JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০৯:২৬ পিএম
Breaking
সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে? যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান সেলফি তুলতে গিয়েছিলেন দামি গাড়ির সামনে, শিশুর মুখে হাসি ফোটালেন দামি গাড়ির মালিক ক্যাটরিনার পাশে দাঁড়াতেই ট্রোলের শিকার সালমান! কড়া জবাব ট্রোলারদের ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে? যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান সেলফি তুলতে গিয়েছিলেন দামি গাড়ির সামনে, শিশুর মুখে হাসি ফোটালেন দামি গাড়ির মালিক ক্যাটরিনার পাশে দাঁড়াতেই ট্রোলের শিকার সালমান! কড়া জবাব ট্রোলারদের ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ

হিটম্যানকে নিয়ে সংঘাত চরমে, দ্বিধাবিভক্ত ভারতীয় বোর্ডের অন্দরমহল

হিটম্যানকে নিয়ে সংঘাত চরমে, দ্বিধাবিভক্ত ভারতীয় বোর্ডের অন্দরমহল

রোহিত শর্মাকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজের শেষ ম্যাচে তাঁর শতরান নতুন করে আলোচনার জন্ম দিয়েছিল। সেই ম্যাচের আগে জোর জল্পনা ছিল, সেটিই নাকি ভারতীয় দলের জার্সিতে রোহিতের শেষ ওডিআই। 

বিভিন্ন মহলে দাবি করা হয়েছিল, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের পরিকল্পনায় তাঁকে রাখছেন না নির্বাচকেরা এবং টিম ম্যানেজমেন্ট। তবে তৃতীয় একদিনের ম্যাচের দু'দিন আগে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া প্রকাশ্যে জানিয়ে দেন, রোহিত এখনও বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

এর পরেই পুরোপুরি ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে পরিস্থিতি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোহিতকে নিয়ে সাইকিয়ার ওই মন্তব্যে অস্বস্তিতে পড়ে গিয়েছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। শুধু তাই নয়। অভিযোগ আনা হয়েছে বিশ্বাসভঙ্গেরও। 

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচকদের একাংশ এবং টিম ম্যানেজমেন্টের কয়েক জন ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা থেকে রোহিতকে সরিয়ে দেওয়ার পক্ষে ছিলেন। কিন্তু বোর্ড সচিবের প্রকাশ্য মন্তব্যের পর তাঁরা নিজেদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, নির্বাচকদের একাংশের ধারণা, সামাজিক মাধ্যমে প্রবল সমালোচনার মুখে পড়েই অবস্থান বদল করতে বাধ্য হয়েছেন সাইকিয়া। সেই কারণেই তাঁরা নিজেদের 'বিশ্বাসভঙ্গের শিকার' বলে মনে করছেন। এমনও দাবি করা হয়েছে, এখনও কয়েক জন নির্বাচকের বিশ্বাস, রোহিতকে দলে রাখলে ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ জেতা ভারতের পক্ষে কঠিন হবে।

এই আবহেই আরও একটি বড় জল্পনা সামনে এসেছে। বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধান হিসেবে অজিত আগরকারের মেয়াদ শেষ হওয়ার পথে। ফলে তাঁর জায়গায় ভিভিএস লক্ষ্মণের নাম গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বোর্ড। আগরকারের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের জুনে। পরে তাঁকে আরও তিন মাস দেওয়া হয়। এর পর যদিও আরও এক দফা মেয়াদ বাড়বে বলেই মনে করা হচ্ছিল, কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই সম্ভাবনায় বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।

19 Views 0 Likes 0 Comments

Related News

একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত
ময়দান

একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত

স্পোর্টস ডেস্ক: আগের বার এসেছিল সোনা। জাপানের বুকে চলতি এশিয়ান গেমসের মঞ্চে অভিযানটাও শুরু হল একেবারে চ্যাম্পিয়নদের স্টাইলেই। পুরুষদের হকিতে ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে উড়িয়ে দিল ভারত। রবিবার পুল ‘এ’-র প্রথম ম্যাচে শুরু...

২০ সেপ্টে ২০২৬, ০৩:৫৭ পিএম · 2 মিনিট
শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার
ময়দান

শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার

স্পোর্টস ডেস্ক: ঠিক যেন সদ্যসমাপ্ত এশিয়া কাপের পুনরাবৃত্তি। মাত্র দিন কয়েক আগেই বাংলাদেশকে সেমিফাইনালে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ব্রিগেড। রবিবার শেফালি ভার্মার দুরন্ত শতরানের ...

২০ সেপ্টে ২০২৬, ০২:২০ পিএম · 2 মিনিট
চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি
ময়দান

চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি

স্পোর্টস ডেস্ক: পদক এল না। তবে টেকবল নামের ইভেন্টটিকে ভারতের ক্রীড়ামঞ্চে পরিচিত করে দেওয়ার কাজটা করে দিলেন কুইমসি ডি’সুজা। রবিবার ভারতের হয়ে এশিয়ান গেমসে টেকবলের দুটি ইভেন্টেই ব্রোঞ্জের লড়াইয়ে নেমেছিলেন তিনি। মহিলাদে...

২০ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট
লখনউয়ের প্রথম নারী ই-রিকশা চালক! জাতীয় হকি তারকা মালতির হার না মানা জীবনের কাহিনী
ময়দান

লখনউয়ের প্রথম নারী ই-রিকশা চালক! জাতীয় হকি তারকা মালতির হার না মানা জীবনের কাহিনী

নিউজ ডেস্ক: একসময় দেশের হয়ে জাতীয় স্তরে হকি খেলেছেন তিনি। কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি তাঁকে মাঠ ছেড়ে রাস্তায় নামতে বাধ্য করে। একা ছেলেকে মানুষ করার দায়িত্ব কাঁধে নিয়ে শেষ পর্যন্ত ই-রিকশার স্টিয়ারিং হাতে তুলে নেন মালতি।...

২০ সেপ্টে ২০২৬, ১২:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.