JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ১২:৩৭ পিএম
Breaking
পঞ্চম রাউন্ডেই বড় ব্যবধান! নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির দাপট, পিছিয়ে বিরোধীরা শ্রীনগর থেকে পালানোর সন্দেহ! অসমে কামাখ্যা স্টেশনে আটক ৫৭ জন, বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ Indian Railway : দিল্লি যাওয়ার আগে সতর্ক হোন, না হলে পড়তে পারেন বিপাকে! Mamata Banerjee: বুথে একটিও ভোট পেলেন না মমতার প্রার্থী! রেজিনগরে ‘শূন্য’ ঘিরে তুমুল চর্চা সরকারি আধিকারিকদের প্রকাশ্য মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী দিবাকর ঘরামীর নন্দীগ্রাম-রেজিনগরে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি! গণনার শুরুতেই চাপে বিরোধীরা, পঞ্চম স্থানে ত... অসমে ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি, ধরাপুরে এআইএডিএমকে-টিভিকে লড়াই মাত্র ৫ ভোটের! Durga Puja 2026: জঙ্গলমহলের দুর্গা পুজোর সাথে কেন সম্পর্ক নেই নীলকন্ঠ পাখির? পঞ্চম রাউন্ডেই বড় ব্যবধান! নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির দাপট, পিছিয়ে বিরোধীরা শ্রীনগর থেকে পালানোর সন্দেহ! অসমে কামাখ্যা স্টেশনে আটক ৫৭ জন, বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ Indian Railway : দিল্লি যাওয়ার আগে সতর্ক হোন, না হলে পড়তে পারেন বিপাকে! Mamata Banerjee: বুথে একটিও ভোট পেলেন না মমতার প্রার্থী! রেজিনগরে ‘শূন্য’ ঘিরে তুমুল চর্চা সরকারি আধিকারিকদের প্রকাশ্য মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী দিবাকর ঘরামীর নন্দীগ্রাম-রেজিনগরে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি! গণনার শুরুতেই চাপে বিরোধীরা, পঞ্চম স্থানে ত... অসমে ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি, ধরাপুরে এআইএডিএমকে-টিভিকে লড়াই মাত্র ৫ ভোটের! Durga Puja 2026: জঙ্গলমহলের দুর্গা পুজোর সাথে কেন সম্পর্ক নেই নীলকন্ঠ পাখির?

শ্রীনগর থেকে পালানোর সন্দেহ! অসমে কামাখ্যা স্টেশনে আটক ৫৭ জন, বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ

শ্রীনগর থেকে পালানোর সন্দেহ! অসমে কামাখ্যা স্টেশনে আটক ৫৭ জন, বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: অসমের গুয়াহাটির কামাখ্যা রেলস্টেশনে ৫৭ জনকে আটক করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মালিগাঁওয়ের কামাখ্যা স্টেশনে ব্রহ্মপুত্র মেল ট্রেন থেকে তাঁদের আটক করা হয়। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, জম্মু-কাশ্মীরের শ্রীনগর থেকে পালিয়ে তাঁরা অসমে এসে থাকতে পারেন। তবে তাঁদের পরিচয় ও যাত্রাপথ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে।

এই ঘটনার মধ্যেই গুয়াহাটিতে বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে গত দু’দিনে আরও অন্তত ১৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এক সিনিয়র পুলিশ আধিকারিক কুলেন্দ্র নাথ ডেকা জানিয়েছেন, পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পল্টন বাজার রেলস্টেশনের কাছে নিয়মিত তল্লাশির সময় লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের সাধারণ কামরা থেকে পাঁচজনকে ধরা হয়। তদন্তে উঠে এসেছে, তাঁরা মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর ৫ অক্টোবর গুয়াহাটিতে পৌঁছে একটি হোটেলে আশ্রয় নেন বলে অভিযোগ।

জিজ্ঞাসাবাদের সময় ধৃতদের মধ্যে একজন ওই হোটেলের কথা জানান বলে পুলিশ সূত্রে খবর। এরপর হোটেলের সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখে পল্টন বাজার থানায় মামলা রুজু করা হয়।

একদিকে কামাখ্যা স্টেশনে ৫৭ জনকে আটক করার ঘটনা, অন্যদিকে গুয়াহাটিতে পরপর গ্রেফতারি সব মিলিয়ে অসমে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ ঘিরে তৎপরতা বেড়েছে। তবে আটক ৫৭ জনের নাগরিকত্ব এবং শ্রীনগর থেকে তাঁদের পালিয়ে আসার অভিযোগ এখনও তদন্তসাপেক্ষ।

39 Views 0 Likes 0 Comments

Related News

অসমে ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি, ধরাপুরে এআইএডিএমকে-টিভিকে লড়াই মাত্র ৫ ভোটের!
দেশ

অসমে ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি, ধরাপুরে এআইএডিএমকে-টিভিকে লড়াই মাত্র ৫ ভো...

নিউজ ডেস্ক: উপনির্বাচনের গণনায় দুই রাজ্যে ভিন্ন ছবি। অসমের নগাঁও লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে ১৫ হাজারেরও বেশি ভোটে পিছনে ফেলেছেন বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা। অন্যদিকে, তামিলনাড়ুর ধরাপুরম কেন্দ্রে প্রথম রাউন্ডের...

০৯ অক্টো ২০২৬, ১১:০১ এএম · 1 মিনিট
আমেরিকায় গ্রিন কার্ডের পথে বাধা, কোপ টাটা-ইনফোসিস-এইচসিএলের মতো সংস্থায়!
দেশ

আমেরিকায় গ্রিন কার্ডের পথে বাধা, কোপ টাটা-ইনফোসিস-এইচসিএলের মতো সংস্থায়!

ওয়াশিংটন: আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন যে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা, তাঁদের সামনে নতুন অনিশ্চয়তা। কর্মীদের গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি থেকে একাধিক বড় প্রযুক্তি সংস্থাকে সাম...

০৯ অক্টো ২০২৬, ১০:১৫ এএম · 3 মিনিট
Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া
দেশ

Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়...

ঘটনাটি উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের একটি রেস্তোরাঁর। জানা গিয়েছে, কেরল থেকে পাহাড়ে বেড়াতে এসেছিলেন একটি পরিবার। যাত্রাপথের ক্লান্তি দূর করতে এবং চা-খাবারের জন্য তাঁরা একটি স্থানীয় রেস্তোরাঁয় প্রবেশ করেন। কিন্তু তাঁদের পিছু পিছু চুপিসারে রেস্তোরাঁর ভিতর ঢুকে পড়ে একটি বাঁদর। অচেনা বুনো প্রাণীকে এত কাছে দেখে প্রথমে উপস্থিত লোকজন একটু হকচকিয়ে গেলেও, বাঁদরটি কারও দিকে তেড়ে যায়নি। বরং শান্তভাবে সে এগিয়ে যায় চেয়ারে বসে থাকা পরিবারের এক প্রৌঢ়া মহিলার দিকে।

০৮ অক্টো ২০২৬, ০৭:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.