক: এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, ইন্দ্রনীল সেনের সঙ্গে মমতার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। দুর্নীতির টাকার অংশ প্রাক্তন মুখ্যমন...

২৮ অক্টো ২০২৬, ০৮:১৮ পিএম · 2 মিনিট
Indranil Sen: ইডির দফতর থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
মহানগর

Indranil Sen: ইডির দফতর থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল...

এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার ইডির সমনে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তিনি। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাইরে অপেক্ষারত কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও বিধাননগর কমিশ...

২৮ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 2 মিনিট
চোরবাগান কাণ্ডে নিহতদের স্মরণ, নবান্নে বৈঠকের আগে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রীদের
মহানগর

চোরবাগান কাণ্ডে নিহতদের স্মরণ, নবান্নে বৈঠকের আগে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রীদ...

নিউজ ডেস্ক: চোরবাগানের মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো মানুষদের স্মরণ করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন...

২৮ অক্টো ২০২৬, ০৪:৪৩ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: '৭৫ বছর বয়স, এখন বিশ্রাম নেওয়ার কথা', নাম না করে মমতাকে নিশানা শুভেন্দুর
মহানগর

Suvendu Adhikari: '৭৫ বছর বয়স, এখন বিশ্রাম নেওয়ার কথা', নাম না করে মমতাকে নিশানা শ...

নিউজ ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ভবানীপুরেও প্রার্থী হন। দুটি আসনেই জয়ের পর নন্দীগ্রাম আসনটি ছাড়েন। অন্যদিকে, আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কব...

২৮ অক্টো ২০২৬, ০২:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.