JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ০৩:৫৮ পিএম
Breaking
কর্মীদের গ্রেফতার-হয়রানির প্রতিবাদ, রেজিনগর থানার সামনে ধর্নায় হুমায়ুন কবীর ’ভারতকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব বুঝি’, অনুরাগকে প্লাটা প্রতিক্রিয়া দাভাকরের খাদ্য সুরক্ষা বিধি ভঙ্গের অভিযোগ! কড়া পদক্ষেপ অ্যামাজন-ফ্লিপকার্ট-সহ ৫ সংস্থার বিরুদ্ধে মাঝআকাশে বিকল ব্রিটিশ যুদ্ধবিমান, মুখ থুবড়ে পড়ার ঠিক আগেই ইজেকশন! তারপর... জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের ২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির কালো মেঘে ঢাকল উপকূল, সুন্দরবনে বাড়ল প্রশাসনের নজরদারি টুলু মণ্ডল কাণ্ডে জোড়া গ্রেফতার, পুলিশের জালে সরকারি কর্মীও কর্মীদের গ্রেফতার-হয়রানির প্রতিবাদ, রেজিনগর থানার সামনে ধর্নায় হুমায়ুন কবীর ’ভারতকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব বুঝি’, অনুরাগকে প্লাটা প্রতিক্রিয়া দাভাকরের খাদ্য সুরক্ষা বিধি ভঙ্গের অভিযোগ! কড়া পদক্ষেপ অ্যামাজন-ফ্লিপকার্ট-সহ ৫ সংস্থার বিরুদ্ধে মাঝআকাশে বিকল ব্রিটিশ যুদ্ধবিমান, মুখ থুবড়ে পড়ার ঠিক আগেই ইজেকশন! তারপর... জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের ২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির কালো মেঘে ঢাকল উপকূল, সুন্দরবনে বাড়ল প্রশাসনের নজরদারি টুলু মণ্ডল কাণ্ডে জোড়া গ্রেফতার, পুলিশের জালে সরকারি কর্মীও

সুদর্শনের চোটেই খুলল দরজা, শ্রীলঙ্কা সফরে ডাক পেলেন সরফরাজ

সুদর্শনের চোটেই খুলল দরজা, শ্রীলঙ্কা সফরে ডাক পেলেন সরফরাজ

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের ভারতীয় দলে ডাক পেলেন মুম্বইয়ের ব্যাটার সরফরাজ খান। জাতীয় দলে ফেরার খবর পাওয়ার পর অভিনব কায়দায় সমাজ মাধ্যমে তা পোস্টও করেছেন ২৮ বছরের ডানহাতি ব্যাটার। টিম ইন্ডিয়ার ট্রাভেলিং জার্সি পরে তোলা দু’টি ছবি পোস্ট করেছেন তিনি। তার মধ্যে একটি ছবিতে সরফরাজের পাশে দেখা গিয়েছে তাঁর বাবাকেও।

কথায় বলে, কারও পৌষমাস আর কারও সর্বনাশ। ঘরোয়া ক্রিকেটে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স করেও বেশ কিছু দিন ভারতীয় টেস্ট দলের বাইরে ছিলেন সরফরাজ। সেই অপেক্ষারই অবসান হল সাই সুদর্শনের চোটের কারণে। ভারতীয় ‘এ’ দলের হয়ে গত মাসে সফরের সময় পায়ের আঙুলে চোট পেয়েছিলেন সুদর্শন। বর্তমানে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর চিকিৎসা ও পুনর্বাসন চলছে।

বিসিসিআই যদিও জানিয়েছে, সুদর্শনের চোটের বেশ উন্নতি হয়েছে। তবে বোর্ডের মেডিক্যাল দল তাঁর পুরোপুরি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার উপর নিয়মিত নজর রাখছে। তাঁর জায়গাতেই শ্রীলঙ্কা সিরিজের দলে সরফরাজকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক কমিটি। ফলে দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকার পর ফের এক বার লাল বলের ক্রিকেটে নিজের জায়গা প্রমাণের সুযোগ পেলেন মুম্বইয়ের এই ব্যাটার।

বিসিসিআই জানিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হবে ১৫ অগাস্ট। তার আগে কলম্বোয় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন সরফরাজ। সেখান থেকে গলের উদ্দেশ্যে রওনা দেবে দল। জাতীয় দলে ফেরার খবর পাওয়ার পর বাবাকে পাশে নিয়ে ‘টিম ইন্ডিয়া’র জার্সিতে সরফরাজের ছবি যেন তাঁর দীর্ঘ অপেক্ষা, লড়াই এবং প্রত্যাবর্তনের গল্পই আরও এক বার মনে করিয়ে দিল।

38 Views 0 Likes 0 Comments

Related News

"জবাব দিতে হবে!" বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স নিয়ে প্রশ্ন অশ্বিনের
ময়দান

"জবাব দিতে হবে!" বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স নিয়ে প্রশ্ন অশ্বিনের

স্পোর্টস ডেস্ক: নতুন করে ফের প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেটের চোট-আঘাত সামলানোর পরিকাঠামো। সাম্প্রতিক সময়ে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের (সিওই) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক রিপোর্টে। বিশেষ করে দীর্ঘ সময় ধ...

২৪ সেপ্টে ২০২৬, ১২:৫৭ পিএম · 2 মিনিট
"পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার হেড কোচ
ময়দান

"পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার...

স্পোর্টস ডেস্ক: গত ইংল্যান্ড সফরে ম্যানচেস্টারে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। বৈভবকে সুযোগ দেওয়ার সেই সিদ্ধান্ত যে তাঁর রাতের ঘুমই কেড়ে নিয়েছিল, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিজেই জানালেন ভারতের হে...

২৪ সেপ্টে ২০২৬, ১০:২০ এএম · 2 মিনিট
টানা তিনটি এশিয়াডে পদক জয়ের নজির, উশুতে উজ্জ্বল ভারতের নাওরেম
ময়দান

টানা তিনটি এশিয়াডে পদক জয়ের নজির, উশুতে উজ্জ্বল ভারতের নাওরেম

স্পোর্টস ডেস্ক: আইচি-নাগোয়া এশিয়ান গেমসের পঞ্চম দিনে সকালেই জোড়া পদকের সুখবর। মহিলাদের ৬০ কেজি উশুতে রুপো জিতলেন ভারতের নাওরেম রোশিবিনা দেবী। চিনের ঝাং শিয়াওইউয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে হারলেও টা...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১৮ এএম · 2 মিনিট
মেসির পর এ বার সিআর সেভেন, অবসর নিয়ে বড় বার্তা পর্তুগিজ মহাতারকার
ময়দান

মেসির পর এ বার সিআর সেভেন, অবসর নিয়ে বড় বার্তা পর্তুগিজ মহাতারকার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে স্পেনের কাছে হারের পরই কি পর্তুগালের জার্সি তুলে রাখার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? প্রশ্নের উত্তর দিতে গিয়ে বুধবার সিআর সেভেন নিজেই স্বীকার করলেন, এমন ভাবনা সত্যিই তাঁর মাথায় এসে...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.