JAZZBAAT 24 BANGLA
১৪ অক্টো ২০২৬, ০৬:০৭ এএম
Breaking
CoinSavings: ১০ টাকার কয়েন জমিয়ে তিন বছরে ১.২৩ লাখ! সঞ্চয়ের জোরে হোন্ডা অ্যাক্টিভা কিনল... AFC Cup: ঘরের মাঠে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের, আল শোর্তার কাছে হারলো ২-৩ গোলে Murugan: দাক্ষিণাত্যে বিজেপির সংগঠন মজবুত করার লক্ষ্য, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভা থেক... Mamata Banerjee: মমতার বাড়ির সামনে ছুরি দিয়ে হামলার চেষ্টা! লিখিত অভিযোগ কালীঘাট তৃণমূলে... Suvendu Adhikari: পুজোর উদ্বোধনের ফাঁকে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, জল্পনা শুরু রাজনৈতিক মহল... Cancer: বদলাচ্ছে খাদ্যাভ্যাস, বাড়ছে পেটের রোগ, কোলন ক্যানসার শনাক্তে ভরসা এআই Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর এক ছক্কা Makhi Janata Party: CJI-এর মন্তব্য ঘিরে ৭২ ঘণ্টায় ভাইরাল, CJP-র সঙ্গে হাত মেলানোর উদ্যোগ CoinSavings: ১০ টাকার কয়েন জমিয়ে তিন বছরে ১.২৩ লাখ! সঞ্চয়ের জোরে হোন্ডা অ্যাক্টিভা কিনল... AFC Cup: ঘরের মাঠে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের, আল শোর্তার কাছে হারলো ২-৩ গোলে Murugan: দাক্ষিণাত্যে বিজেপির সংগঠন মজবুত করার লক্ষ্য, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভা থেক... Mamata Banerjee: মমতার বাড়ির সামনে ছুরি দিয়ে হামলার চেষ্টা! লিখিত অভিযোগ কালীঘাট তৃণমূলে... Suvendu Adhikari: পুজোর উদ্বোধনের ফাঁকে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, জল্পনা শুরু রাজনৈতিক মহল... Cancer: বদলাচ্ছে খাদ্যাভ্যাস, বাড়ছে পেটের রোগ, কোলন ক্যানসার শনাক্তে ভরসা এআই Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর এক ছক্কা Makhi Janata Party: CJI-এর মন্তব্য ঘিরে ৭২ ঘণ্টায় ভাইরাল, CJP-র সঙ্গে হাত মেলানোর উদ্যোগ

খাড়গের সভাস্থলে ‘শুদ্ধিকরণ’, এফআইআরের দাবি রাহুল

খাড়গের সভাস্থলে ‘শুদ্ধিকরণ’, এফআইআরের দাবি রাহুল

নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভাস্থল ‘শুদ্ধিকরণ’ করা হয়েছে, এই অভিযোগ ঘিরে এ বার সরাসরি এফআইআর দায়েরের দাবি তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার দিল্লির ইন্দিরা ভবনে সাংবাদিক বৈঠক করে রাহুলের অভিযোগ, ঘটনাটি নিছক রাজনৈতিক অপমানের বিষয় নয়। এর মধ্যে জাতপাতের বৈষম্য এবং অস্পৃশ্যতার মানসিকতা স্পষ্ট। তাঁর দাবি, তফসিলি জাতি ও উপজাতির উপর অত্যাচার প্রতিরোধ আইনে অবিলম্বে মামলা করা উচিত। প্রধানমন্ত্রীর কাছেও এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ঘটনার সূত্রপাত গত ৮ অগাস্ট। উত্তরাখণ্ডের হালদোয়ানির রামলীলা ময়দানে কংগ্রেসের সভায় বক্তৃতা করেছিলেন খাড়গে। তার পর ওই মাঠে ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান করা হয়েছে বলে শোনা যায়। উত্তরাখণ্ড প্রদেশ কংগ্রেস সভাপতি গণেশ গোদিয়ালের অভিযোগ ছিল, খাড়গে দলিত বলেই শ্রী রাম সেনার তরফে ওই অনুষ্ঠান করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনভঙ্গ হয়েছে কি না, তা পরীক্ষা করার জন্য নৈনিতাল পুলিশকেও অনুরোধ করা হয়েছিল। যদিও বিজেপি ওই সংগঠনের সঙ্গে তাদের কোনও যোগ থাকার কথা অস্বীকার করেছে। পাল্টা বিজেপির অভিযোগ, কংগ্রেস সনাতন ধর্মাবলম্বীদের আবেগে আঘাত করা স্লোগান দিয়ে বিষয়টিকে জাতপাতের রাজনীতিতে টেনে নিয়ে যাচ্ছে।

