JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ০৪:১৯ পিএম
Breaking
এশিয়ান গেমসে অপ্রতিরোধ্য পুরুষদের হকি দল, কোরিয়াকে উড়িয়ে জয় এল ৮-২ ব্যবধানে ধর্মস্থান দেখানোর টোপ, ফার্মহাউসে তরুণীকে গণধর্ষণ! গ্রেফতার ২ পুলিশকর্মী-সহ ২ CRPF জওয়ান কর্মীদের গ্রেফতার-হয়রানির প্রতিবাদ, রেজিনগর থানার সামনে ধর্নায় হুমায়ুন কবীর ’ভারতকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব বুঝি’, অনুরাগকে প্লাটা প্রতিক্রিয়া দাভাকরের খাদ্য সুরক্ষা বিধি ভঙ্গের অভিযোগ! কড়া পদক্ষেপ অ্যামাজন-ফ্লিপকার্ট-সহ ৫ সংস্থার বিরুদ্ধে মাঝআকাশে বিকল ব্রিটিশ যুদ্ধবিমান, মুখ থুবড়ে পড়ার ঠিক আগেই ইজেকশন! তারপর... জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের ২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির এশিয়ান গেমসে অপ্রতিরোধ্য পুরুষদের হকি দল, কোরিয়াকে উড়িয়ে জয় এল ৮-২ ব্যবধানে ধর্মস্থান দেখানোর টোপ, ফার্মহাউসে তরুণীকে গণধর্ষণ! গ্রেফতার ২ পুলিশকর্মী-সহ ২ CRPF জওয়ান কর্মীদের গ্রেফতার-হয়রানির প্রতিবাদ, রেজিনগর থানার সামনে ধর্নায় হুমায়ুন কবীর ’ভারতকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব বুঝি’, অনুরাগকে প্লাটা প্রতিক্রিয়া দাভাকরের খাদ্য সুরক্ষা বিধি ভঙ্গের অভিযোগ! কড়া পদক্ষেপ অ্যামাজন-ফ্লিপকার্ট-সহ ৫ সংস্থার বিরুদ্ধে মাঝআকাশে বিকল ব্রিটিশ যুদ্ধবিমান, মুখ থুবড়ে পড়ার ঠিক আগেই ইজেকশন! তারপর... জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের ২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির

কর্মীদের গ্রেফতার-হয়রানির প্রতিবাদ, রেজিনগর থানার সামনে ধর্নায় হুমায়ুন কবীর

কর্মীদের গ্রেফতার-হয়রানির প্রতিবাদ, রেজিনগর থানার সামনে ধর্নায় হুমায়ুন কবীর
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: এবার রেজিনগর থানার সামনে ফের ধর্নায় বসলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। দলের কর্মীদের বিরুদ্ধে পুলিশি হয়রানি, মিথ্যে মামলায় গ্রেফতার এবং ‘অত্যাচারের’ অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে থানার সামনে অবস্থান শুরু করেন তিনি। তাঁর দাবি, দলের পুরুষ কর্মীদের বাড়িছাড়া করার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি দলের সঙ্গে যুক্ত মহিলাদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

হুমায়ুন কবীরের দাবি, তাঁর দলের কর্মীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। পুলিশি পদক্ষেপের জেরে দলের কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, পুরুষ কর্মীদের বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে, মহিলা কর্মীদের বলা হচ্ছে হুমায়ুন কবীরের দল করা যাবে না। এটা কী গণতন্ত্র? এই অভিযোগের প্রতিবাদেই থানার সামনে ধর্নায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার বেলা ১০টার পর থেকে রেজিনগর থানার সামনে তাঁর ধর্না শুরু হয়েছে বলে জানান আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। ধর্না মঞ্চ থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার কারণে কোনও কর্মীকে হয়রান করা হলে তা মেনে নেওয়া হবে না। হুমায়ুন কবীর কথায়, বিজেপির নির্দেশে পুলিশ ভোট লুট করার চক্রান্ত করছে। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে মুসলিম পরিবারদেরকে বলছে তারা যেন ভোটের দিন, অর্থাৎ ৬ অক্টোবর পর্যন্ত নিজেদের বাড়িতে না থাকেন। ভোট শেষ হলে আবার বাড়িতে ফিরে আসতে পারবেন।' হুমায়ুনের অভিযোগ ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।

