JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ০৭:৩৫ পিএম
Breaking
Dengue Effect : বাড়ছে ডেঙ্গি , ড্রোন ওড়াচ্ছে প্রশাসন, এ কি কাণ্ড! সৃজিত মুখোপাধ্যায়ের 'এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এ রবীন্দ্রনাথের কণ্ঠে জয় গোস্বামী ChildLabour: রোদে বসিয়ে শিশুদের দিয়ে ভিক্ষা, ভাইরাল দৃশ্যে শিশুর শৈশব নিয়ে উঠছে প্রশ্ন Student protest: মালদা কলেজে উত্তেজনা , মোতায়েন পুলিশ-সেন্ট্রাল ফোর্স Fishcatching: বন্যায় জলমগ্ন রাস্তায় জাল ফেলে মাছ ধরছেন বাসিন্দা, ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহ... Asian Games 2026: এ বার লড়াই সোনার, কোরিয়াকে উড়িয়ে হকির ফাইনালে ভারতের মেয়েরা Tollywood: জন্মদিনে প্রসেনজিৎ: চার দশকের বেশি সময় ধরে টলিউডের পথচলায় ‘বুম্বাদা’ Airport: টেকঅফের আগেই বিমানের চাকায় আগুন, জরুরি স্লাইডে উদ্ধার ১৭৩ যাত্রী Dengue Effect : বাড়ছে ডেঙ্গি , ড্রোন ওড়াচ্ছে প্রশাসন, এ কি কাণ্ড! সৃজিত মুখোপাধ্যায়ের 'এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এ রবীন্দ্রনাথের কণ্ঠে জয় গোস্বামী ChildLabour: রোদে বসিয়ে শিশুদের দিয়ে ভিক্ষা, ভাইরাল দৃশ্যে শিশুর শৈশব নিয়ে উঠছে প্রশ্ন Student protest: মালদা কলেজে উত্তেজনা , মোতায়েন পুলিশ-সেন্ট্রাল ফোর্স Fishcatching: বন্যায় জলমগ্ন রাস্তায় জাল ফেলে মাছ ধরছেন বাসিন্দা, ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহ... Asian Games 2026: এ বার লড়াই সোনার, কোরিয়াকে উড়িয়ে হকির ফাইনালে ভারতের মেয়েরা Tollywood: জন্মদিনে প্রসেনজিৎ: চার দশকের বেশি সময় ধরে টলিউডের পথচলায় ‘বুম্বাদা’ Airport: টেকঅফের আগেই বিমানের চাকায় আগুন, জরুরি স্লাইডে উদ্ধার ১৭৩ যাত্রী

Student protest: মালদা কলেজে উত্তেজনা , মোতায়েন পুলিশ-সেন্ট্রাল ফোর্স

Student protest: মালদা কলেজে উত্তেজনা , মোতায়েন পুলিশ-সেন্ট্রাল ফোর্স
মালদা মেডিকেল ছবি: নিজস্ব ছবি

মালদা, নিউজ ডেস্ক: কলেজের গেটের সামনে হঠাৎ জমতে শুরু করেছিল ভিড়। একদিকে হাতে ব্যানার-প্লেকার্ড, অন্যদিকে পাল্টা স্লোগান। পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা নিয়ে শুরু হয় চাপা উত্তেজনা। শেষ পর্যন্ত নিরাপত্তার স্বার্থে মোতায়েন করতে হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। মালদা কলেজে বুধবারের ঘটনাকে ঘিরে এমনই পরিস্থিতি তৈরি হয়।

মালদা কলেজে একাধিক সমস্যা ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করেই এই উত্তেজনা। কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ, পানীয় জল সমস্যা,রেগিং সহ একাধিক অভিযোগ সামনে রেখে ডেপুটেশন ছাত্র সংগঠন পরিষদের তরফে এই কর্মসূচি আয়োজন করা হয়। আর এই ডেপুটেশনকে ঘিরে উত্তেজনা মালদা কলেজে। মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরী নেতৃত্বে একাধিক দাবি নিয়ে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ মালদা কলেজে ডেপুটেশন দিতে যায়।আর সেখানেই কলেজ গেটের সামনে তাঁদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। দু পক্ষের মধ্যে স্লোগান ও পাল্টা স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজন। মোতায়ন রয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আর এই পরিস্থিতি ঘিরে কলেজ চত্বরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।

জানা গিয়েছে, বুধবার মালদা কলেজে ব্যানার ও প্লেকার্ড হাতে ছাত্র পরিষদের কর্মীসমর্থকরা কলেজের গেটের সামনে জড়ো হন। বিভিন্ন রকম অনিয়ম, বহিরাগত দিয়ে প্রবেশ, দুষ্কৃতীদের তান্ডব, রেগিং সহ একাধিক দাবিতে ছাত্র পরিষদের এই ডেপুটেশন কর্মসূচি। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্র পরিষদের জেলা সভাপতি সহ মালদা দক্ষিণের সংসদ ইশা খান চৌধুরী। ডেপুটেশনের প্রথমে ব্যানার প্লাকার হাতে ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা মালদা কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। পাশাপাশি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভিযোগ ছাত্র পরিষদ ডেপোজিশন দেওয়ার নামে বহিরাগতদের নিয়ে এসেছে। যারা পরবর্তী বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে দেবেনা। আর সেই কারণেই তাঁরা বিক্ষোভ দেখিয়েছে। তাঁদের দাবি, কলেজ ক্যাম্পাসে কোন বহিরাগতকে কোনওভাবেই ঢুকতে দেওয়া হবে না।

