JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০৯:৩২ পিএম
Breaking
Durga puja: বাংলার ১২ কিম্বা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর India Vs Uruguay: বজ্রপাতের আশঙ্কা! থাপার গোলে সমতা ফিরতেই যুবভারতীতে থমকাল মহারণ! Durga Puja: দশমী নয়, অষ্টমীতেই সিঁদুর খেলেন সবাই! ১৫০ বছরের বেশি পুরোনো পালবাড়ি দুর্গাপ... Family Dispute: দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি Dengue: জোড়া ছোবলে বাংলাদেশে ৭ মাসে হামে ১১৩৪ শিশু ও ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু Bangladesh: দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী, ঢাকায় জোর চর্চা Durga puja: বাংলার ১২ কিম্বা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর India Vs Uruguay: বজ্রপাতের আশঙ্কা! থাপার গোলে সমতা ফিরতেই যুবভারতীতে থমকাল মহারণ! Durga Puja: দশমী নয়, অষ্টমীতেই সিঁদুর খেলেন সবাই! ১৫০ বছরের বেশি পুরোনো পালবাড়ি দুর্গাপ... Family Dispute: দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি Dengue: জোড়া ছোবলে বাংলাদেশে ৭ মাসে হামে ১১৩৪ শিশু ও ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু Bangladesh: দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী, ঢাকায় জোর চর্চা

Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: পুজোর আমেজ এখনও পুরোপুরি শুরু হয়নি। চলছে প্রস্তুতি। মহালয়া আসতেও এখনও বেশ কয়েকটা দিন বাকি। আর এই আবহেই পুরুলিয়ার কাশিপুর পঞ্চকোট রাজ পরিবারে সূচনা হয়ে গেল দুর্গাপুজো। ‌মহালয়ার আগেই হলো মায়ের বোধন। কথিত আছে এই পুজোর বয়স দুই হাজার বছরেরও বেশি।

পুরুলিয়ার পঞ্চকোট রাজপরিবারের দেবী বাড়িতে রাজরাজেশ্বরী তথা শিখরবাসিনী দুর্গার পুজো চলে ১৬ দিন ব্যাপী। মধ্যপ্রদেশের উজ্জয়নীর ধারনগরের প্রথা মেনে জিতা অষ্টমীর পরের দিন আর্দ্রা নক্ষত্র যুক্ত কৃষ্ণ পক্ষের নবমীতে এই পুজো হয়।  প্রায় শকাব্দ ২ থেকে এই পুজো চলে আসছে। ১৬ দিন ব্যাপী এই পুজো ১৬ কল্পের পুজো নামেই পরিচিত।

এই পুজোর সবচেয়ে বড় রহস্য লুকিয়ে রয়েছে মন্ত্রে। কারণ এখানে মা শেখরবাসিনী পুজিত হন গুপ্ত মন্ত্রে। এমনকি গুপ্ত ভাবে ভোগ নিবেদন করা হয় মা কে। ‌ এই পুজোর মন্ত্র এতটাই গুপ্ত যে এই মন্ত্র কোথাও লেখা নেই। ‌ রাজবাড়ির কুলপুরোহিতরা শুধু কানে শুনে এই মন্ত্র মনে রাখেন। তন্ত্রবিধি মেনে এই পুজোয় আরাধিত হন অষ্টধাতুর তৈরি চতুর্ভুজা দেবী।

এই রাজপরিবারের ইতিহাসও জড়িয়ে রয়েছে পুজোর সঙ্গে। কথিত আছে, উজ্জয়িনীর ধারনগরের মহারাজা বিক্রমাদিত্যের বংশধর জগদ্দেও সিং দেওয়ের বংশধারা থেকেই পঞ্চকোট রাজের সূচনা। দামোদরশেখর সিং দেও বাহাদুরের হাত ধরে জঙ্গলমহলে এই দুর্গাপুজোর সূচনা হয় বলে রাজপরিবারের দাবি। আর সেই সূত্রেই দেবীর নাম শিখরবাসিনী। বর্তমানে পঞ্চকোট রাজ দেবোত্তরের সেবাইত বিশ্বজিৎপ্রসাদ সিং দেওয়ের তত্ত্বাবধানে এই পুজো হয়।

এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক আশ্চর্য বিশ্বাসের রীতি। কথিত আছে, মহাষ্টমীর সন্ধিক্ষণে শিখরভূমিতে দেবীর যন্ত্রে সিঁদুরের ওপর দেখা যায় দেবীর চরণচিহ্ন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এই পুজো জেলার ঐতিহ্য। ‌

