JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০৯:৫৪ এএম
Breaking
পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে কিনছেন এয়ার ফ্রায়ার? জেনে নিন পরিষ্কারের কৌশল অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনে... পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে কিনছেন এয়ার ফ্রায়ার? জেনে নিন পরিষ্কারের কৌশল অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনে...

১ অগাস্ট থেকে শুরু স্ব-শুমারি, অনলাইনে কীভাবে করবেন জনগণনার নিবন্ধন?

১ অগাস্ট থেকে শুরু স্ব-শুমারি, অনলাইনে কীভাবে করবেন জনগণনার নিবন্ধন?

ভারতের জনগণনা প্রক্রিয়ায় এবার বড় পরিবর্তন আসতে চলেছে। প্রথমবারের মতো সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার সূচনা করছে কেন্দ্র সরকার। এর অংশ হিসেবে চালু হচ্ছে স্ব-শুমারি (Self Enumeration) ব্যবস্থা, যার মাধ্যমে নাগরিকেরা নিজেরাই অনলাইনে নিজেদের পরিবারের তথ্য জমা দিতে পারবেন। আগামী ১ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত এই স্ব-নিবন্ধীকরণের প্রথম পর্ব চলবে। এই সময়ের মধ্যে ইচ্ছুক নাগরিকেরা জনগণনার নির্দিষ্ট পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করতে পারবেন।

স্ব-শুমারির জন্য নাগরিকদের জনগণনার সরকারি পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে প্রথমে নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন করতে হবে। এরপর ক্যাপচা পূরণ করে বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম দিতে হবে। পাশাপাশি মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেওয়ার সুযোগ থাকবে, যদিও এই অংশটি ঐচ্ছিক। এরপর নিজের পছন্দের ভাষা নির্বাচন করলে নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) পাঠানো হবে। সেই ওটিপি যাচাইয়ের মাধ্যমে পরবর্তী ধাপে যাওয়া যাবে।

পরবর্তী ধাপে জেলার নাম, পিন কোড, গ্রাম বা শহরের নাম এবং এলাকার তথ্য দিতে হবে। এরপর মানচিত্রে নিজের বাড়ির অবস্থান চিহ্নিত করার সুযোগ থাকবে। তারপর বাড়ির ধরন, পরিবারের মৌলিক তথ্য এবং হাউসলিস্টিং সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে। সমস্ত তথ্য জমা দেওয়ার আগে একটি প্রিভিউ স্ক্রিনে তা যাচাই করার সুযোগ মিলবে। সব তথ্য সঠিক থাকলে ‘ফাইনাল সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

নিবন্ধন সম্পূর্ণ হলে আবেদনকারীর মোবাইল নম্বর বা ইমেলে একটি ১১ সংখ্যার বিশেষ ‘এসই আইডি’ (SE ID) পাঠানো হবে। পরবর্তীতে জনগণনার কাজে নিযুক্ত সরকারি আধিকারিক বাড়িতে এলে এই আইডি দেখাতে হবে। আধিকারিক তথ্য যাচাই করে তা সরকারি সার্ভারে আপলোড করবেন।

এবারের জনগণনা দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে ১৬ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি তালিকাভুক্তি ও গৃহগণনার কাজ চলবে। এই সময় বাড়ির অবস্থা, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সংযোগের মতো নাগরিক পরিষেবার পাশাপাশি টেলিভিশন, কম্পিউটার, রেডিয়ো, দুই ও চার চাকার গাড়ির মতো সম্পদের তথ্যও সংগ্রহ করা হবে।

এরপর ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে জনগণনার দ্বিতীয় পর্ব। সেই পর্যায়ে পরিবারের প্রতিটি সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম-সহ বিভিন্ন জনতাত্ত্বিক তথ্য সংগ্রহ করে দেশের প্রকৃত জনসংখ্যার হিসাব তৈরি করা হবে।

প্রশাসনের দাবি, ডিজিটাল ব্যবস্থার ফলে জনগণনার কাজ আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল হবে। একই সঙ্গে নাগরিকদের অংশগ্রহণও বাড়বে, কারণ এবার তাঁরা নিজেরাই ঘরে বসে প্রাথমিক তথ্য জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

38 Views 0 Likes 0 Comments

Related News

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট
প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে রক্তাক্ত! ঘটনায় আটক ৪ ছাত্র, পাঠানো হল কোরক হোমে
রাজ্য

প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে রক্তাক্ত! ঘটনায় আটক ৪ ছাত্র, পাঠানো হল কোরক...

ঘটনার সূত্রপাত গত ৮ আগস্ট। অভিযোগ, ওই দিন জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুইকে কয়েকজন ছাত্র পিছু ধাওয়া করে। একপর্যায়ে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

১২ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
'মিসগাইড করা হয়', জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব সন্দেশখালির রেখা
রাজ্য

'মিসগাইড করা হয়', জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব সন্দেশখালির রেখা

রেখার অভিযোগ, বসিরহাট সাংগঠনিক জেলার নেতৃত্বের একাংশ নিয়মিত তাঁকে ‘মিসগাইড’ করে। কোনও কর্মসূচি, বৈঠক কিংবা সাংগঠনিক অনুষ্ঠানের বিষয়ে তাঁকে সঠিক তথ্য জানানো হয় না।

১২ সেপ্টে ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.