JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৬ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

বিধানসভায় ফের স্পিকার-কুণাল সংঘাত, কড়া প্রতিক্রিয়া বিধায়কের

বিধানসভায় ফের স্পিকার-কুণাল সংঘাত, কড়া প্রতিক্রিয়া বিধায়কের

বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও স্পিকার রথীন্দ্র বোসের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ালেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। আগের দিনের গোলমালের রেশ ধরে অধিবেশন কক্ষ আবারও হয়ে উঠল উত্তপ্ত।অধিবেশনের শুরুতেই তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বুধবারের ঘটনা নিয়ে কথা বলতে চাইলে স্পিকার রথীন্দ্র বোস তা থামিয়ে দেন। স্পিকার মন্তব্য করেন, "যা ঘটেছে তা কলঙ্কজনক। আজ তা নিয়ে কোনও আলোচনা হবে না।"

স্পিকারের এই 'কলঙ্কজনক' মন্তব্যেই তীব্র আপত্তি জানান তৃণমূল বিধায়কেরা। ক্ষোভ প্রকাশ করে সরাসরি স্পিকারের আসোনের দিকে এগিয়ে যান কুণাল ঘোষ। স্পিকারের মন্তব্যের বিরোধিতা করে তিনি প্রশ্ন তোলেন, "বিধানসভায় ওয়াকআউট, বাদানুবাদ বা মার্শাল ডাকার ঘটনা নতুন নয়। তবে গতকালের ঘটনাকে 'কলঙ্কজনক' কেন বলা হলো?" স্পিকার তাঁকে নিজের আসনে ফিরে যাওয়ার নির্দেশ দিলেও কুণাল নিজের অবস্থানে অনড় থাকেন। পরিস্থিতি সামাল দিতে আবারও মার্শাল ডাকা হলেও, এবার অবশ্য তাঁকে বের করে দেওয়া হয়নি। পরবর্তীতে তিনি আসনে ফেরেন।

​অধিবেশন চলাকালে বিরোধী দল বিজেপির বিধায়কদের সঙ্গেও বাদানুবাদে জড়ান শাসকদলের বিধায়কেরা। বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারির সঙ্গে কুণাল ঘোষের তুমুল বচসা হয়। সূত্রের খবর, কুণাল ঘোষ তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামানকে স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁকে কথা বলতে না দেওয়া হলে তিনিও অন্য কাউকে বলতে দেবেন না।অধিবেশন শেষে আয়োজিত সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, বিরোধীরা মানুষের স্বার্থে কথা না বলে নিজস্ব স্বার্থ চরিতার্থ করতে বিজেপির হয়ে দালালি করছে।

তিনি বলেন, "বিজেপি চায় না আমি বলি বা কোনও শক্তিশালী কণ্ঠ উঠুক। দলের পক্ষ থেকে নাম দেওয়া সত্ত্বেও একজন বিধায়ক হিসেবে আমাকে বলতে দিতে হবে।" এর পাশাপাশি স্পিকার প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, "রথীনবাবু অত্যন্ত ভদ্রলোক, কিন্তু বর্তমানে বিধানসভায় যা ঘটছে তা ওঁর জন্য কলঙ্ক হয়ে থাকবে। তিনি দু'মাসও সঠিকভাবে সভা পরিচালনা করতে পারছেন না।"

22 Views 0 Likes 0 Comments

Related News

কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তাব, তালিকায় মেয়ো রোডও
মহানগর

কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তাব, তালিকায় মেয়ো রোডও

শুধু লেনিন সরণিই নয়, কার্ল মার্কস সরণির নামও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হতে পারে। সম্ভাব্য নতুন নাম হিসেবে উঠে এসেছে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অথবা কবি মাইকেল মধুসূদন দত্তের নাম।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৫ এএম · 2 মিনিট
নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন?
মহানগর

নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন?

কলকাতা, নিউজ ডেস্ক: এবার আসন্ন উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল। রবিবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন সঞ্চিতা প্রধান দে৷ অন্যদিকে রেজিনগর কেন্দ্রে কালীঘাট তৃণমূলের প্রার্থ...

১৩ সেপ্টে ২০২৬, ০৭:৫৭ পিএম · 2 মিনিট
জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির?
মহানগর

জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির?

কমিশনের সঙ্গে তৃণমূলের দুই শিবিরের সঙ্গে বৈঠকের পরই নতুন করে কালীঘাট শিবিরের তরফে ডেরেক ও ব্রায়েন কমিশনকে চিঠি দেন।

১৩ সেপ্টে ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট
রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো
মহানগর

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ ম...

কলকাতা: পুজোর মরসুম শুরুর আগেই শহরজুড়ে কেনাকাটার ব্যস্ততা। রবিবার হওয়ায় সকাল থেকেই কলকাতার বিভিন্ন বাজার ও শপিং এলাকায় ভিড় বাড়ার কথা। তার মধ্যেই মেট্রো পরিষেবায় বড়সড় পরিবর্তন হওয়ায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। রক্ষণা...

১৩ সেপ্টে ২০২৬, ১২:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.