JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৫:০৭ পিএম
Breaking
বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়, কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা? দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াণ জয়ন্তর, শোকের ছায়া মৌসুমীর পরিবারে যুব অলিম্পিকে সোনার জোড়া ইতিহাস, বক্সিংয়ে নজির গড়লেন আম্বেকর ও গুঞ্জন সামরিক হামলা যতক্ষণ চলবে, ততক্ষণ পরমাণু দেখাব না, রাষ্ট্রপুঞ্জকে স্পষ্ট বার্তা ইরানের PUBG-র বন্ধুত্বের পরিণতি খুনে? বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার ধর্মবীর! Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪ শচীনের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন কোহলি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার দিনেই নজির শামি-কারেনকে পেতে বড় চাল রাজস্থানের, লখনউয়ের সঙ্গে দর কষাকষি! বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়, কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা? দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াণ জয়ন্তর, শোকের ছায়া মৌসুমীর পরিবারে যুব অলিম্পিকে সোনার জোড়া ইতিহাস, বক্সিংয়ে নজির গড়লেন আম্বেকর ও গুঞ্জন সামরিক হামলা যতক্ষণ চলবে, ততক্ষণ পরমাণু দেখাব না, রাষ্ট্রপুঞ্জকে স্পষ্ট বার্তা ইরানের PUBG-র বন্ধুত্বের পরিণতি খুনে? বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার ধর্মবীর! Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪ শচীনের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন কোহলি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার দিনেই নজির শামি-কারেনকে পেতে বড় চাল রাজস্থানের, লখনউয়ের সঙ্গে দর কষাকষি!

১৩ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি, সংসদে বিল আনার প্রস্তাব বিজেপি সাংসদের

১৩ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি, সংসদে বিল আনার প্রস্তাব বিজেপি সাংসদের

১৩ বছরের কম বয়সি শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে এবার কড়া নিয়ন্ত্রণের প্রস্তাব উঠল সংসদে। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডা একটি প্রাইভেট মেম্বার্স বিল আনার উদ্যোগ নিয়েছেন। প্রস্তাবিত SHIELD Bill, ২০২৫-এ ১৩ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া এবং অনলাইন গেমিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত আইনে শিশুদের বয়স যাচাইয়ের জন্য ডিজিটাল পদ্ধতি চালুর কথা বলা হয়েছে। কোনও শিশু যাতে নিজের বয়স গোপন করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে না পারে, সেজন্য প্ল্যাটফর্মগুলিকে নির্দিষ্ট বয়স যাচাই ব্যবস্থা রাখতে হবে। একইসঙ্গে অভিভাবকদের জন্য একটি বিশেষ ড্যাশবোর্ড তৈরির প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে বাবা-মা তাঁদের সন্তানের অনলাইন কার্যকলাপ, প্রাইভেসি সেটিংস এবং স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করতে পারবেন।

এছাড়াও শিশুদের পর্নোগ্রাফি, জুয়া বা সিমুলেটেড বেটিং, হিংসাত্মক এবং উগ্রপন্থী বিষয়বস্তু, মাদক সংক্রান্ত কনটেন্টের মতো ক্ষতিকর অনলাইন কনটেন্ট থেকে দূরে রাখতে প্ল্যাটফর্মগুলিকে আরও দায়িত্বশীল করার প্রস্তাব দেওয়া হয়েছে। কোনও সংস্থা নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক জরিমানার ব্যবস্থাও রাখার কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

প্রস্তাবিত বিলে নিয়ম ভঙ্গের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি আইনের অধীনে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। তবে এটি এখনও একটি প্রাইভেট মেম্বার্স বিল। অর্থাৎ, এই প্রস্তাব এখনও আইন সম্পন্ন হয়নি। সংসদে বিলটি পেশ, আলোচনা এবং পরবর্তী আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই এর কোনও বিধান কার্যকর হতে পারে।

183 Views 0 Likes 0 Comments

Related News

বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়, কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা?
দেশ

বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়, কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা?

নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবায় মহা বিপর্যয়। Outlook, Microsoft Teams, Copilot-সহ Microsoft 365-এর একাধিক অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েন লক্ষাধিক ব্যবহারকারী। প্রায় ১১ ঘণ্টা ধরেই অচল রয়েছে বিশ্বের অন্যতম সেরা ...

১৩ নভে ২০২৬, ০৪:৫৪ পিএম · 2 মিনিট
Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪
দেশ

Manipur Violence : মণিপুরে ফের রক্তাক্ত হামলা, জঙ্গি হামলায় মৃত ৪

শুক্রবার যাত্রীবাহী দুটি গাড়িকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি। কিছু সন্দেহভাজন দুষ্কৃতীরা গুলি চালায় বলে জানা গিয়েছে। ‌ এই গুলির হামলায় মহিলা সহ চার জনের মৃত্যু হয়েছে।

১৩ নভে ২০২৬, ০৪:২৩ পিএম · 1 মিনিট
‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠল মুঙ্গের
দেশ

‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে...

বিহারের মুঙ্গেরে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল ৫৫ বছরের অবসরপ্রাপ্ত রেলচালকের বিরুদ্ধে। মায়ের রক্তাক্ত দেহের সামনে দাঁড়িয়ে দুই মেয়েকে অভিযুক্তের বলা ‘নতুন মা এনে দেব’ মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পণের দাবিতে নির্যাতনের অভিযোগও তুলেছে মৃতার পরিবার।

১৩ নভে ২০২৬, ০৩:৩৫ পিএম · 2 মিনিট
তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড়
দেশ

তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড়

বক্সা টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা বাড়ানোর উদ্যোগের মধ্যেই বিপাকে ‘ডুয়ার্স রানি’। তিনবার ট্রাঙ্কুলাইজ করার পর বাঘিনির গর্ভপাতের অভিযোগ উঠেছে। উদ্ধার হয়েছে তিনটি মৃত ভ্রূণ। ঘটনার তদন্তে বক্সায় পৌঁছেছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল।

১৩ নভে ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.