JAZZBAAT 24 BANGLA
০৭ নভে ২০২৬, ০৬:৫৬ পিএম
Breaking
কেশর নারকেলের লাড্ডু থেকে চকোলেট মোদক, কম চিনিতে বানিয়ে ফেলুন ৩ সুস্বাদু মিষ্টি ইজরায়েলের নির্বাচনের আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর? 'আপনি পদত্যাগ করুন', কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের ইস্তফার দাবি মমতার Delhi Air Pollution: ‘শীতকালীন কর্মপরিকল্পনা কাগজেই’, দিল্লির দূষণ রুখতে স্থায়ী সমাধান কোথ... বিরারে তিন ভাইবোনের মৃত্যু ঘিরে মর্মান্তিক প্রশ্ন, কোথায় হারিয়ে গেল সাহায্যের হাত? মহাকবি কালিদাসের ভাগ্য বদলেছিল যে মন্দিরে! উজ্জয়িনীর গড়কালিকা মন্দির ঘিরে আজও জাগ্রত অলৌ... ইরানের পরমাণু কর্মসূচির গোপন তথ্য দিলেই ২০ মিলিয়ন ডলার! এআই ব্যবহারে সঠিক পথেই ভারত, পরীক্ষামূলক প্রয়োগ ছেড়ে উৎপাদনে জোর সংস্থাগুলির কেশর নারকেলের লাড্ডু থেকে চকোলেট মোদক, কম চিনিতে বানিয়ে ফেলুন ৩ সুস্বাদু মিষ্টি ইজরায়েলের নির্বাচনের আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর? 'আপনি পদত্যাগ করুন', কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের ইস্তফার দাবি মমতার Delhi Air Pollution: ‘শীতকালীন কর্মপরিকল্পনা কাগজেই’, দিল্লির দূষণ রুখতে স্থায়ী সমাধান কোথ... বিরারে তিন ভাইবোনের মৃত্যু ঘিরে মর্মান্তিক প্রশ্ন, কোথায় হারিয়ে গেল সাহায্যের হাত? মহাকবি কালিদাসের ভাগ্য বদলেছিল যে মন্দিরে! উজ্জয়িনীর গড়কালিকা মন্দির ঘিরে আজও জাগ্রত অলৌ... ইরানের পরমাণু কর্মসূচির গোপন তথ্য দিলেই ২০ মিলিয়ন ডলার! এআই ব্যবহারে সঠিক পথেই ভারত, পরীক্ষামূলক প্রয়োগ ছেড়ে উৎপাদনে জোর সংস্থাগুলির

অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে ফের জিজ্ঞাসাবাদ

অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে ফের জিজ্ঞাসাবাদ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ফের জিজ্ঞাসাবাদ করল সিআইডি। জমি-দুর্নীতি মামলায় তদন্তের সূত্রেই তাঁকে ভবানী ভবনে তলব করা হয়েছে। শনিবার প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালেও তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে নির্ধারিত সময়ের প্রায় ১০ মিনিট আগে ভবানী ভবনে পৌঁছে যান সুমিত।

শনিবার সকাল ১০টা নাগাদ ভবানী ভবনে পৌঁছন সুমিত। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাত ৮টা নাগাদ সিআইডি দফতর থেকে বেরিয়ে যান তিনি। বেরোনোর সময়ই জানা যায়, পরের দিন অর্থাৎ রবিবার সকালেও তাঁকে হাজির হতে হবে। সেই মতো সকাল ৯টা ৪৯ মিনিটে ভবানী ভবনে ঢোকেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর না দিয়ে সোজা দফতরের ভিতরে চলে যান।

জমি-দুর্নীতির মামলার পাশাপাশি সুমিতের বিরুদ্ধে চাকরি-দুর্নীতির অভিযোগও রয়েছে। এর আগে একাধিক বার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তিনি হাজির হননি। বরং বিভিন্ন মামলায় আগাম জামিন এবং রক্ষাকবচের জন্য কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

জমি-দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করলেও পরে সুপ্রিম কোর্ট থেকে সাময়িক রক্ষাকবচ পান সুমিত। শীর্ষ আদালত জানিয়েছে, পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না। তবে তদন্তে সহযোগিতা করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাবে।

এদিকে চাকরি-দুর্নীতির একটি মামলাতেও শর্তসাপেক্ষে আগাম জামিন পেয়েছেন তিনি। পাশাপাশি আরও দু’টি মামলায় গ্রেফতারির আশঙ্কায় হাই কোর্টে রক্ষাকবচ চেয়েছেন সুমিত। সেই আবেদন দ্রুত শুনানির জন্য করা হলেও আদালত তা খারিজ করে দিয়েছে।

শনিবারের পর রবিবারও সুমিতের হাজিরা ঘিরে ভবানী ভবনের সামনে ছিল নজরদারি। তদন্তে তাঁকে আরও কী কী বিষয়ে প্রশ্ন করা হয়, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।

51 Views 0 Likes 0 Comments

Related News

'আপনি পদত্যাগ করুন', কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের ইস্তফার দাবি মমতার
মহানগর

'আপনি পদত্যাগ করুন', কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের ইস্তফার দাবি মমতার

কলকাতা, নিউজ ডেস্ক: কালীপুজোর আবহে ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল কালীঘাট। শনিবার অভিষেকের বাড়িতে পৌঁছে বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পনা করেই অভিষেকের বাড়ি ও দলীয় কার্যালয়...

০৭ নভে ২০২৬, ০৬:৩৩ পিএম · 2 মিনিট
Mamata Banerjee: আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান : হুঙ্কার মমতার
মহানগর

Mamata Banerjee: আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান : হুঙ্কার মমতার

পরিস্থিতির গুরুত্ব বুঝে শনিবার সকালে সশরীরে ঘটনাস্থলে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বাসভবনে পৌঁছে তিনি দলের সমর্থকদের পাশে দাঁড়ান এবং সরাসরি বিজেপি ও পুলিশের একাংশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

০৭ নভে ২০২৬, ০৩:৪৮ পিএম · 2 মিনিট
'অলি গলিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, ছারপোকারা', বিস্ফোরক মুখ্যমন্ত্রী
মহানগর

'অলি গলিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, ছারপোকারা', বিস্ফোরক মুখ্যমন্ত্রী

কলকাতা, নিউজ ডেস্ক: এবার যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে ঘিরে রাজনৈতিক আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার মানিকতলায় কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, 'দিমাগী নকশাল’, ‘আরশোলা’ ও ‘ছারপোকাদের ন...

০৭ নভে ২০২৬, ০৩:৩৪ পিএম · 1 মিনিট
Human Rights: ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ, কলকাতার জন আদালতে ৪৮ অভিযোগ
মহানগর

Human Rights: ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ, কলকাতার জন আদালতে ৪৮ অভিযোগ

২০২৬ সালের মে মাসে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকে খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলা, হেনস্তা ও ভয় দেখানোর মোট ৪৮ টি অভিযোগের সাক্ষ্যপ্রমাণ শুনেছে এই গণ আদালত। গত ২ নভেম্বর কলকাতার মুসলিম ইনস্টিটিউটে 'কারওয়ান এ মহব্বত' নামে একটি সংগঠনের উদ্যোগে দিনভর এই শুনানির আয়োজন করা হয়।

০৭ নভে ২০২৬, ১১:৩৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.