JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ০৩:১৩ পিএম
Breaking
ইমিগ্রেশন ছাড়াই দিল্লি থেকে মিউনিখ! তিন ইতালীয়কে নিয়ে এয়ার ইন্ডিয়াকে শো-কজ সূর্যের পেটে হারিয়ে গিয়েছিল 'সুপার-আর্থ' ! সৌরজগতের জন্মরহস্যে নয়া চমক বিজ্ঞানীদের এক মাসে প্রায় দ্বিগুণ ডেঙ্গি! ৫ হাজার পার আক্রান্ত, কলকাতাতেও বাড়ছে উদ্বেগ শিল্প-বিনিয়োগে গুজরাট, সামাজিক সুরক্ষা ও মানব উন্নয়নে পশ্চিমবঙ্গ! দুই রাজ্যের দুই মডেল রেলিংয়ের ফাঁকে মাথা আটকে বিপাকে গরু, উদ্ধার করলেন CISF জওয়ান বাড়ছে থাইরয়েড, নিয়ন্ত্রণে বেশ কিছু স্বাস্থ্যকর জলখাবার অনিশ্চয়তার কালো মেঘ চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে, ভারতে কি দল পাঠাবে পাক সরকার? শেষ হল ৮,৭৩৬ দিনের আধিপত্য, সেরা দশে নেই জকোভিচ ইমিগ্রেশন ছাড়াই দিল্লি থেকে মিউনিখ! তিন ইতালীয়কে নিয়ে এয়ার ইন্ডিয়াকে শো-কজ সূর্যের পেটে হারিয়ে গিয়েছিল 'সুপার-আর্থ' ! সৌরজগতের জন্মরহস্যে নয়া চমক বিজ্ঞানীদের এক মাসে প্রায় দ্বিগুণ ডেঙ্গি! ৫ হাজার পার আক্রান্ত, কলকাতাতেও বাড়ছে উদ্বেগ শিল্প-বিনিয়োগে গুজরাট, সামাজিক সুরক্ষা ও মানব উন্নয়নে পশ্চিমবঙ্গ! দুই রাজ্যের দুই মডেল রেলিংয়ের ফাঁকে মাথা আটকে বিপাকে গরু, উদ্ধার করলেন CISF জওয়ান বাড়ছে থাইরয়েড, নিয়ন্ত্রণে বেশ কিছু স্বাস্থ্যকর জলখাবার অনিশ্চয়তার কালো মেঘ চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে, ভারতে কি দল পাঠাবে পাক সরকার? শেষ হল ৮,৭৩৬ দিনের আধিপত্য, সেরা দশে নেই জকোভিচ

বামেদের নবান্নে ডেকে চ্যালেঞ্জ শুভেন্দুর, বিশ্বকর্মা পুজোয় দিলেন বড় বার্তা

বামেদের নবান্নে ডেকে চ্যালেঞ্জ শুভেন্দুর, বিশ্বকর্মা পুজোয় দিলেন বড় বার্তা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: পুজোকে ঘিরে রাজনৈতিক বিতর্ক যেন কিছুতেই থামছে না। এবার সরাসরি বামেদের নবান্নে এসে বিশ্বকর্মা পুজোয় পুষ্পাঞ্জলি দেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার গণেশ পুজোর সূচনা করে বামেদের নিশানা করার পাশাপাশি কমিউনিস্ট নেতাদের উদ্দেশে তাঁর এই বার্তা ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

বেহালায় ভারত সেবাশ্রম সংঘের পুজোর সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, “অনেকের খুব কষ্ট হচ্ছে, মূলত কমিউনিস্ট ঘরানার যাঁরা। মানে যাঁদের পুজো বলতে খুব কষ্ট। খুব গালাগালি করছে আমাকে। বলছে, পুজো কেন লিখতে হবে।” এরপরই বামেদের উদ্দেশে তাঁর চ্যালেঞ্জ, বিশ্বকর্মা পুজোর দিন তিনি নবান্নে পুষ্পাঞ্জলি দেবেন। কমিউনিস্ট পার্টির নেতাদেরও সেই দিন নবান্নে এসে তাঁর সঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

শুভেন্দুর কথায়, “আমি বিশ্বকর্মা পুজোর দিন নবান্নতে পুষ্পাঞ্জলি দেব। আপনারা নবান্নতে আসুন। একসঙ্গে সবাই মিলে বিশ্বকর্মা ঠাকুরের সামনে পুষ্পাঞ্জলি দিই। খুব ভালো লাগবে। পরিবর্তনের স্বাদ আপনারাও পাবেন।”

পুজোকে কেন্দ্র করে বামেদের সমালোচনার জবাব দিতে গিয়ে সনাতন ধর্ম ও ধর্মীয় আচার নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। সোমবার গণেশ পুজোর সূচনা করে তিনি বলেন, যাঁরা ধর্মকে ‘আফিং’ বলেন এবং নিজেদের নাস্তিক বলে পরিচয় দেন, তাঁদের কাছ থেকে ধর্মীয় বিষয়ে উপদেশ নেওয়ার প্রয়োজন নেই।

