JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০১:০৬ পিএম
Breaking
RBI: প্রায় ৪ বছর পর RBI-এর বড় সিদ্ধান্ত! রেপো রেট বাড়িয়ে ৫.৫%, বাড়তে পারে EMI Operation Firewall: পাকিস্তানে তথ্যপাচারের সন্দেহে ১৩ নৌসেনাকর্মী! ১০ রাজ্যে একসঙ্গে তল্লা... IIT Bombay: পরীক্ষায় নকল করলেই আর সঙ্গে সঙ্গে শাস্তি নয়! সাহিলের মৃত্যুর পর বড় সিদ্ধান্তে... Rahul Gandhi: ৮ ঘণ্টার বিক্ষোভের পর নতুন বিপদ! রাহুল-প্রিয়ঙ্কার বিরুদ্ধে FIR দিল্লি পুলিশে... Narendra Modi: ভাটনগর থেকে বারাণসী! ‘সেবা সংকল্প যাত্রা’র শেষেও মোদীর জীবনের ছোঁয়া Narendra Modi: ২৫ বছর প্রশাসকের আসনে মোদী, মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে চাইলেন শুধু একটাই জিন... Jammu Kashmir: ১০ মাস পর PSA-তে বন্দি কাশ্মীরি যুবককে মুক্তির নির্দেশ হাইকোর্টের Viral: চিনের নয়া দৌড়, মস্তিষ্কের সংকেতেই চলবে যন্ত্র RBI: প্রায় ৪ বছর পর RBI-এর বড় সিদ্ধান্ত! রেপো রেট বাড়িয়ে ৫.৫%, বাড়তে পারে EMI Operation Firewall: পাকিস্তানে তথ্যপাচারের সন্দেহে ১৩ নৌসেনাকর্মী! ১০ রাজ্যে একসঙ্গে তল্লা... IIT Bombay: পরীক্ষায় নকল করলেই আর সঙ্গে সঙ্গে শাস্তি নয়! সাহিলের মৃত্যুর পর বড় সিদ্ধান্তে... Rahul Gandhi: ৮ ঘণ্টার বিক্ষোভের পর নতুন বিপদ! রাহুল-প্রিয়ঙ্কার বিরুদ্ধে FIR দিল্লি পুলিশে... Narendra Modi: ভাটনগর থেকে বারাণসী! ‘সেবা সংকল্প যাত্রা’র শেষেও মোদীর জীবনের ছোঁয়া Narendra Modi: ২৫ বছর প্রশাসকের আসনে মোদী, মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে চাইলেন শুধু একটাই জিন... Jammu Kashmir: ১০ মাস পর PSA-তে বন্দি কাশ্মীরি যুবককে মুক্তির নির্দেশ হাইকোর্টের Viral: চিনের নয়া দৌড়, মস্তিষ্কের সংকেতেই চলবে যন্ত্র

West Bengal Police: রাজ্য পুলিশের ডিজি পদে বহাল সিদ্ধিনাথ গুপ্তা, আরও ৬ মাস বাড়ল মেয়াদ

West Bengal Police: রাজ্য পুলিশের ডিজি পদে বহাল সিদ্ধিনাথ গুপ্তা, আরও ৬ মাস বাড়ল মেয়াদ
আইপিএস সিদ্ধিনাথ গুপ্তা ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদে আরও ছ’মাস থাকছেন আইপিএস সিদ্ধিনাথ গুপ্তা। আসন্ন ৩১ অক্টোবর তাঁর দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ঠিক তার আগেই দিল্লির সবুজ সংকেত মিলল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট কমিটি তাঁর মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে সম্মতি জানিয়ে সিলমোহর দিয়েছে। ফলে আগামী বছর এপ্রিলের শেষ পর্যন্ত রাজ্য পুলিশের প্রধানের ব্যাটন থাকছে ১৯৯২ ব্যাচের এই পোড়খাওয়া অফিসারের হাতেই।

প্রশাসনিক সূত্রে খবর, নির্ধারিত নিয়ম মেনেই ডিজির মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে দিল্লির কাছে সুপারিশ পাঠিয়েছিল নবান্ন। সেই প্রস্তাবেই সায় দিল কেন্দ্র। এ নিয়ে টানা দু’দফায় কার্যকালের মেয়াদ বৃদ্ধি পেল তাঁর।

ঘটনামোড় শুরু হয়েছিল গত এপ্রিল মাসে। হিসাবমতো চলতি বছরের ৩০ এপ্রিল সিদ্ধিনাথ গুপ্তার স্বাভাবিক অবসর নেওয়ার কথা ছিল। তবে তখন রাজ্যে চলছিল বিধানসভা নির্বাচন। স্পর্শকাতর ভোটপর্বে অভিজ্ঞ এই অফিসারের হাতেই ভরসা রেখেছিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটের ঠিক আগে তৎকালীন ডিজি রাজীব কুমারকে পদ থেকে সরানো হলে সাময়িক সময়ের জন্য পীযূষ পাণ্ডেকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দিন কয়েকের মধ্যেই পূর্ণাঙ্গ ডিজি পদে নিয়ে আসা হয় সিদ্ধিনাথ গুপ্তাকে। ভোটের মতো স্পর্শকাতর আবহে আইনশৃঙ্খলার ভারসাম্য বজায় রাখার গুরুদায়িত্ব তাঁর কাঁধে সঁপে দিয়ে প্রথম দফায় ছ’মাসের জন্য কার্যকালের মেয়াদ বাড়িয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক।