রাজ পরিবারের সদস্যদের কথায়, রাবণবধ করার জন্য শ্রীরামচন্দ্র দুর্গাদেবীর আরাধনার করে যে 'বোধন' করেছিলেন। তা 'অকালবোধন' নামেই পরিচিত। তাই অকালবোধনের মত অনুসারেই মহারাজা দামোদরশেখর সিং দেও বাহাদুর এই জঙ্গলমহলে দুর্গাপুজো শুরু করেন। তার নাম অনুসারে জঙ্গলমহলের এই এলাকার নাম হয় শিখরভুম।‌ তাই এই মা শিখরবাসিনী দুর্গা নামে পরিচিত। এই পুজোয় রয়েছে বলি প্রথা। আগে ১০৮ টি বলি হতো।  সময়ের পরিবর্তনে তা পরিবর্তিত হয়েছে। তবে মায়ের ভোগে আমিষ পদ থাকা বাঞ্ছনীয়। বিশেষ করে ল্যাটা মাছ ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ। ১৬ দিনে ১৬ রূপে মা শিখরবাসিনী দুর্গার পুজো হয়।

জেলার প্রাচীন দুর্গাপুজাগুলির মধ্যে অন্যতম পুরুলিয়ার কাশিপুর পঞ্চকোট রাজ পরিবারের এই দুর্গাপুজো। এই পুজোর পরতে পরতে রয়েছে ইতিহাস। সময়ের বদল ঘটলেও ঐতিহ্য ও ইতিহাস আজও বহন করে চলেছে এই পুজো। ‌

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
36 Views 0 Likes 0 Comments

Related News

Durga puja: বাংলার ১২ কিম্বা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস
উমাকথা

Durga puja: বাংলার ১২ কিম্বা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস

বাংলার বনেদি পরিবার ও প্রাচীন মন্দিরে এখনও দেখা মেলে দুর্গার ১২, ১৬ কিংবা ১৮ হাতের বিরল রূপের। বহু হাতের এই প্রতিমা শুধু পৌরাণিক ঐতিহ্য নয়, দেবীর অসীম শক্তি ও রাঢ় বাংলার প্রাচীন শাক্ত সাধনারও প্রতীক।

০৬ অক্টো ২০২৬, ০৮:৫৪ পিএম · 3 মিনিট
Durga Puja: দশমী নয়, অষ্টমীতেই সিঁদুর খেলেন সবাই! ১৫০ বছরের বেশি পুরোনো পালবাড়ি দুর্গাপুজো
উমাকথা

Durga Puja: দশমী নয়, অষ্টমীতেই সিঁদুর খেলেন সবাই! ১৫০ বছরের বেশি পুরোনো পালবাড়ি...

নিউজ ডেস্ক: মহালয়া আসতে আর বেশি দিন বাকি নেই। মহালয়ার মধ্য দিয়েই শুরু দেবীপক্ষ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো। আপামর সমস্ত বাঙালিরা এই উৎসবটি মহাজাকজমকের সঙ্গে আয়োজন করে থাকে। দুর্গাপুজোর শেষদিন অর্থাৎ বিজয়া দশমী...

০৬ অক্টো ২০২৬, ০৮:২৫ পিএম · 2 মিনিট
Durgapuja: দশভুজা নন, স্বপ্নাদেশে সাড়ে তিনশো বছর ধরে পুজিত চতুর্ভূজা মা দুর্গা
উমাকথা

Durgapuja: দশভুজা নন, স্বপ্নাদেশে সাড়ে তিনশো বছর ধরে পুজিত চতুর্ভূজা মা দুর্গা

পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর গ্রামে আজও নিষ্ঠার সঙ্গে পুজিত হন চার হাতের মা দুর্গা। প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই পুজোকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে একই বিশ্বাস ও ঐতিহ্যকে আঁকড়ে ধরে এই পুজো করে আসছে চক্রবর্তী পরিবার।

০৬ অক্টো ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট
Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা
উমাকথা

Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা

দেশভাগের স্মৃতি বুকে নিয়ে বাংলাদেশ থেকে বীরভূমে এসে পৌঁছেছিল এক দুর্গাপুজো, যা আজও বসাক পরিবারের ঐতিহ্য ধরে রেখেছে। বাংলাদেশের ধামরাইয়ের পুজোর আদলে সিউড়ির মালিপাড়ায় পালিত এই পুজো দুই বাংলার ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির এক অনন্য সেতুবন্ধন।

০৫ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.