JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৯:৩৫ এএম
Breaking
Weather: পুজোর মুখে বৃষ্টির চোখরাঙানি, জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Weather: পুজোর মুখে বৃষ্টির চোখরাঙানি, জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন...

Weather: পুজোর মুখে বৃষ্টির চোখরাঙানি, জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা

Weather: পুজোর মুখে বৃষ্টির চোখরাঙানি, জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা
বৃষ্টিতে পথচলতি মানুষ ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: পুজোর মাত্র কয়েক দিন বাকি। মণ্ডপ তৈরি থেকে প্রতিমা গড়া, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঠিক তখনই মিলল আবহাওয়ার ভোল বদলের পূর্বাভাস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে বদলাতে পারে তাপমাত্রা। 

বুধবার সকালের দিকটা আকাশ পরিষ্কার থাকবে কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের আকাশে মেঘ বাড়তে পারে। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। নদিয়া,উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাকি জেলাগুলিতে। একই সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। ফলে ভ্যাপসা গরমের অস্বস্তি বাড়তে পারে।

শহর কলকাতাতেও একই রকম আবহাওয়া বিরাজমান। সকালে আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে মেঘের আনাগোনা বাড়তে পারে। সন্ধ্যার দিকে কলকাতার বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেই যাবে বলে খবর হওয়া অফিস সূত্রে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি থাকবে। উত্তরের পার্বত্য অঞ্চল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। তবে আপাতত তুষারধসের কোনো সম্ভাবনা নেই।

60 Views 0 Likes 0 Comments

Related News

আবহাওয়ার খবর: পুজোর আগে বদলাচ্ছে আবহাওয়া, কমবে বৃষ্টি—উৎসবের দিনগুলিতে স্বস্তির ইঙ্গিত
আবহাওয়া

আবহাওয়ার খবর: পুজোর আগে বদলাচ্ছে আবহাওয়া, কমবে বৃষ্টি—উৎসবের দিনগুলিতে স্বস্তির ই...

রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। দক্ষিণবঙ্গের উপকূলীয় কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

০৪ অক্টো ২০২৬, ১১:৪৯ এএম · 1 মিনিট
Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা!
আবহাওয়া

Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা!

অক্টোবরের শুরুতেই ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জেলাতে।

০২ অক্টো ২০২৬, ০৭:০১ এএম · 2 মিনিট
Today Weather:  আবহাওয়ার খানিকটা পরিবর্তন, তবে পুরোপুরি মিলছে না স্বস্তি!
আবহাওয়া

Today Weather: আবহাওয়ার খানিকটা পরিবর্তন, তবে পুরোপুরি মিলছে না স্বস্তি!

টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে উঠেছিল বহু জায়গা ধীরে, ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৭:০৪ এএম · 2 মিনিট
Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি
আবহাওয়া

Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি

নতুন করে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। যার জেরে বৃষ্টির প্রভাব পড়তে পারে নতুন করে।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:৪৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.