JAZZBAAT 24 BANGLA
৩০ অক্টো ২০২৬, ১০:১২ এএম
Breaking
Fire: সাতসকালে সাউথ সিটি আবাসনের ২৭ তলায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন বাঙালির পুরোনো অভ্যাসই আজ বিশ্বজুড়ে ফ্যাশন ট্রেন্ড, ফিরছে পোশাক পুনর্ব্যবহারের সংস্কৃতি Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব! Amazon Layoffs: সকালে ইনবক্সে ‘কঠিন সিদ্ধান্ত’-এর বার্তা, অ্যামাজনে ২৫০ কর্মী ছাঁটাই বেতন বাড়লেও সঞ্চয় বাড়ছে না কেন? জানুন কোথায় হারিয়ে যাচ্ছে আপনার টাকা! প্রীতি জিন্টা! যুক্তরাষ্ট্রে মেঘলা আকাশে উধাও চাঁদ, কারওয়া চৌথে উপবাস ভাঙার অপেক্ষায় বিপাক... Lionel Messi: মেসির গোল নেই, শেষ মুহূর্তে সমতা! ড্র করে দ্বিতীয় স্থানে ওঠার লড়াই কঠিন করল... স্ত্রীদের উপোস, স্বামীরা নিশ্চিন্তে খাওয়াদাওয়া করে! করবা চৌথের প্রথা নিয়ে প্রশ্ন তুললেন... Fire: সাতসকালে সাউথ সিটি আবাসনের ২৭ তলায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন বাঙালির পুরোনো অভ্যাসই আজ বিশ্বজুড়ে ফ্যাশন ট্রেন্ড, ফিরছে পোশাক পুনর্ব্যবহারের সংস্কৃতি Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব! Amazon Layoffs: সকালে ইনবক্সে ‘কঠিন সিদ্ধান্ত’-এর বার্তা, অ্যামাজনে ২৫০ কর্মী ছাঁটাই বেতন বাড়লেও সঞ্চয় বাড়ছে না কেন? জানুন কোথায় হারিয়ে যাচ্ছে আপনার টাকা! প্রীতি জিন্টা! যুক্তরাষ্ট্রে মেঘলা আকাশে উধাও চাঁদ, কারওয়া চৌথে উপবাস ভাঙার অপেক্ষায় বিপাক... Lionel Messi: মেসির গোল নেই, শেষ মুহূর্তে সমতা! ড্র করে দ্বিতীয় স্থানে ওঠার লড়াই কঠিন করল... স্ত্রীদের উপোস, স্বামীরা নিশ্চিন্তে খাওয়াদাওয়া করে! করবা চৌথের প্রথা নিয়ে প্রশ্ন তুললেন...

টসেই ইতিহাস! ধোনিকে টপকে বিশ্বরেকর্ড শ্রেয়সের

টসেই ইতিহাস! ধোনিকে টপকে বিশ্বরেকর্ড শ্রেয়সের

অবশেষে অধিনায়ক হিসেবে প্রথম জয়ের স্বাদ পেয়েছেন শ্রেয়স আইয়ার। জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারত জিতেছে ৭ উইকেটে। তবে এই জয়ের থেকেও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে শ্রেয়সের একটি অনন্য রেকর্ড। পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে প্রথম আটটি ম্যাচে টানা আটবার টসে জিতে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

যদিও অধিনায়ক হিসেবে শ্রেয়সের শুরুটা মোটেই সুখকর ছিল না। তাঁর নেতৃত্বে প্রথমে আয়ারল্যান্ডের কাছে টি-২০ সিরিজ ২-০ ব্যবধানে হারে টিম ইন্ডিয়া। এর পর ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে সিরিজও খোয়ায়। টানা সাত ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জিম্বাবুয়ের বিরুদ্ধে এল প্রথম জয়। সেই জয়েই অনন্য বিশ্বরেকর্ডটি গড়ে ফেললেন ভারত অধিনায়ক।

