JAZZBAAT 24 BANGLA
৩০ অক্টো ২০২৬, ০৪:৪১ এএম
Breaking
বাঙালির পুরোনো অভ্যাসই আজ বিশ্বজুড়ে ফ্যাশন ট্রেন্ড, ফিরছে পোশাক পুনর্ব্যবহারের সংস্কৃতি Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব! Amazon Layoffs: সকালে ইনবক্সে ‘কঠিন সিদ্ধান্ত’-এর বার্তা, অ্যামাজনে ২৫০ কর্মী ছাঁটাই বেতন বাড়লেও সঞ্চয় বাড়ছে না কেন? জানুন কোথায় হারিয়ে যাচ্ছে আপনার টাকা! প্রীতি জিন্টা! যুক্তরাষ্ট্রে মেঘলা আকাশে উধাও চাঁদ, কারওয়া চৌথে উপবাস ভাঙার অপেক্ষায় বিপাক... Lionel Messi: মেসির গোল নেই, শেষ মুহূর্তে সমতা! ড্র করে দ্বিতীয় স্থানে ওঠার লড়াই কঠিন করল... স্ত্রীদের উপোস, স্বামীরা নিশ্চিন্তে খাওয়াদাওয়া করে! করবা চৌথের প্রথা নিয়ে প্রশ্ন তুললেন... Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আন্তঃরাজ্... বাঙালির পুরোনো অভ্যাসই আজ বিশ্বজুড়ে ফ্যাশন ট্রেন্ড, ফিরছে পোশাক পুনর্ব্যবহারের সংস্কৃতি Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব! Amazon Layoffs: সকালে ইনবক্সে ‘কঠিন সিদ্ধান্ত’-এর বার্তা, অ্যামাজনে ২৫০ কর্মী ছাঁটাই বেতন বাড়লেও সঞ্চয় বাড়ছে না কেন? জানুন কোথায় হারিয়ে যাচ্ছে আপনার টাকা! প্রীতি জিন্টা! যুক্তরাষ্ট্রে মেঘলা আকাশে উধাও চাঁদ, কারওয়া চৌথে উপবাস ভাঙার অপেক্ষায় বিপাক... Lionel Messi: মেসির গোল নেই, শেষ মুহূর্তে সমতা! ড্র করে দ্বিতীয় স্থানে ওঠার লড়াই কঠিন করল... স্ত্রীদের উপোস, স্বামীরা নিশ্চিন্তে খাওয়াদাওয়া করে! করবা চৌথের প্রথা নিয়ে প্রশ্ন তুললেন... Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আন্তঃরাজ্...

অনশন ভাঙছেন সোনম! তবে সরকারকে আনতে হবে এই ৩ শর্ত

অনশন ভাঙছেন সোনম! তবে সরকারকে আনতে হবে এই ৩ শর্ত

অবশেষে অনশন ভাঙার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন সোনম ওয়াংচুক। তবে নিঃশর্তে নয়, সরকারের সামনে তিনটি শর্ত রেখেই অনশন প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন তিনি। রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ওয়াংচুক জানান, তাঁর শর্তগুলির মধ্যে যে কোনও একটি পূরণ করা হলেই তিনি অনশন ভাঙবেন। পোস্টে ওয়াংচুক লেখেন, “...আমি ২০ জুলাই আমার অনশন ভাঙব, যদি...”। এরপর একে একে তিনটি শর্তের কথা উল্লেখ করেন তিনি।

প্রথম শর্তে ওয়াংচুক দাবি করেন, শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক ব্যর্থতা, বিশেষ করে NEET-সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারকে দায় স্বীকার করতে হবে এবং জবাবদিহির পথে এগোতে হবে।

দ্বিতীয় শর্তে তিনি জানান, যদি তিনি এবং ককরোচ জনতা পার্টির নেতৃত্ব সংসদে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ ও নেতাদের কাছ থেকে এই বিষয়ে সংসদে জোরালোভাবে আলোচনা ও পদক্ষেপের আশ্বাস পান, তাহলে তিনি অনশন প্রত্যাহার করবেন।

তৃতীয় শর্তে ওয়াংচুক বলেন, যদি শারীরিক অবস্থার কারণে তাঁর সংসদে যাওয়া সম্ভব না হয়, তাহলে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ ও নেতাদের সফদরজং হাসপাতালে এসে তাঁকে আশ্বস্ত করতে হবে যে তাঁর দাবিগুলি পূরণে উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখযোগ্য বিষয় হল, তিনটি শর্তই তিনি ‘OR’ শব্দ দিয়ে আলাদা করেছেন। অর্থাৎ, তিনটির মধ্যে যে কোনও একটি শর্ত পূরণ হলেই তিনি অনশন ভাঙতে রাজি বলে স্পষ্ট করেছেন।

তবে অনশন প্রত্যাহারের ইঙ্গিত দিলেও হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলেছেন ওয়াংচুক। তাঁর দাবি, সফদরজং হাসপাতালে তাঁকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে। হাসপাতাল চত্বরে তাঁর চলাফেরার স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

22 Views 0 Likes 0 Comments

Related News

SupremeCourt: বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে কড়া নজরদারির নির্দেশ সুপ্রিম কোর্টের, প্রশাসনকে হুঁশিয়ারি
দেশ

SupremeCourt: বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে কড়া নজরদারির নির্দেশ সুপ্রিম কোর্টের,...

বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ এদিন প্রশাসনকে সজাগ হওয়ার কড়া বার্তা দেয়। আদালত মনে করিয়ে দেয়, দূষণের বিষয়টি কেবল উৎসবের সঙ্গে জড়িত নয়, প্রতিটি জীবিত প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে যুক্ত।

২৯ অক্টো ২০২৬, ০৬:৪৫ পিএম · 2 মিনিট
Mamta Banerjee : দিল্লিতে INDIA জোটের প্রতিবাদ সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় সকলকে আহ্বান মমতা
দেশ

Mamta Banerjee : দিল্লিতে INDIA জোটের প্রতিবাদ সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় সকলকে আহ্...

‘ভোট চুরি’র অভিযোগকে সামনে রেখে এই কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই আরও জোরদার করতে চাইছে বিরোধী শিবির। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের সোশ্যাল মিডিয়া সাইটে এই পোস্ট করেছেন।

২৯ অক্টো ২০২৬, ০৫:৩৪ পিএম · 2 মিনিট
BankFraud: গ্রাহকদের অজান্তেই উধাও ৩৫ কোটি! গ্রেটার নয়ডার পিএনবি শাখায় চাঞ্চল্য
দেশ

BankFraud: গ্রাহকদের অজান্তেই উধাও ৩৫ কোটি! গ্রেটার নয়ডার পিএনবি শাখায় চাঞ্চল্য

প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, ভুক্তভোগী গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে গচ্ছিত অর্থ ছাড়াও তাঁদের দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত ভেঙে কিংবা সেখান থেকে অর্থ বেআইনিভাবে সরিয়ে নেওয়া হয়েছে

২৯ অক্টো ২০২৬, ০৫:০৩ পিএম · 2 মিনিট
Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক
দেশ

Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক

১০০ জন পাইলট এর মধ্যে প্রায় ৬৩ জন রাতের সর্বোচ্চ আইনসিদ্ধ দশ ঘন্টা ডিউটি শেষে ভোরে বিমান অবতরণের সময় ঘুমঘুম ভাব অনুভব করতে পারেন।

২৯ অক্টো ২০২৬, ০৪:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.