সেই বর্ধিত মেয়াদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার মুখে প্রশাসনিক মহলে জল্পনা তৈরি হয়েছিল,তবে কি নতুন কাউকে রাজ্য পুলিশের প্রধান করা হবে, নাকি সিদ্ধিনাথ গুপ্তার ওপরেই আস্থা রাখা হবে?

কেন্দ্রের এই সিদ্ধান্তের পর কাটল সমস্ত ধোঁয়াশা। ভোট মিটে যাওয়ার পরও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি। বিভিন্ন প্রশাসনিক সমন্বয়ে তাঁর পারদর্শিতার কারণেই রাজ্য ও কেন্দ্র উভয় তরফেই এই ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এই সিদ্ধান্তের ফলে রাজ্য পুলিশ প্রশাসনে আপাতত কোনও বড়সড় রদবদল ঘটছে না। উৎসবের মরসুমে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক নজরদারি যাতে কোনওভাবে ব্যাহত না হয়, সেই দিকটি নিশ্চিত করতেই অভিজ্ঞ ডিজির উপর আবারও ভরসা রাখল প্রশাসন। ফলে আপাতত স্থায়ী ডিজি পরিবর্তনের সম্ভাবনা থাকছে না বলেই মনে করা হচ্ছে।

47 Views 0 Likes 0 Comments

Related News

RBI: প্রায় ৪ বছর পর RBI-এর বড় সিদ্ধান্ত! রেপো রেট বাড়িয়ে ৫.৫%, বাড়তে পারে EMI
দেশ

RBI: প্রায় ৪ বছর পর RBI-এর বড় সিদ্ধান্ত! রেপো রেট বাড়িয়ে ৫.৫%, বাড়তে পারে EMI

নয়াদিল্লি: মূল্যবৃদ্ধির চাপ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং দুর্বল হয়ে পড়া টাকার মধ্যে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বুধবার ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করল কেন্দ্...

০৭ অক্টো ২০২৬, ১২:৫৯ পিএম · 2 মিনিট
Operation Firewall: পাকিস্তানে তথ্যপাচারের সন্দেহে ১৩ নৌসেনাকর্মী! ১০ রাজ্যে একসঙ্গে তল্লাশি, জালে ২
দেশ

Operation Firewall: পাকিস্তানে তথ্যপাচারের সন্দেহে ১৩ নৌসেনাকর্মী! ১০ রাজ্যে একসঙ্...

নয়াদিল্লি: পাকিস্তানে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ ঘিরে দেশজুড়ে তৎপরতা বাড়াল অন্ধ্রপ্রদেশের কাউন্টার ইন্টেলিজেন্স সেল। তদন্তকারীদের সন্দেহের তালিকায় রয়েছেন মোট ১৮ জন। তাঁদের মধ্যে ১৩ জনই নৌসেনাকর্মী বলে জানা গিয়েছে। ই...

০৭ অক্টো ২০২৬, ১২:৫৭ পিএম · 2 মিনিট
IIT Bombay: পরীক্ষায় নকল করলেই আর সঙ্গে সঙ্গে শাস্তি নয়! সাহিলের মৃত্যুর পর বড় সিদ্ধান্তের পথে IIT মুম্বই
দেশ

IIT Bombay: পরীক্ষায় নকল করলেই আর সঙ্গে সঙ্গে শাস্তি নয়! সাহিলের মৃত্যুর পর বড় সি...

মুম্বই: পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠলেই আর সঙ্গে সঙ্গে শাস্তিমূলক পদক্ষেপ নয়। আগে অভিযুক্ত পড়ুয়ার বক্তব্য শুনতে হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে এমনই নতুন নিয়ম আনার পথে আইআইটি বম্বে। ছাত্র সাহিল ওয়াকোড়ের ম...

০৭ অক্টো ২০২৬, ১২:৫৬ পিএম · 2 মিনিট
Rahul Gandhi: ৮ ঘণ্টার বিক্ষোভের পর নতুন বিপদ! রাহুল-প্রিয়ঙ্কার বিরুদ্ধে FIR দিল্লি পুলিশের
দেশ

Rahul Gandhi: ৮ ঘণ্টার বিক্ষোভের পর নতুন বিপদ! রাহুল-প্রিয়ঙ্কার বিরুদ্ধে FIR দিল্ল...

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়েছিল রাজধানী। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন আইনি জটিলতায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ...

০৭ অক্টো ২০২৬, ১২:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.