JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ০৭:৫২ পিএম
Breaking
২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব ২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব

সঞ্চয়ের পাঠ ক্লাসরুমেই, প্রাথমিক স্কুলেই খুলল খুদেদের ব্যাঙ্ক!

সঞ্চয়ের পাঠ ক্লাসরুমেই, প্রাথমিক স্কুলেই খুলল খুদেদের ব্যাঙ্ক!

শুধু পড়াশোনা নয় এরই পাশাপাশি সঞ্চয়ের পাঠও পড়ানো হচ্ছে বিদ্যালয়ে। রাজ্যের মধ্যে এই প্রথম কোনো প্রাথমিক বিদ্যালয়ের ভিতর চালু হল ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ স্কুল ব্যাংঙ্ক। মুর্শিদাবাদের সুতি ১ ব্লকের ৮০ বছরের পুরনো ঘোড়াপাখিয়া নম্বর–২ প্রাথমিক স্কুলে শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘জিপিএস ব্যাঙ্ক’। যার রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গোটা রাজ্যে।

দুটি রাষ্ট্রত্ব ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে বিদ্যালয়ের এই পরিষেবা চালু হয়েছে। ‌ এই ব্যাংকের ক্যাশিয়ার, হিসাবরক্ষক থেকে শুরু করে অন্যান্য সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ১৯ জন পড়ুয়া। স্কুলের খুদে পড়ুয়ারা নিপুন হাতে এই দায়িত্বভার তুলে নিয়েছেন নিজেদের কাঁধে। এই ব্যাংকের নিয়ম অনুসারে, সর্বনিম্ন ২ টাকা এবং সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত প্রতিদিন জমা করা যেতে পারে। ‌

যদিও জমা রাখা অর্থের ওপর কোন সুদ মিলবে না। এর মূল লক্ষ্য হল যাতে ছেলেবেলা থেকেই শিশুদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে। ‌ প্রথম দিনই এই স্কুল ব্যাংকের একাউন্টে ৩১ জন ছাত্র-ছাত্রী টাকা জমা করেন। সেই জমা টাকার মোট পরিমাণ ১১৯ টাকা। ছাত্র-ছাত্রীদের এই অংশগ্রহণ খুবই ইতিবাচক প্রভাব ফেলেছে বিদ্যালয়ে। ‌

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাস বলেন, শিশুদের পাঠ্য বইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি অর্থ জ্ঞান অর্জনও গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত তাদের গ্রামে খাতা কলমের দোকান ছিল না। এর ফলে পড়ুয়াদের শিক্ষা সামগ্রিক সংগ্রহ করে দিতেন শিক্ষকেরা। এবার থেকে পড়ুয়ারা নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী কিনতে পারবে। তারা এখন থেকেই অর্থের মূল্যবোধ শিখবে যা, আগামী দিনে তাদের চলার পথে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের মতে, শিশুরা ছোটবেলা থেকেই ব্যাংকিং ব্যবস্থা সঙ্গে পরিচিত থাকলে ভবিষ্যতে সঞ্চয়ের প্রবণতা তৈরি হবে তাদের মধ্যে। ‌ তারা সচেতন ভাবে অর্থ ব্যয় করবে। ‌ এতে ভবিষ্যতে তাদের চলার পথ মসৃণ হবে। ‌

বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা। এতে তাদের শিশুদের শিক্ষার বিকাশের পাশাপাশি বাস্তব জ্ঞান সম্বন্ধেও একটি ধারণা তৈরি হবে। ‌ আগামী দিনে রাজ্যের অন্যান্য স্কুলেও এই জিপিএস ব্যাংক মডেল চালু হবে এমনটাই আশা রাখছেন তারা।

শুধু পঠন-পাঠন নয় শিশুদের সঞ্চয়ের মানসিকতা তৈরি করতে বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগ। এর মধ্যে দিয়ে শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক বিকাশও ঘটবে। অর্থ জ্ঞান সম্বন্ধে তারা সচেতন হবে। যা আগামী দিনে অন্যান্য বিদ্যালয়কে পথ দেখাবে বলে মনে করা হচ্ছে।‌

199 Views 0 Likes 0 Comments

Related News

পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই...
রাজ্য

পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই...

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: অদ্ভুদ ঘটনা! সাপের নাম শুনলেই ভয়ে যেখানে গা শিউরে ওঠে, সেখানে কামড় খেয়ে জ্যান্ত সাপ নিয়ে হাজির হাসপাতালে হাজির হলেন যুবক। এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায়।হাতে প্লাস্টিকের কৌটো, ...

১৫ সেপ্টে ২০২৬, ০৬:২৬ পিএম · 2 মিনিট
শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে
রাজ্য

শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে

দুর্গাপুর, নিউজ ডেস্ক: সাড়ে তিন বছরের শিশুকে বাসি-পচা খাবার দেওয়ার অভিযোগ। ঘটানেকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের বেনাচিতি বাজারের স্টিল মার্কেটে। জানা গিয়েছে, একটি ব্র্যান্ডেড কেক ও প্যাটিসের দোকান থেকে শিশু...

১৫ সেপ্টে ২০২৬, ০৬:০৪ পিএম · 2 মিনিট
ভাঙড়ে রাজনৈতিক সংঘাত, ISF কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
রাজ্য

ভাঙড়ে রাজনৈতিক সংঘাত, ISF কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিউজ ডেস্ক: রাজ্যে পালাপদলের পর থেকে একের পর এক রাজনৈতিক সংঘাত লেগেই রয়েছে। হঠাৎ করেই বদলে গেল এলাকার পরিস্থিতি। প্রথমে শুধু উত্তেজনা। তারপর পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে। খবর ছড়িয়ে পড়তে স্থানীয়দের মধ্যে শুরু হয় চা...

১৫ সেপ্টে ২০২৬, ০৫:৩০ পিএম · 2 মিনিট
তারাপীঠে বদলাল দর্শনের নিয়ম, কবে ফিরবেন দেবী?
রাজ্য

তারাপীঠে বদলাল দর্শনের নিয়ম, কবে ফিরবেন দেবী?

বীরভূম: সংস্কারের কাজ শুরু হয়েছে বীরভূমের বিখ্যাত শক্তিপীঠ তারাপীঠ মন্দিরে। আর সেই কারণেই সাময়িকভাবে মূল গর্ভগৃহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে মা তারার বিগ্রহ। তবে ভক্তদের জন্য স্বস্তির খবর, মায়ের পুজো বা দর্শন কোনওটাই বন্ধ হচ্...

১৫ সেপ্টে ২০২৬, ০৪:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.