এর আগেও শক্তিপুর থানার সামনে হুমায়ুন কবীর অবস্থান বিক্ষোভ করেছিলেন। সেই সময়ও তাঁর অভিযোগ ছিল, শক্তিপুর থানার পুলিশ আম জনতা উন্নয়ন পার্টির কর্মী সমর্থকদেরকে মিথ্যে মামলায় গ্রেফতার করছে এবং তাঁদের ওপর অন্যায় অত্যাচার চালাচ্ছে। সেবার গোবরের উপর প্লাস্টিক পেতে তার উপর চেয়ার নিয়ে বসে দলীয় কর্মীদের সঙ্গে সারারাত শক্তিপুর থানার সামনেই কাটান আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর।

এবার ফের থানার সামনেই ধর্নায় বসায় বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। তাঁর অভিযোগের প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধর্না কতক্ষণ চলবে, তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি হুমায়ুন কবীর। তবে দলের কর্মীদের বিরুদ্ধে পুলিশি হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপনrrr
54 Views 0 Likes 0 Comments

Related News

কালো মেঘে ঢাকল উপকূল, সুন্দরবনে বাড়ল প্রশাসনের নজরদারি
রাজ্য

কালো মেঘে ঢাকল উপকূল, সুন্দরবনে বাড়ল প্রশাসনের নজরদারি

সুন্দরবন, নিউজ ডেস্ক: সকাল থেকেই বদলে গেল চেনা উপকূলের ছবি। আকাশ জুড়ে ঘন কালো মেঘ, আর তার সঙ্গে আচমকারী নেমে এলো ভারী বৃষ্টি। নদীর পাড় থেকে জনবহুল এলাকা সব জায়গাতেই তৈরি হলো এক আতঙ্কের পরিবেশ। তবে, আতঙ্কের কারণ এখনও স...

২৪ সেপ্টে ২০২৬, ০১:৩৫ পিএম · 2 মিনিট
টুলু মণ্ডল কাণ্ডে জোড়া গ্রেফতার, পুলিশের জালে সরকারি কর্মীও
রাজ্য

টুলু মণ্ডল কাণ্ডে জোড়া গ্রেফতার, পুলিশের জালে সরকারি কর্মীও

বীরভূম, নিউজ ডেস্ক: ‘পাথর সম্রাট’টুলু মণ্ডলের ঘটনায় গ্রেফতার আরও দু’জন। বীরভূম জেলা পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল বিশ্বজিৎ সাহা ও কউসর আলি। ধৃত বিশ্বজিৎ সাহা একজন সরকারি কর্মচারী। স্থানী...

২৪ সেপ্টে ২০২৬, ০১:৩৩ পিএম · 2 মিনিট
আবাসের নামে কাটমানি, অভিযোগের তীর পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
রাজ্য

আবাসের নামে কাটমানি, অভিযোগের তীর পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

মালদা, নিউজ ডেস্ক: ঘরে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছবে, এই আশ্বাসেই দরজায় এসেছিলেন এক প্রতিনিধি। হাতে ছিল একটি ফর্ম এবং সঙ্গে ছিল কিছু শর্তের কথাও। কিন্তু, পরে সেই ফর্ম নিয়ে উঠল বড় প্রশ্ন। বিষয়টি প্রকাশ্যে আসতে এলাকায...

২৪ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট
তাসের ঘরের মতো ভেঙে পড়ল দোতলা পাকা বাড়ি, ভয়াবহ বিপর্যয় চন্দ্রকোনায়
রাজ্য

তাসের ঘরের মতো ভেঙে পড়ল দোতলা পাকা বাড়ি, ভয়াবহ বিপর্যয় চন্দ্রকোনায়

পশ্চিম মেদিনীপুর, নিউজ ডেস্ক: টানা ভারী বর্ষণ আর দমকা ঝোড়ো হাওয়ার দাপটে হুড়মুড়িয়ে ধসে পড়ল একটি দোতলা পাকা বাড়ি। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে চোখের সামনে পুরো বাড়িটি তাসের ঘরের মতো ভেঙে পড়ার এক হাড়হিম করা দৃশ্য সামনে এল ...

২৪ সেপ্টে ২০২৬, ০১:০৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.