JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০২:০৮ এএম
Breaking
বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫ বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫

বুমরাহ'র পর এ বার চোটের কবলে খোদ অধিনায়ক! কপালে চিন্তার ভাঁজ টিম ইন্ডিয়ার

বুমরাহ'র পর এ বার চোটের কবলে খোদ অধিনায়ক! কপালে চিন্তার ভাঁজ টিম ইন্ডিয়ার

চোটের জন্য শ্রীলঙ্কা সফর থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন জশপ্রীত বুমরাহ। সেই রেশ কাটতে না কাটতেই এ বার নতুন করে টিম ইন্ডিয়ার উদ্বেগ বাড়ালেন খোদ অধিনায়ক শুভমান গিল। দ্বীপরাষ্ট্রের মাটিতে অনুশীলনে এক দিনেই দু’বার চোট পেলেন তিনি। ফলে শুক্রবার থেকে শুরু হতে চলা ৩ দিনের প্রস্তুতি ম্যাচের আগে কিছুটা হলেও দুশ্চিন্তা বাসা বেঁধেছে দলের অন্দরে।

পায়ে চোটের জেরে এই প্রস্ততি ম্যাচ খেলা হবে না সাই সুদর্শনেরও। তারই মধ্যে বৃহস্পতিবার নেটে ব্যাটিং করার সময় প্রথমবার চোট পান শুভমান। একটি বল তাঁর বুড়ো আঙুলে লাগে। যন্ত্রণায় সঙ্গে সঙ্গে ব্যাট রেখে নেট ছেড়ে বেরিয়ে আসেন তিনি। ছুটে আসেন দলের ফিজিও। কিছুক্ষণ চিকিৎসার পর অবশ্য ফের ব্যাট হাতে অনুশীলন শুরু করেন ভারত অধিনায়ক।

কিন্তু সেখানেই শেষ নয়। পরে স্লিপ ক্যাচিং অনুশীলনের সময় আবার ডান হাতে আঘাত পান গিল। যন্ত্রণায় হাত চেপে মাঠেই বসে পড়েন তিনি। দ্বিতীয় বার মাঠে ঢুকে তাঁর শুশ্রূষা করেন ফিজিও। এগিয়ে আসেন ভারতীয় দলের নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষও। সেই দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য চিন্তা বাড়ে সতীর্থদের মধ্যেও।

গত বছর কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন ঘাড়ে চোট পেয়ে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন গিল। তাঁর অনুপস্থিতিতে ০-২ হোয়াইটওয়াশড হতে হয়েছিল দলকে। ফলে শ্রীলঙ্কা সফরের আগে তাঁর চোট ফের চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্ট এবং ভারতীয় সমর্থকদের।

যদিও অধিনায়কের চোট নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি ভারতীয় দলের পক্ষ থেকে। তবে দলীয় সূত্রে খবর, আঘাত তেমন গুরুতর নয়। প্রস্তুতি ম্যাচেও তাঁর খেলতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। পূর্ণ সময়ের টেস্ট অধিনায়ক হিসেবে এই প্রথমবার শ্রীলঙ্কা সফরে গিয়েছেন গিল। সিরিজ শুরুর আগে তাই তাঁকে সম্পূর্ণ সুস্থ রাখাই এখন উদ্দেশ্য হবে ভারতীয় শিবিরের।

36 Views 0 Likes 0 Comments

Related News

সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ
ময়দান

সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ

স্পোর্টস ডেস্ক: সাঁতারে নতুন ইতিহাস গড়ল ভারত। এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টের ফাইনালে উঠে নজির গড়েছেন ভারতীয় সাঁতারু ঋষভ দাস। রবিবার ফাইনালে অবশ্য ৫৪.৭৭ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করেন ত...

২০ সেপ্টে ২০২৬, ১০:৫২ পিএম · 2 মিনিট
একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত
ময়দান

একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত

স্পোর্টস ডেস্ক: আগের বার এসেছিল সোনা। জাপানের বুকে চলতি এশিয়ান গেমসের মঞ্চে অভিযানটাও শুরু হল একেবারে চ্যাম্পিয়নদের স্টাইলেই। পুরুষদের হকিতে ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে উড়িয়ে দিল ভারত। রবিবার পুল ‘এ’-র প্রথম ম্যাচে শুরু...

২০ সেপ্টে ২০২৬, ০৩:৫৭ পিএম · 2 মিনিট
শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার
ময়দান

শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার

স্পোর্টস ডেস্ক: ঠিক যেন সদ্যসমাপ্ত এশিয়া কাপের পুনরাবৃত্তি। মাত্র দিন কয়েক আগেই বাংলাদেশকে সেমিফাইনালে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ব্রিগেড। রবিবার শেফালি ভার্মার দুরন্ত শতরানের ...

২০ সেপ্টে ২০২৬, ০২:২০ পিএম · 2 মিনিট
চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি
ময়দান

চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি

স্পোর্টস ডেস্ক: পদক এল না। তবে টেকবল নামের ইভেন্টটিকে ভারতের ক্রীড়ামঞ্চে পরিচিত করে দেওয়ার কাজটা করে দিলেন কুইমসি ডি’সুজা। রবিবার ভারতের হয়ে এশিয়ান গেমসে টেকবলের দুটি ইভেন্টেই ব্রোঞ্জের লড়াইয়ে নেমেছিলেন তিনি। মহিলাদে...

২০ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.