JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০৮:০৯ পিএম
Breaking
Family Dispute: দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি Bangladesh: দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী, ঢাকায় জোর চর্চা Bangladesh: বেতন বাড়ল ৬ গুণ, অথচ পুঁজিবাজারে বিনিয়োগকারীর দুর্দশা! কেন এই সিদ্ধান্ত? DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়ানা থেকে... Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজলা গুহ Durgapuja: দশভুজা নন, স্বপ্নাদেশে সাড়ে তিনশো বছর ধরে পুজিত চতুর্ভূজা মা দুর্গা Kolkata: মেট্রোর সিঁড়ি থেকে স্কুল শিক্ষক হাওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দু... Political Controversy: রেজিনগরে ভোটের দিন হাইভোল্টেজ নাটক, হুমায়ুনকে কটাক্ষ করলো অধীর Family Dispute: দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি Bangladesh: দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী, ঢাকায় জোর চর্চা Bangladesh: বেতন বাড়ল ৬ গুণ, অথচ পুঁজিবাজারে বিনিয়োগকারীর দুর্দশা! কেন এই সিদ্ধান্ত? DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়ানা থেকে... Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজলা গুহ Durgapuja: দশভুজা নন, স্বপ্নাদেশে সাড়ে তিনশো বছর ধরে পুজিত চতুর্ভূজা মা দুর্গা Kolkata: মেট্রোর সিঁড়ি থেকে স্কুল শিক্ষক হাওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দু... Political Controversy: রেজিনগরে ভোটের দিন হাইভোল্টেজ নাটক, হুমায়ুনকে কটাক্ষ করলো অধীর

Durgapuja: দশভুজা নন, স্বপ্নাদেশে সাড়ে তিনশো বছর ধরে পুজিত চতুর্ভূজা মা দুর্গা

Durgapuja: দশভুজা নন, স্বপ্নাদেশে সাড়ে তিনশো বছর ধরে পুজিত চতুর্ভূজা মা দুর্গা
চতুর্ভুজা দেবী দুর্গা ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: দুর্গাপুজো মানেই চোখের সামনে ভেসে ওঠে দশভুজা মা দুর্গার রূপ। কিন্তু এবার সেই চেনা রীতির বাইরে পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর গ্রামে আজও নিষ্ঠার সঙ্গে পুজিত হন চার হাতের মা দুর্গা। প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই পুজোকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে একই বিশ্বাস ও ঐতিহ্যকে আঁকড়ে ধরে এই পুজো করে আসছে চক্রবর্তী পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, চক্রবর্তী পরিবারের এক পূর্বপুরুষকে স্বপ্নাদেশ দিয়েছিলেন দেবী। তারপর থেকেই শুরু হয় এই বিশেষ দুর্গাপুজো। প্রচলিত দশভুজা রূপের পরিবর্তে চার হাতের প্রতিমায় দেবীকে আরাধনা করার রীতি সেই সময় থেকেই চলে আসছে। সময় বদলেছে, বদলেছে পরিবারের সদস্যও একইসঙ্গে বদলেছে পুজোর আয়োজনের ধরন। কিন্তু দেবীর রূপ এবং প্রাচীন পুজোর মূল রীতিতে কোনও পরিবর্তন আসেনি।

পুজোর দিনগুলিতে চক্রবর্তী বাড়িতে তৈরি হয় উৎসবের আবহ। শুধু পরিবারের সদস্যরাই নন, দূর-দূরান্ত থেকে আত্মীয়স্বজন এবং স্থানীয় বাসিন্দারাও ভিড় জমান এই বাড়ির ঠাকুর দালানে। বিশেষ করে চার হাতের দুর্গাপ্রতিমা দেখতে মানুষের কৌতূহল থাকে চোখে পড়ার মতো। প্রথাগত দুর্গাপুজোর থেকে সম্পূর্ণ আলাদা এই পুজো। তবে প্রতিমার রূপই হয়ে উঠেছে এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ।

পরিবারের সদস্যদের কাছে এটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং পূর্বপুরুষের বিশ্বাস ও স্বপ্নাদেশের উত্তরাধিকার। দীর্ঘ সাড়ে তিনশো বছর ধরে নানা পরিবর্তনের মধ্যেও সেই বিশ্বাসকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছে চক্রবর্তী পরিবার। পুজোর প্রতিটি আচার-অনুষ্ঠানেই তাই মিশে রয়েছে পুরনো দিনের স্মৃতি ও পারিবারিক আবেগ।

মুচিয়া মহাদেবপুরের এই চতুর্ভূজা মা দুর্গার পুজো শুধু একটি নির্দিষ্ট রূপের মধ্যেই সীমাবদ্ধ নয়। বছরের পর বছর ধরে চলে আসা বিশ্বাস, সংস্কার এবং পারিবারিক ঐতিহ্যের প্রতীক এই পুজো।

15 Views 0 Likes 0 Comments

Related News

Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা
উমাকথা

Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা

দেশভাগের স্মৃতি বুকে নিয়ে বাংলাদেশ থেকে বীরভূমে এসে পৌঁছেছিল এক দুর্গাপুজো, যা আজও বসাক পরিবারের ঐতিহ্য ধরে রেখেছে। বাংলাদেশের ধামরাইয়ের পুজোর আদলে সিউড়ির মালিপাড়ায় পালিত এই পুজো দুই বাংলার ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির এক অনন্য সেতুবন্ধন।

০৫ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট
এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র?
উমাকথা

এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র?

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, তিথি গণনা করা হয় সূর্যোদয়ের সময়ে। এবছর সপ্তমী তিথি শুরু হচ্ছে আগামী ১৬ অক্টোবর রাত থেকে এবং শেষ হচ্ছে ১৮ অক্টোবর সকালে।

০২ অক্টো ২০২৬, ১১:০০ পিএম · 2 মিনিট
Durga puja: রামায়ন গান -ময়নাপুর গ্রামের ২২৭ বছরের প্রাচীন দুর্গোৎসব
উমাকথা

Durga puja: রামায়ন গান -ময়নাপুর গ্রামের ২২৭ বছরের প্রাচীন দুর্গোৎসব

বাঁকুড়ার জয়পুরের ময়নাপুর জমিদার বাড়ির দুর্গাপুজো আজও বহন করে চলেছে প্রায় আড়াই শতাব্দীর ইতিহাস ও ঐতিহ্য। ১৭৯২ সালে মুখোপাধ্যায় পরিবারের জমিদারী প্রতিষ্ঠার পর শুরু হয় এই পুজো। জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, কমেছে জৌলুসও। তবু পুজোর ক’দিন পুরনো ভিটেতে ফিরে আসেন পরিবারের সদস্যরা, আর জীর্ণ ঠাকুরদালানে আজও জেগে ওঠে অতীতের স্মৃতি।

০২ অক্টো ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট
Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে
উমাকথা

Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দু...

পাণ্ডুয়ার জামগ্রামের ঘোষ পরিবারের প্রায় ৩০০ বছরের প্রাচীন দুর্গাপুজো আজও বহন করে চলেছে ঐতিহ্য ও পারিবারিক রীতিনীতি। তিন কুইন্টাল চালের নৈবেদ্য, সাঁওতালি নাচ, পংক্তিভোজন ও দশমীর মোরগ লড়াই—সব মিলিয়ে এই পুজো এখনও গ্রামবাংলার এক অনন্য আকর্ষণ।

০১ অক্টো ২০২৬, ০৫:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.