JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০৮:৩৪ পিএম
Breaking
দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১ খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক Asian Games 2026: একই দিনে দু'বার ইরানকে হারিয়ে জোড়া সোনা, ইতিহাস গড়ল ভারতীয় কবাডি দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১ খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক Asian Games 2026: একই দিনে দু'বার ইরানকে হারিয়ে জোড়া সোনা, ইতিহাস গড়ল ভারতীয় কবাডি

খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের

খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের
বিকাশ ভবন ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই বিভিন্ন প্রশাসনিক বিভাগে প্রায় দেড় লক্ষ শূন্যপদে নিয়োগের বড়সড় ঘোষণা হয়েছে। কর্মসংস্থানের এই আবহেই সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে খোদ স্কুল শিক্ষকদের একাংশের অসহযোগিতা।

প্রতিযোগিতামূলক পরীক্ষার খাতা দেখতে গিয়ে শিক্ষকদের এই অনীহায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। জট কাটাতে শেষ পর্যন্ত স্কুলশিক্ষা দপ্তরের শীর্ষ কর্তাদের হস্তক্ষেপ চাইতে হয়েছে কমিশনকে। পরিস্থিতি জটিল বুঝে রাজ্যের সমস্ত জেলার বিদ্যালয় পরিদর্শকদের দ্রুত ময়দানে নামার নির্দেশ দিল বিকাশ ভবন।

গোটা বছর জুড়ে মিসলেনিয়াস, ক্লার্কশিপের মতো অন্তত ১২৩ টি বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা পরিচালনা করে পিএসসি। এই সমস্ত পরীক্ষার চূড়ান্ত বা ‘মেইনস’ পর্বে প্রার্থীদের মেধার আসল পরীক্ষা হয় বাংলা ও ইংরেজি ভাষায়। সংবাদ প্রতিবেদন রচনা, অনুবাদ কিংবা প্রবন্ধের মতো বর্ণনামূলক উত্তরের মূল্যায়নের জন্য কমিশন মূলত সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলের অভিজ্ঞ বিষয়ভিত্তিক শিক্ষকদের ওপরই ভরসা রাখে। তবে সাম্প্রতিক সময়ে সেই ভরসার জায়গায় ধরেছে বড়সড় চির।

স্কুলশিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব তথা প্রধান সচিবকে পাঠানো এক চিঠিতে পিএসসি-র সচিব কমিশনের গভীর উদ্বেগের কথা স্পষ্ট তুলে ধরেছেন। চিঠিতে অভিযোগ, বহু শিক্ষককে পরীক্ষক হিসেবে মনোনীত করা হলেও তাঁরা সরাসরি দায়িত্ব নিতে অস্বীকার করছেন। আবার অনেকে দায়িত্ব নিয়েও কোনো কারণ না দেখিয়ে মাসের পর মাস খাতা ফেলে রাখছেন। ফলে নির্ধারিত সময়ে মেধা তালিকা প্রকাশ করা কার্যত অসম্ভব হয়ে পড়ছে।

সমস্যার এখানেই শেষ নয়। কমিশনের অভিযোগের তির উঠেছে একাধিক স্কুলের প্রধান শিক্ষকদের দিকেও। খাতা দেখা বা মূল্যায়নের জন্য কমিশন থেকে শিক্ষকদের জন্য ‘অন ডিউটি’ ছুটির নথিপত্র দেওয়া হলেও, বহু প্রধান শিক্ষক শিক্ষকদের সেই ছাড়পত্র দিচ্ছেন না। এমনকী কমিশনের কাজে যাওয়ার অনুমতি পর্যন্ত আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

এই টানাপোড়েনে চরম অনিশ্চয়তায় পড়ছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। পিএসসি-র সেই চিঠি হাতে পাওয়ার পরেই আর কালবিলম্ব করেনি শিক্ষা দপ্তর। স্কুলশিক্ষা অধিকরণ বিভাগের প্রশাসনিক অফিসার তড়িঘড়ি রাজ্যের ২৩টি জেলার ডিআই-কে কড়া নির্দেশ পাঠিয়েছেন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পিএসসি-র মূল্যায়নের কাজে মনোনীত শিক্ষকদের অংশগ্রহণ যাতে কোনোভাবেই বাধা না পায়, তার জন্য জেলাস্তরে অবিলম্বে সক্রিয় ভূমিকা নিতে হবে।

21 Views 0 Likes 0 Comments

Related News

ভবানী ভবনের গেটে কুণালকে আটকাল পুলিশ, তারপরই আলিপুর থানায় বিধায়ক, কী ঘটল?
মহানগর

ভবানী ভবনের গেটে কুণালকে আটকাল পুলিশ, তারপরই আলিপুর থানায় বিধায়ক, কী ঘটল?

নিউজ ডেস্ক: শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের সভায় যাওয়ার পথে হামলার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে। গাড়ির কাচ ভাঙা অবস্থায় ঘটনার পর কুণাল সোজা ভবানী ভবনে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেখানে পৌঁছেও...

২৬ সেপ্টে ২০২৬, ০৪:৫৩ পিএম · 2 মিনিট
ভোটের ধাক্কার পরে প্রথম জেলা সফর মমতার, কালীঘাটের নজরে শ্রীরামপুরের জমায়েত
মহানগর

ভোটের ধাক্কার পরে প্রথম জেলা সফর মমতার, কালীঘাটের নজরে শ্রীরামপুরের জমায়েত

কলকাতা: ভোটের ফলের ধাক্কা সামলে এ বার ফের জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করবেন তৃণমূলনেত্রী। বিধানসভা নির্বাচনের পরে এই প্রথম বড় কোনও জেলা কর্মসূচিতে তাঁর যোগ দেওয়া। ফলে মমতার বক্তব্যে...

২৬ সেপ্টে ২০২৬, ০১:৫২ পিএম · 2 মিনিট
নিরাপত্তা প্রত্যাহারের পর অভিষেকের বাড়ির সামনে থেকে খোলা হল পুলিশ কিয়স্ক
মহানগর

নিরাপত্তা প্রত্যাহারের পর অভিষেকের বাড়ির সামনে থেকে খোলা হল পুলিশ কিয়স্ক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনে দীর্ঘদিন ধরেই ওই দুই পুলিশ কিয়স্ক ছিল। বাড়ির নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সেখানে পুলিশি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হত। সম্প্রতি সেই নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার পর কিয়স্ক দু’টি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সেগুলি খুলে ফেলা হয়।

২৬ সেপ্টে ২০২৬, ০১:১২ পিএম · 2 মিনিট
জ্ঞানেশ কুমারের প্রশংসায় বঙ্গ বিজেপির সভাপতি, SIR বিতর্কের মাঝেই বড় মন্তব্য
মহানগর

জ্ঞানেশ কুমারের প্রশংসায় বঙ্গ বিজেপির সভাপতি, SIR বিতর্কের মাঝেই বড় মন্তব্য

কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ্মভূষণ দেওয়ার দাবি তুললেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। শুক্রবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির...

২৬ সেপ্টে ২০২৬, ০১:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.