JAZZBAAT 24 BANGLA
০৫ নভে ২০২৬, ০১:২১ এএম
Breaking
Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য... WorkersProtest: বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, থমকে গেছে অর্থনীতি চাকা Politics: মমতার জোট বদলের ইতিহাস টেনে পোস্টের ব্যাখ্যা ঋতব্রতর, নোবেল বিতর্কেও কটাক্ষ বলিউড অভিনেত্রীর ২৭ বছরের প্রেমে ইতি, রণক্ষেত্রে মুখোমুখি নাগার্জুন-টাব্বু! Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন পর্দায় কখনও স্বয়ং মা কালী, কখনও মাতৃশক্তির রূপ! এই ৭ বাংলা ছবি আজও মনে গেঁথে আছে! লোহার শিকলে বাঁধা মা কালী! চেতলার ডাকাত কালীবাড়ির নেপথ্যে কী রহস্য? Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য... WorkersProtest: বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, থমকে গেছে অর্থনীতি চাকা Politics: মমতার জোট বদলের ইতিহাস টেনে পোস্টের ব্যাখ্যা ঋতব্রতর, নোবেল বিতর্কেও কটাক্ষ বলিউড অভিনেত্রীর ২৭ বছরের প্রেমে ইতি, রণক্ষেত্রে মুখোমুখি নাগার্জুন-টাব্বু! Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন পর্দায় কখনও স্বয়ং মা কালী, কখনও মাতৃশক্তির রূপ! এই ৭ বাংলা ছবি আজও মনে গেঁথে আছে! লোহার শিকলে বাঁধা মা কালী! চেতলার ডাকাত কালীবাড়ির নেপথ্যে কী রহস্য?

ব্রাত্য বুমরাহর শূন্যস্থানেও, শামিকে চূড়ান্ত বার্তা আগরকারদের

ব্রাত্য বুমরাহর শূন্যস্থানেও, শামিকে চূড়ান্ত বার্তা আগরকারদের

শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনেই ভারতের তারকা পেসার মহম্মদ শামির টেস্ট দলে ফেরা নিয়ে কার্যত চূড়ান্ত বার্তাই দিয়ে দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকার। আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে চোটের কারণে নেই জশপ্রীত বুমরাহ। তবু তাঁর পরিবর্তে অভিজ্ঞ শামিকে নয়, বরং নেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার আকিব নবিকে। এই সিদ্ধান্তের পর থেকেই নতুন করে জল্পনা শুরু হয়েছে শামির ভবিষ্যৎ নিয়ে। আগরকার যদিও আগেই জানিয়েছিলেন, টেস্ট ক্রিকেট খেলার মতো শারীরিক সক্ষমতা এখন আর শামির নেই।

এ দিকে পরিসংখ্যান বলছে, ঘরোয়া ক্রিকেটে গত এক বছরে ধারাবাহিকভাবে দারুণ পারফরম্যান্স করেছেন শামি। শেষ ৭টি রনজি ট্রফি ম্যাচে তিনি ৩৭টি উইকেট নিয়েছেন মাত্র ১৬.৭২ গড়ে। পাশাপাশি রয়েছে ৫০টি মেডেন ওভার, তিনটি পাঁচ উইকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেটে কেরিয়ারের সেরা ৮/৯০-এর স্পেল। তবুও জাতীয় দলে ফেরার দরজা এখনও তাঁর জন্য খুলছে না।

অবশ্য একই রনজি মরশুমে আকিব নবির পারফরম্যান্স আরও নজরকাড়া। ১২.৫৬ গড়ে ৬০টি উইকেট নিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন তিনি। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে সুযোগ পেয়েছেন তরুণ এই পেসার। ফলে এটা স্পষ্ট যে, বর্তমান ভারতীয় দলে জায়গা পেতে শুধু অভিজ্ঞতা নয়, সাম্প্রতিক পারফরম্যান্স এবং সম্পূর্ণ ফিটনেস, দুই-ই সমান গুরুত্বপূর্ণ।

আগরকারের নেতৃত্বাধীন কমিটির এই সিদ্ধান্ত কার্যত শামির উদ্দেশ্যে একটি পরিষ্কার বার্তা বলেই মনে করা হচ্ছে। যদি আবারও ভারতের টেস্ট দলে ফিরতে চান, তবে তাঁকে শুধু ফিটনেস প্রমাণ করলেই হবে না। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে তরুণ পেসারদেরও ছাপিয়ে যেতে হবে। দলীপ ট্রফির মতো প্রতিযোগিতায় আধিপত্য বিস্তার করেই জাতীয় দলে ফেরার দাবি আরও জোরালো করতে হবে অভিজ্ঞ এই পেসারকে। নয়তো শুধু রোমন্থন করে যেতে হবে অতীতের স্মৃতিই। 

69 Views 0 Likes 0 Comments

Related News

Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা
ময়দান

Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা

স্পোর্টস ডেস্ক: রঞ্জি ট্রফিতে বাংলার জয়রথ থামার আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে। মহারাষ্ট্রের বিরুদ্ধে ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষার সামনে অভিমন্যু ঈশ্বরণরা। প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে শেষ হয়ে যাওয়ার ...

০৪ নভে ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন
ময়দান

Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন

স্পোর্টস ডেস্ক:নিজের ক্রিকেটজীবনে একাধিক অধিনায়কের নেতৃত্বে খেলেছেন শচীন তেন্ডুলকর। তাঁদের মধ্যে দু’জনকে আলাদা করে বেছে নিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। প্রিয় অধিনায়কদের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিংহ ধোনিক...

০৪ নভে ২০২৬, ০৭:৩৯ পিএম · 3 মিনিট
India vs New Zealand: বৃষ্টির মধ্যে খেলা চালানোয় ক্ষুব্ধ কোহলি-শুভমান
ময়দান

India vs New Zealand: বৃষ্টির মধ্যে খেলা চালানোয় ক্ষুব্ধ কোহলি-শুভমান

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির মধ্যে মাঠে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলেন বিরাট কোহলি ও শুভমান গিল। অকল্যান্ডে ভারত-নিউজিল্যান্ডের প্রথম এক দিনের ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল দুই ভা...

০৪ নভে ২০২৬, ০৭:২৩ পিএম · 2 মিনিট
Abhishek Porel: মহারাষ্ট্রের বিরুদ্ধে হার বাঁচানোর লড়াইয়ে ভরসা একমাত্র পোড়েল
ময়দান

Abhishek Porel: মহারাষ্ট্রের বিরুদ্ধে হার বাঁচানোর লড়াইয়ে ভরসা একমাত্র পোড়েল

নিউজ ডেস্ক: রনজি ট্রফিতে টানা জয়ের ছন্দে বড় ধাক্কা খাওয়ার মুখে বাংলা। মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে কার্যত কোণঠাসা অভিমন্যু ঈশ্বরণের দল। প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট হওয়ার পর বোলাররা লড়াইয়ে ফেরালেও ব্যাটারদের ব্যর্থ...

০৪ নভে ২০২৬, ০৭:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.