বাগেশ্বর বাবা বিতর্কের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। শুভেন্দুর দাবি, সনাতন ধর্মের বিভিন্ন পুজোর ক্ষেত্রে আচার-অনুষ্ঠানের নিয়ম রয়েছে এবং কোন দিন কীভাবে পুজো হবে, তা সনাতনীরাই জানেন। তাঁর অভিযোগ, অতীতে পুজোর পদ্ধতি বা নিয়ম পরিবর্তন করে অনেক সময় তাকে ‘কালচারাল প্রোগ্রাম’ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।

এদিন বক্তব্যে দেশবিরোধী শক্তি নিয়েও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “অসুরদের থেকে সাবধানে থাকতে হবে। দূরে থাকতে হবে। দেশবিরোধী শক্তি, টুকরে টুকরে গ্যাং থেকে দূরে থাকতে হবে।”

গণেশ পুজো বাংলায় কেন বাড়ছে, তা নিয়েও যারা প্রশ্ন তুলছেন, তাঁদেরও পালটা জবাব দেন শুভেন্দু। তাঁর বক্তব্য, গণপতি পুজোকে শুধুমাত্র মহারাষ্ট্রের সঙ্গে যুক্ত করে দেখা ঠিক নয়। বরং বিভিন্ন রাজ্য ও সম্প্রদায়ের মানুষকে একত্রিত করাই সনাতন ধর্মের ঐক্যের পরিচয় বলে দাবি করেন তিনি।

এর পাশাপাশি পিতৃপক্ষে দুর্গাপুজোর সূচনা নিয়েও আগের সরকারের সময়ের রাজনৈতিক অবস্থানকে কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, পিতৃপক্ষে কাঁচি নিয়ে বের হওয়ার কোনও প্রয়োজন নেই।

সব মিলিয়ে, বিশ্বকর্মা পুজোয় বামেদের নবান্নে এসে পুষ্পাঞ্জলি দেওয়ার আহ্বানকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ধর্মীয় আচারকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক যে আগামী দিনেও রাজনীতির ময়দানে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে, শুভেন্দুর এদিনের বক্তব্যে তারই ইঙ্গিত মিলল।

5 Views 0 Likes 0 Comments

Related News

এক মাসে প্রায় দ্বিগুণ ডেঙ্গি! ৫ হাজার পার আক্রান্ত, কলকাতাতেও বাড়ছে উদ্বেগ
মহানগর

এক মাসে প্রায় দ্বিগুণ ডেঙ্গি! ৫ হাজার পার আক্রান্ত, কলকাতাতেও বাড়ছে উদ্বেগ

ফলে আগে যে জ্বরের অনেক ঘটনাকে ‘অজানা জ্বর’ বলে এড়িয়ে যাওয়া হত, এবার সেগুলির মধ্যে ডেঙ্গি আক্রান্তদেরও চিহ্নিত করা সম্ভব হচ্ছে বলে স্বাস্থ্য দফতরের দাবি।

১৫ সেপ্টে ২০২৬, ০১:৫৯ পিএম · 3 মিনিট
শিল্প-বিনিয়োগে গুজরাট, সামাজিক সুরক্ষা ও মানব উন্নয়নে পশ্চিমবঙ্গ! দুই রাজ্যের দুই মডেল
মহানগর

শিল্প-বিনিয়োগে গুজরাট, সামাজিক সুরক্ষা ও মানব উন্নয়নে পশ্চিমবঙ্গ! দুই রাজ্যের দু...

'ইজ অব ডুইং বিজনেস' বা ব্যবসা করার সহজলভ্যতায় দেশের শীর্ষ সারিতে থাকা গুজরাটে রয়েছে উন্নত বন্দর ব্যবস্থা, টেক্সটাইল, পেট্রোকেমিক্যাল এবং বৃহৎ অটোমোবাইল হাব।

১৫ সেপ্টে ২০২৬, ০১:৫৬ পিএম · 2 মিনিট
নন্দীগ্রাম ছাড়তে চেয়েছিল তৃণমূল! মমতার ফোনের পরেও ‘না’ কংগ্রেসের, তারপরই প্রার্থী ঘোষণা
মহানগর

নন্দীগ্রাম ছাড়তে চেয়েছিল তৃণমূল! মমতার ফোনের পরেও ‘না’ কংগ্রেসের, তারপরই প্রার্থী...

জানা গিয়েছে, প্রস্তাবটি ছিল—নন্দীগ্রাম আসনটি কংগ্রেসকে ছেড়ে দেবে তৃণমূল। পরিবর্তে রেজিনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস লড়াই করবে।

১৫ সেপ্টে ২০২৬, ১২:৪২ পিএম · 2 মিনিট
পুজোর পর বাড়তে পারে বাস ভাড়া? দিলীপের মন্তব্যে জোর চর্চা, কী বললেন মন্ত্রী
মহানগর

পুজোর পর বাড়তে পারে বাস ভাড়া? দিলীপের মন্তব্যে জোর চর্চা, কী বললেন মন্ত্রী

কলকাতা: পুজোর পরেই বাড়তে পারে বাসের ভাড়া? পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের সাম্প্রতিক ইঙ্গিতের পর বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে বাস ভাড়া বাড়ানোর পক্ষে সওয়াল করলেন রাজ্যের আর এক মন্ত্রী দিলীপ ঘোষ।দিলীপ ঘোষের বক...

১৫ সেপ্টে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.