JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০১:২৪ পিএম
Breaking
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো ‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি! মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো ‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি!

দিল্লিতে স্থায়ী কার্যালয় খুলছে ঋত-তৃণমূল!

দিল্লিতে স্থায়ী কার্যালয় খুলছে ঋত-তৃণমূল!

বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে ভাঙনের জের! কে আসল তৃণমূল ? তা নিয়ে কালীঘাটপন্থী শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে। দলীয় নাম ও ‘জোড়াফুল’ প্রতীক নিজেদের দখলে আনার লড়াইয়ে এবার দিল্লিতে স্থায়ী পার্টি অফিস খুলতে চলেছে ঋতব্রত শিবির!

সূত্রের খবর, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগেই রাজধানীর কনট প্লেসে নতুন কার্যালয়ের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই অফিসের জায়গা চূড়ান্ত হয়েছে এবং প্রস্তুতির কাজও জোরকদমে চলছে বলে দাবি বিদ্রোহী শিবিরের।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দলের একাংশের বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেন। বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাবকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে ৬০ জনেরও বেশি বিধায়ক নতুন শিবির গড়েন বলে দাবি। ঋতব্রতদের বক্তব্য, তারাই প্রকৃত তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপার্সনের পদ থেকে সরিয়ে অরূপ রায়কে দায়িত্ব দিয়ে জাতীয় কর্মসমিতিও গঠন করেছে তারা।

অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল বরাবরই বিদ্রোহী গোষ্ঠীকে গুরুত্ব দিতে নারাজ। তবে বর্তমানে দুই পক্ষই নিজেদের তৃণমূল কংগ্রেস বলে দাবি করছে এবং দলীয় নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। ঋতব্রত শিবিরের চেয়ারম্যান অরূপ রায় বলেন,“দিল্লিতে আমাদের একটি পার্টি অফিস নেওয়া হয়েছে। তবে উদ্বোধনের দিন এখনও চূড়ান্ত হয়নি। খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে।”

41 Views 0 Likes 0 Comments

Related News

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো
মহানগর

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ ম...

কলকাতা: পুজোর মরসুম শুরুর আগেই শহরজুড়ে কেনাকাটার ব্যস্ততা। রবিবার হওয়ায় সকাল থেকেই কলকাতার বিভিন্ন বাজার ও শপিং এলাকায় ভিড় বাড়ার কথা। তার মধ্যেই মেট্রো পরিষেবায় বড়সড় পরিবর্তন হওয়ায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। রক্ষণা...

১৩ সেপ্টে ২০২৬, ১২:০৮ পিএম · 2 মিনিট
পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন
মহানগর

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে পথে নেমেছে প্রশাসন। এই পরিস্থিতিতে নম্বর দেওয়া হল খাদ্য-দফতরের তরফে। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এব...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের
মহানগর

'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এখনও প্রতীক নিয়ে কোনও চূড়ান্ত নেওয়া হয়নি।' আসল তৃণমূল প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলে, 'আমাদের কোনও যায় আসেনা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় কী বললো।

১২ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
বিবেকানন্দের বই নেই? শুভেন্দুর মন্তব্যে পাল্টা শতরূপ, টানলেন স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথের প্রসঙ্গ
মহানগর

বিবেকানন্দের বই নেই? শুভেন্দুর মন্তব্যে পাল্টা শতরূপ, টানলেন স্বামীজির ভাই ভূপেন্দ...

শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে শতরূপ ঘোষ দাবি করেন, সিপিআই(এম)-এর বইয়ের স্টলে স্বামী বিবেকানন্দের নিজের লেখা এবং তাঁকে নিয়ে লেখা একাধিক প্রামাণ্য বই নিয়মিত পাওয়া যায়।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.