রাহুল অবশ্য বিজেপির যুক্তি মানতে নারাজ। তাঁর বক্তব্য, কোনও ব্যক্তির উপস্থিতির পরে কোনও জায়গাকে ‘অশুদ্ধ’ ধরে নিয়ে তার ‘শুদ্ধিকরণ’ করা আসলে অস্পৃশ্যতারই অন্য রূপ। তাঁর কথায়, অস্পৃশ্যতা আইনতঃ নিষিদ্ধ হলেও তা এখনও সমাজের বিভিন্ন স্তরে দেখা যাচ্ছে। খাড়গের মতো প্রবীণ রাজনৈতিক নেতার ক্ষেত্রেই যদি এমন ঘটনা ঘটতে পারে, তা হলে সাধারণ দলিত মানুষ, এমনকি স্কুলের চার বছরের শিশুর কী পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তা ভেবে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। স্কুলে দলিত পড়ুয়াদের দিয়ে শৌচালয় পরিষ্কার করানো, গ্রামের কুয়ো ব্যবহারে বৈষম্য বা চায়ের দোকানে আলাদা পাত্রে চা দেওয়ার মতো অভিযোগও তোলেন রাহুল।

বিতর্কে এখানেই থামেননি কংগ্রেস নেতা। তাঁর দাবি, খাড়গের জন্য ‘ন্যায়’ নিশ্চিত করাই দলের সিদ্ধান্ত। কেন্দ্র বা উত্তরাখণ্ড সরকার ব্যবস্থা না নিলেও কংগ্রেস নিজের মতো করে আইনি পদক্ষেপের পথে যাবে। রাহুল বলেন, বিজেপি ব্যবস্থা না নিলেও কংগ্রেস ব্যবস্থা করাবে এবং অভিযুক্তকে ‘ছাড়া হবে না’। তাঁর মতে, এই লড়াই শুধু একটি ঘটনার বিচার চাওয়ার নয়। সংবিধান এবং জাতপাতের বৈষম্যের বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক লড়াই। ফলে খাড়গের সভাস্থল ‘শুদ্ধিকরণ’ বিতর্ককে ঘিরে কংগ্রেস-বিজেপি সংঘাত যে আরও তীব্র হতে চলেছে, রাহুলের মন্তব্যে তারই ইঙ্গিত মিলেছে।

 

46 Views 0 Likes 0 Comments

Related News

CoinSavings: ১০ টাকার কয়েন জমিয়ে তিন বছরে ১.২৩ লাখ! সঞ্চয়ের জোরে হোন্ডা অ্যাক্টিভা কিনলেন ৫১ বছরের প্রৌঢ়
দেশ

CoinSavings: ১০ টাকার কয়েন জমিয়ে তিন বছরে ১.২৩ লাখ! সঞ্চয়ের জোরে হোন্ডা অ্যাক্ট...

নিউজ ডেস্ক: কথায় বলে, বিন্দু বিন্দু জলেই সিন্ধু তৈরি হয়। প্রবাদটি যে নিছক কথার কথা নয়, বাস্তব জীবনে তার এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরলেন তেলেঙ্গানার লাক্সেত্তিপেটের এক ৫১ বছর বয়সী ব্যক্তি। গত তিন বছর ধরে সযত্নে জমিয়ে র...

১৩ অক্টো ২০২৬, ১১:৪৩ পিএম · 2 মিনিট
Murugan: দাক্ষিণাত্যে বিজেপির সংগঠন মজবুত করার লক্ষ্য, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভা থেকে ইস্তফা এল মুরুগানের
দেশ

Murugan: দাক্ষিণাত্যে বিজেপির সংগঠন মজবুত করার লক্ষ্য, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্...

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে এক আবেগঘন বার্তা দিয়েছেন দলিত সম্প্রদায়ের এই প্রভাবশালী নেতা। তিনি উল্লেখ করেন, এক সময়ে দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করেছিলেন তিনি। সেখান থেকে উঠে এসে দেশের কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও সম্মানের বিষয়। এই সুযোগ দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

১৩ অক্টো ২০২৬, ০৯:৩০ পিএম · 2 মিনিট
Makhi Janata Party: CJI-এর মন্তব্য ঘিরে ৭২ ঘণ্টায় ভাইরাল, CJP-র সঙ্গে হাত মেলানোর উদ্যোগ
দেশ

Makhi Janata Party: CJI-এর মন্তব্য ঘিরে ৭২ ঘণ্টায় ভাইরাল, CJP-র সঙ্গে হাত মেলানোর...

নয়াদিল্লি: ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র পর এবার সমাজমাধ্যমে আত্মপ্রকাশ করল ‘মাখি জনতা পার্টি’ (MJP)। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই নতুন ব্যঙ্গাত্মক সংগঠনের উত্থান। মঙ্গলবার স...

১৩ অক্টো ২০২৬, ০৭:৪৮ পিএম · 2 মিনিট
Abhijit Deepke: দাদুর দুই বিয়ে? সমাজমাধ্যমে প্রশ্নের মুখে CJP প্রধান অভিজিৎ দীপকে, পাল্টা জবাবে কী বললেন তিনি?
দেশ

Abhijit Deepke: দাদুর দুই বিয়ে? সমাজমাধ্যমে প্রশ্নের মুখে CJP প্রধান অভিজিৎ দীপকে,...

নয়াদিল্লি: ঠাকুমার মৃত্যুর শোকের মধ্যেই নতুন বিতর্কে জড়ালেন ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সমাজমাধ্যমে তাঁর এবং তাঁর ভাইপো ভিহান দীপকের শেয়ার করা ঠাকুমার দুটি আলাদা ছবি ঘিরে প্রশ্ন তুলেছিলেন এক নেটা...

১৩ অক্টো ২০২৬, ০৭:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.