JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ০৬:১৮ এএম
Breaking
অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা

২০২৫-এর নিয়মেই হবে নতুন এসএলএসটি নিয়োগ, হাই কোর্টে অবস্থান স্পষ্ট করল এসএসসি

২০২৫-এর নিয়মেই হবে নতুন এসএলএসটি নিয়োগ, হাই কোর্টে অবস্থান স্পষ্ট করল এসএসসি

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ অবস্থান স্পষ্ট করল রাজ্য। ২০২৫ সালের নতুন নিয়োগ বিধি মেনেই দ্বিতীয় এসএলএসটি-র নিয়োগ করা হবে বলে কলকাতা হাই কোর্টে জানাল এসএসসি। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানিতে কমিশনের তরফে এই অবস্থান জানানো হয়। আগামী ২১ আগস্ট মামলাটির পরবর্তী শুনানি হতে পারে।

২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি জটিলতা চলছে। নিয়োগ দুর্নীতির অভিযোগের পর ওই বছরের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল আদালত। এরপর নতুন করে নিয়োগের নির্দেশ দেওয়া হয়। তবে সেই নিয়োগ কোন নিয়মে হবে, তা নিয়ে তৈরি হয় প্রশ্ন।

মামলাকারীদের বক্তব্য ছিল, ২০১৬ সালে যে নিয়ম চালু ছিল, সেই নিয়ম মেনেই ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। তাঁদের যুক্তি, পরবর্তী সময়ে তৈরি হওয়া ২০২৫ সালের নিয়ম ব্যবহার করে ২০১৬ সালের নিয়োগ করা যায় না। এই বিষয়েই রাজ্য ও এসএসসির অবস্থান জানতে চেয়েছিল আদালত।

শুক্রবার শুনানিতে রাজ্যের তরফে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল নীলাঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে রাজ্য সরকারের নীতি ‘জিরো টলারেন্স’। ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ায় কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। একই সঙ্গে ২০২৫ সালের নতুন বিধি মেনেই দ্বিতীয় এসএলএসটি নিয়োগ করা হবে বলে স্পষ্ট করা হয়।

শুনানিতে ওবিসি সংরক্ষণ নিয়েও আলোচনা হয়। আদালতে জানানো হয়, আগে অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ১৭ শতাংশ আসন সংরক্ষিত ছিল। ২০১০ সালের পর ইস্যু হওয়া প্রায় পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিলের বিষয়টিও মামলার সঙ্গে যুক্ত রয়েছে। বর্তমানে নতুন নিয়মে ওবিসি সংরক্ষণের হার কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে।

বিচারপতি অমৃতা সিনহা জানান, নতুন নিয়োগের ক্ষেত্রে বর্তমান সংরক্ষণ নীতিও বিবেচনায় রাখতে হবে। ফলে রাজ্য সরকার এবং এসএসসিকে নিজেদের মধ্যে সমন্বয় রেখে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে। আদালতের এই নির্দেশের ফলে নতুন এসএলএসটি নিয়োগের ক্ষেত্রে নিয়ম ও সংরক্ষণ, দুই বিষয়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

২০১৬ সালের নিয়োগ বাতিলের পর চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এবার ২০২৫ সালের বিধি মেনে নতুন করে নিয়োগের বিষয়ে এসএসসির অবস্থান স্পষ্ট হওয়ায় পরবর্তী শুনানির দিকে নজর থাকছে চাকরিপ্রার্থী মহলের। আগামী ২১ আগস্ট আদালতে মামলাটির পরবর্তী অগ্রগতি স্পষ্ট হতে পারে।

173 Views 0 Likes 0 Comments

Related News

গবেষণায় কেরিয়ার গড়ার সুযোগ, আইআইটি খড়্গপুরে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ
চাকরি

গবেষণায় কেরিয়ার গড়ার সুযোগ, আইআইটি খড়্গপুরে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ

খড়্গপুর, পিউ নন্দী: গবেষণাক্ষেত্রে কেরিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো আইআইটি খড়গপুর। প্রতিষ্ঠানের তরফ থেকে গবেষণা সংক্রান্ত কাজের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, একটিমাত্র শূ...

২১ আগস্ট ২০২৬, ০৬:৩৫ পিএম · 1 মিনিট
সামনে ছাঁটাইয়ের কোপ, অনিশ্চয়তার মুখে ওরাকল কর্মীরা
চাকরি

সামনে ছাঁটাইয়ের কোপ, অনিশ্চয়তার মুখে ওরাকল কর্মীরা

কোম্পানির আর্থিক পরিসংখ্যান বা ইকোনমিকাল রিপোর্ট থেকে জানা গেছে, ২০২৬ অর্থবর্ষে ওরাকল তার পরিকাঠামো নির্মাণে এখনও অবধি ৫৫.৭ বিলিয়ন ডলার খরচ করেছে। আই ও ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে সবথেকে বেশি খরচ হয়েছে। এ ছাড়াও ঋণ ও নানান কারণে কোম্পানির ১.৮৪ বিলিয়ন ডলার খরচ হয়েছে। আর তাই কষ্ট ম্যানেজমেন্টের নিয়ম মেনে, কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে কোম্পানির কস্ট বাঁচাচ্ছে ব্যবস্থাপকরা।

১৭ আগস্ট ২০২৬, ০৮:২৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.