নিউজ ডেস্ক: ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর। আমেরিকার শিকাগো শহরে বিশ্বধর্ম মহাসভার মঞ্চে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ আজও ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির অন্যতম উজ্জ্বল পরিচয় হয়ে রয়েছে। শুক্রবার সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দের বক্তব্যের ঐতিহাসিক গুরুত্ব এবং বিশ্বজুড়ে তাঁর বাণীর প্রভাবের কথা তুলে ধরেছেন তিনি। শুধু প্রধানমন্ত্রী নন, এক্স হ্যান্ডলে পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, '১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর, শিকাগো। স্বামী বিবেকানন্দের মনোমুগ্ধকর ভাষণ ভারতের সভ্যতার মূল্যবোধের এক ঝলক তুলে ধরেছিল। তাঁর অনুপ্রেরণামূলক কথাগুলি এখনও সারা বিশ্বে অনুরণিত হয়।'
শিকাগোয় স্বামী বিবেকানন্দের সেই বাংলার তথা ভারতের অস্মিতা ও সংস্কৃতি ফুটে ওঠে সেই ভাষণে।
সূত্র: https://x.com/narendramodi/status/2098237632383995999
বিকানন্দের ভাষণের বেশ কিছু মুহুর্ত মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। 'শিকাগোর বিশ্বধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের সেই বক্তব্য ভারতীয় দর্শন ও সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাঁর ভাষণে উঠে এসেছিল ধর্মীয় সহিষ্ণুতা, পারস্পরিক সম্মান, মানবতা এবং ঐক্যের বার্তা। ভারতের প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে আধুনিক বিশ্বের সামনে মানবকল্যাণের ভাবনাকেও তিনি তুলে ধরেছিলেন।'
স্বামী বিবেকানন্দের বক্তব্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল বিভিন্ন ধর্ম ও মতের মানুষের মধ্যে সম্প্রীতির আহ্বান। ধর্মের নামে বিভাজন বা বিরোধের পরিবর্তে সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন তিনি। তাঁর সেই বার্তা পরবর্তী সময়েও ভারতীয় সংস্কৃতি ও দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব হিসেবে বিবেচিত হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টে সেই ঐতিহাসিক ভাষণের প্রভাবের কথাই ফের উঠে এসেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, 'এক শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক বাণীর আবেদন কমেনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর চিন্তাধারা এখনও মানুষকে প্রভাবিত করে চলেছে। ১৮৯৩ সালের শিকাগো ভাষণ তাই শুধু একটি ঐতিহাসিক বক্তব্য নয়, বিশ্বমঞ্চে ভারতের সভ্যতাগত পরিচয় তুলে ধরার এক স্মরণীয় অধ্যায়। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই স্বামী বিবেকানন্দের বাণীর চিরকালীন প্রাসঙ্গিকতার কথা মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী।'