অন্যদিকে, ছাত্র পরিষদের অভিযোগ তাঁদের শান্তিপূর্ণ ডেপুটেশন কর্মসূচি কলেজ গেটেই আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কংগ্রেস সংসদ ইশা খান চৌধুরী ও ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ শেখের অভিযোগ কলেজের সমস্যাগুলি নিয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিতেই তাঁরা এসেছিলেন। কিন্তু তাঁদের বাধা দিয়ে কলেজের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা হচ্ছে। তাঁরা জানান, এইভাবে জোরপূর্বক কোনও কিছু আটকানো যায় না। পাল্টা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সংযোজক শুভজিৎ মালাকার বলেন, কলেজ ক্যাম্পাস শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য। ক্যাম্পাসের মধ্যে রাজনৈতিক রঙ লাগাতে দেওয়া যাবে না। যাঁরা কলেজের ছাত্রছাত্রী তাঁরা ডেপুটেশন দিতে পারে। বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে এসে এই ধরনের দাদাগিরি কোনওভাবেই মেনে নেওয়া যাবে না এবং ক্যাম্পাসের মধ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করা চলবে না।

দুই পক্ষের এই পাল্টাপাল্টি অভিযোগে বুধবার মালদা কলেজ চত্বরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এছাড়াও মালদা কলেজের নিজস্ব ওয়েবসাইটেও সাম্প্রতিক সময়ে একাধিক প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
14 Views 0 Likes 0 Comments

Related News

Dengue Effect : বাড়ছে ডেঙ্গি , ড্রোন ওড়াচ্ছে প্রশাসন, এ কি কাণ্ড!
রাজ্য

Dengue Effect : বাড়ছে ডেঙ্গি , ড্রোন ওড়াচ্ছে প্রশাসন, এ কি কাণ্ড!

হুগলিতে এই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০০। এরই মধ্যে পোলবা ব্লকের মহানাদ গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গির প্রকোপে সবচেয়ে খারাপ অবস্থা। স্বাস্থ্য জেলা স্বাস্থ্য দফতরের হিসেবে অনুযায়ী এখনও পর্যন্ত ৩৩ জন আক্রান্ত মহানাদে।

৩০ সেপ্টে ২০২৬, ০৭:২৭ পিএম · 2 মিনিট
Women Football : পা ভেঙেও থামেনি, জাতীয় মঞ্চে সুদীপ্তার গোল
রাজ্য

Women Football : পা ভেঙেও থামেনি, জাতীয় মঞ্চে সুদীপ্তার গোল

চোট সারিয়ে ফের মাঠে ফিরে অনূর্ধ্ব-১৬ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পেনাল্টিতে গোল করে বাংলাকে চ্যাম্পিয়ন করেছে সুদিপ্তা।

৩০ সেপ্টে ২০২৬, ০৪:২১ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: ঘাটাল থেকে বীরসিংহ!একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১২০০ কোটির মাস্টার প্ল্যানে বদলাবে এলাকার ছবি?
রাজ্য

Suvendu Adhikari: ঘাটাল থেকে বীরসিংহ!একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১২০০ কোটির মাস্ট...

ঘাটাল: বন্যা পরিস্থিতি পরিদর্শন থেকে বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহের উন্নয়ন, বুধবার ঘাটাল সফরে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘাটালের বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি এলাক...

৩০ সেপ্টে ২০২৬, ০৩:৫৬ পিএম · 2 মিনিট
NH-327: জাতীয় সড়কে আর ঝুঁকি নয়! উত্তরবঙ্গে ৫ আন্ডারপাসে এবার ‘রাজকীয়’ পথে চলবে হাতির দল
রাজ্য

NH-327: জাতীয় সড়কে আর ঝুঁকি নয়! উত্তরবঙ্গে ৫ আন্ডারপাসে এবার ‘রাজকীয়’ পথে চলবে হাত...

শিলিগুড়ি: উত্তরবঙ্গের জঙ্গল ও হাতির করিডর দিয়ে যাতায়াতের পথে এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। জাতীয় সড়কে হাতি পারাপারের সময় দুর্ঘটনা কমাতে NH-327-এর নতুন চার লেনের সড়কে তৈরি হবে পাঁচটি বিশেষ হাতি আন্ডারপাস। উত্তরবঙ্গে ...

৩০ সেপ্টে ২০২৬, ০২:১৪ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.