JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ১১:৩৬ পিএম
Breaking
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

সাধু-সন্তদের হেনস্তা বরদাস্ত নয়, জেল যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

সাধু-সন্তদের হেনস্তা বরদাস্ত নয়, জেল যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। রবিবার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে গীতার শ্লোক পাঠ করা হয়। ১১ হাজার কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান থেকেই সাধু-সন্তদের পাশে থাকার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বর্তমান মুখ্যমন্ত্রী।

মঞ্চ থেকে শুভেন্দু বলেন, 'সময়ের সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন বা গীতাপাঠের ক্ষেত্রে সাধু-সন্তদের কোনওরকম ভয় দেখানোর পরিস্থিতি থাকা উচিত নয়। তাঁরা যাতে নিজেদের ধর্মীয় কাজ স্বাধীনভাবে করতে পারেন, সেই বার্তাই দেন তিনি। সাধু-সন্তদের সম্মান এবং তাঁদের নিরাপত্তার প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। কোনও সাধুকে অপমান বা হেনস্তা করা হলে তার ফল ভুগতে হবে বলে সতর্ক করেন তিনি। এমনকি বাংলায় সাধুদের অপমান করলে জেলের মুখ দেখতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু।

পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আগামী ২৯ ডিসেম্বর ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মোহন ভাগবত। মুখ্যমন্ত্রী হিসেবে নয়, সনাতনী হিসেবে এখানে এসেছি। বাগেশ্বর বাবার ছবি পুড়িয়েছে কমিউনিস্ট ও জামাতি তৃণমূলরা। যারা ছবি পুড়িয়েছে, তাদের গ্রেফতার করেছি। জমানা বদলে গেছে, এখন গীতাপাঠ করুন, কোনও ভয় নেই। বর্তমান প্রশাসনকে তিনি 'টিকা, শিখা, ধুতি ও তুলসীর সুরক্ষাকারী সরকার' বলে অভিহিত করেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। টুকরে টুকরে গ্যাংয়ের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।'

এরপরেই  শ্রীরামপুরে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভার ভিড়ের পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী বলেন, 'শ্রীরামপুরের সভায় ১৫০ জন লোক হয়েছে। পুলিশ ছিল ১৭০ জন। মিডিয়া, পুলিশ মিলিয়ে মেরেকেটে ৫০০ জন লোক হয়েছিল সেখানে। তার মধ্যেই উনি ঘণ্টা চারেক যে ভাষায় কথা বলে গিয়েছেন, ঠিক একই ভাষায় রেজিনগরে গিয়ে কথা বলেছেন একাধিক নির্বাচনে হারা সেলিম সাহেব। বারবার হেরেছেন। ফাঁকা মাঠে দাঁড়িয়ে আজাদি স্লোগান দিলে জাতীয়তাবাদী জনতাই তাঁদের রাজনীতি থেকে উপড়ে ফেলবে।

রবিবারের এই অনুষ্ঠানে গীতাপাঠকে কেন্দ্র করে ধর্মীয় আবহ তৈরি হয় নেতাজি ইন্ডোরে। আয়োজনে বহু মানুষ অংশ নেন। নেতাজি ইন্ডোরে আয়োজিত এই গীতাপাঠের অনুষ্ঠান দুর্গাপুজোর আগে কলকাতায় অন্যতম উল্লেখযোগ্য ধর্মীয় আয়োজন হয়ে উঠেছে। 

বিজ্ঞাপনrrr
18 Views 0 Likes 0 Comments

Related News

‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক
মহানগর

‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বি...

চলতি বছরে কামারডাঙা দুর্গোৎসব কমিটির পুজো ১০৭ বছরে পড়ছে। পুজোর থিম হিসেবে রাখা হয়েছে ‘সনাতন হিন্দু রাষ্ট্র’। পুজোর প্রস্তুতির পাশাপাশি বামপন্থী সংগঠনগুলির স্টল নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ১০:৪৫ পিএম · 2 মিনিট
SIR ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর
মহানগর

SIR ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল। রবিবার এই ইস্যুতে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্যে প্রায় ২৭ লক...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:০২ পিএম · 2 মিনিট
ফের হামলার অভিযোগ কুণাল ঘোষের, রিভলভার বের করার দাবি
মহানগর

ফের হামলার অভিযোগ কুণাল ঘোষের, রিভলভার বের করার দাবি

কলকাতা: মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে ফের আক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। রবিবার নিজের বিধানসভা এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। গাড়ির কাচ ভাঙা থেকে শুরু করে ...

২৭ সেপ্টে ২০২৬, ০২:৫৭ পিএম · 2 মিনিট
বাঙালির নস্টালজিয়া ঝালমুড়ি এবছর পুজোর থিম! কিন্তু কোথায়?
মহানগর

বাঙালির নস্টালজিয়া ঝালমুড়ি এবছর পুজোর থিম! কিন্তু কোথায়?

নিউজ ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঝালমুড়ি হয়ে উঠেছিল রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্র। ভোটপ্রচারে ঝাড়গ্রাম সফরে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সাথে...

২৭ সেপ্টে ২০২৬, ০১:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.