এর আগে এই রেকর্ড ছিল বাহামার গ্রেগরি টেলরের দখলে। তিনি অধিনায়ক হিসেবে নিজের প্রথম সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে টসে জিতেছিলেন। সেই নজির ভেঙে নতুন ইতিহাস লিখলেন শ্রেয়স। অন্যদিকে ভারতীয় অধিনায়কদের মধ্যে এতদিন টানা সাতবার টসে জয়ের রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির। ২০১০ সালের মে মাস থেকে ২০১২ সালের ফেব্রুয়ারির মধ্যে ধোনি এই কৃতিত্ব গড়েছিলেন। এবার তাঁকেও পিছনে ফেলে দিলেন শ্রেয়স।

হারারেতে বৃহস্পতিবার ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩.২ ওভারে জয় তুলে নেয় ভারত। মাত্র ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী ১৮ বলে ৫০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। এরপর অপরাজিত ২৮ রান করে দলকে জয়ের পথে পৌঁছে দেন শ্রেয়স, সঙ্গে ছিলেন তিলক বর্মা। তার আগে ময়াঙ্ক যাদব (২/১৮) ও প্রিন্স যাদবের (২/১৯) দাপটে জিম্বাবোয়েকে ১২৫ রানেই আটকে দিয়েছিল মেন ইন ব্লু।

20 Views 0 Likes 0 Comments

Related News

Lionel Messi: মেসির গোল নেই, শেষ মুহূর্তে সমতা! ড্র করে দ্বিতীয় স্থানে ওঠার লড়াই কঠিন করল মায়ামি
ময়দান

Lionel Messi: মেসির গোল নেই, শেষ মুহূর্তে সমতা! ড্র করে দ্বিতীয় স্থানে ওঠার লড়াই...

স্পোর্টস ডেস্ক: সিনসিনাটির বিরুদ্ধে ২-২ ড্র ইন্টার মায়ামির। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে সমতা ফেরাল মেসির দল। তবে এই ড্রয়ের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে শেষ করার লড়াই আরও কঠিন হয়ে গেল তাদের জন্য। ...

২৯ অক্টো ২০২৬, ০৮:১১ পিএম · 2 মিনিট
ইতিহাসের বিতর্কিত ছায়া পেরিয়ে, মুসোলিনির প্রপৌত্রের পায়ে সিরি আ-র প্রথম গোল!
ময়দান

ইতিহাসের বিতর্কিত ছায়া পেরিয়ে, মুসোলিনির প্রপৌত্রের পায়ে সিরি আ-র প্রথম গোল!

ইতালির ফ্যাসিবাদী স্বৈরশাসক বেনিতো মুসোলিনির প্রপৌত্র রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি ল্যাজিওর হয়ে সিরি আ-তে নিজের প্রথম গোল করেছেন। পারিবারিক পদবিকে ঘিরে বিতর্কের বাইরে থেকে ফুটবলেই নিজের পরিচয় তৈরি করতে চান ২৩ বছর বয়সি এই ডিফেন্ডার।

২৯ অক্টো ২০২৬, ০৭:১৮ পিএম · 2 মিনিট
World Wrestling Championships 2026: বিশ্ব কুস্তিতে ইতিহাস ভারতের, সোনা হাতছাড়া নীলম-কাজলের
ময়দান

World Wrestling Championships 2026: বিশ্ব কুস্তিতে ইতিহাস ভারতের, সোনা হাতছাড়া নী...

স্পোর্টস ডেস্ক: বিশ্ব কুস্তির মঞ্চে নতুন ইতিহাস গড়ল ভারত। একই দিনে সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে রুপো জিতলেন ভারতের দুই মহিলা কুস্তিগির নীলম সিরোহি এবং কাজল ধোচক। কাজল ও নীলমের হাত ধরে প্রথম বার সিনিয়র বিশ্ব ...

২৯ অক্টো ২০২৬, ০৫:২৫ পিএম · 3 মিনিট
Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলেন পর্তুগিজ মহাতারকা
ময়দান

Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলে...

স্পোর্টস ডেস্ক: ফুটবলবিশ্বে লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো—সর্বকালের সেরা কে, সেই বিতর্কের যেন শেষ নেই। একদিকে মেসির অসাধারণ ড্রিবলিং, দৃষ্টিনন্দন পাস ও বিশ্বকাপ জয়ের গৌরব, অন্যদিকে রোনালদোর গোল করার অবিশ্বাস্য ক্...

২৯ অক্টো ২০২৬, ০৩:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.