JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০৭:১৪ পিএম
Breaking
Tarunika Ghosh : মৃত্যুর মুখ থেকে উঠে এসে ক্রীড়াক্ষেত্রে নজির, তরুণিকার অনন্য লড়াই! KIFF 2026: কিফের ভারতীয় ভাষার প্রতিযোগিতায় একমাত্র বাংলা ছবি ‘গাজনের ধুলোবালি’, নতুন চমক ই... KL Rahul: রাহুলের ঐতিহাসিক শতরানে মুগ্ধ আথিয়া, স্বামীর কৃতিত্বে সমাজমাধ্যমে বিশেষ বার্তা Agricultural Loss : ফসল নষ্ট, ক্ষতিপূরণ কারা পাবেন? ভূমিহীন শ্রমিকদের নিয়ে বড় দাবি কুণাল... Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে পাক যুবক গ্রেপ্তার, বারবার বদলাচ্ছেন বয়ান! Supreme Court: ১৩০ বছরের পুরনো ঘটনায় চমক, নিরপেক্ষতা নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের চাঁদে এবার আলুর চাষ! ৩০% কেঁচো সারেই বাজিমাত, তালিকায় রয়েছে আরও যে সব্জি Jamtara Gang: জামতাড়া গ্যাংয়ে বড়সড় ধাক্কা! ৪ রাজ্যে পুলিশের অভিযান, জালে ২২ সাইবার প্রত... Tarunika Ghosh : মৃত্যুর মুখ থেকে উঠে এসে ক্রীড়াক্ষেত্রে নজির, তরুণিকার অনন্য লড়াই! KIFF 2026: কিফের ভারতীয় ভাষার প্রতিযোগিতায় একমাত্র বাংলা ছবি ‘গাজনের ধুলোবালি’, নতুন চমক ই... KL Rahul: রাহুলের ঐতিহাসিক শতরানে মুগ্ধ আথিয়া, স্বামীর কৃতিত্বে সমাজমাধ্যমে বিশেষ বার্তা Agricultural Loss : ফসল নষ্ট, ক্ষতিপূরণ কারা পাবেন? ভূমিহীন শ্রমিকদের নিয়ে বড় দাবি কুণাল... Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে পাক যুবক গ্রেপ্তার, বারবার বদলাচ্ছেন বয়ান! Supreme Court: ১৩০ বছরের পুরনো ঘটনায় চমক, নিরপেক্ষতা নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের চাঁদে এবার আলুর চাষ! ৩০% কেঁচো সারেই বাজিমাত, তালিকায় রয়েছে আরও যে সব্জি Jamtara Gang: জামতাড়া গ্যাংয়ে বড়সড় ধাক্কা! ৪ রাজ্যে পুলিশের অভিযান, জালে ২২ সাইবার প্রত...

Tarunika Ghosh : মৃত্যুর মুখ থেকে উঠে এসে ক্রীড়াক্ষেত্রে নজির, তরুণিকার অনন্য লড়াই!

Tarunika Ghosh : মৃত্যুর মুখ থেকে উঠে এসে ক্রীড়াক্ষেত্রে নজির, তরুণিকার অনন্য লড়াই!
হার মানেননি তরুণিকা ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: কখনও হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই, কখনও নিজের শরীরের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ। যে বয়সে অন্য শিশুরা নিশ্চিন্তে খেলাধুলায় মেতে থাকে, সে বয়সে একের পর এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। চিকিৎসার জটিলতা, দীর্ঘদিনের শারীরিক সমস্যা আর দৃষ্টি হারানোর যন্ত্রণা, সব কিছুই যেন তাঁর জীবনের অংশ হয়ে উঠেছিল। কিন্তু এত বাঁধার পরেও থেমে যায়নি স্বপ্নের পথ চলা। বরং প্রতিকূলতাকেই শক্তি বানিয়ে আজ সে দেশের ক্রীড়া ক্ষেত্রে নিজের পরিচয় তৈরি করেছে। আর তার কাছেই পৌঁছে গিয়েছিল জাসবাত ২৪ বাংলার প্রতিনিধি সুদীপ্তা। আর তারপরই নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তরুণিকা ঘোষ।

কলকাতার চিনার পার্কের বাসিন্দা তরুণীকা ঘোষের জীবন যেন হার না মানার এক অনন্য কাহিনী। ২০০৪ সালে জন্ম তাঁর। মাত্র আঠারো মাস বয়সে ধরা পড়ে ক্যান্সার। ততদিনে রোগটি তৃতীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিল। উন্নত চিকিৎসার আশায় বাবা সঞ্জীব ঘোষ তাঁকে নিয়ে যাই মুম্বইয়ের টাটা ক্যান্সার হাসপাতালে। শুরু হয় কেমোথেরাপি। কিন্তু চিকিৎসার মধ্যেই ঘটে যায় আরও বিপত্তি। অভিযোগ, একটি সিরিঞ্জের ভুল প্রয়োগের কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ে মস্তিষ্কে। মাত্র চার বছর বয়সে কোমায় চলে যায় অরুণিকা।

কোমা থেকে ফিরে এলেও স্বাভাবিক জীবনে ফেরা সহজ ছিল না। মস্তিষ্কে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা CSF-এর প্রবাহে বাধার কারণে শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা দেখা দেয়। পাশাপাশি হারিয়ে ফেলেন প্রায় ৮০ শতাংশ দৃষ্টি শক্তি। শারীরিক বিকাশেও প্রভাব পড়ে। তবুও আত্মবিশ্বাস হারায়নি সে।

তরুণিকার জীবনে নতুন অধ্যায় শুরু হয় বড় ভাইয়ের অনুপ্রেরণায়। তাঁর উৎসাহেই সাঁতার শেখা শুরু। ২০২৩ সালে বেঙ্গল প্যারা সুইমার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে নজর কাড়েন তিনি। এরপর সুযোগ আছে প্যারা গেমসে অংশ নেওয়ার। প্রতিযোগিতার সময় হুইসেলের শব্দ শুনতে অসুবিধা হতো তাঁর। তাই অনুশীলনের সময় বাবা নিজেই প্রতিযোগিতার মতো হুইসেল বাজিয়ে তাঁকে প্রস্তুত করতেন।

২০২৪ সালের রাজ্য চ্যাম্পিয়নশিপে সোনা এবং গোয়ার জাতীয় প্রতিযোগিতায় রুপো জিতেন তরুণিকা। চলতি বছর ভোপাল এ অনুষ্ঠিত ২৬ তম জাতীয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপেও বিরাট সাফল্য পেয়েছিলেন তিনি। ১০০ মিটার ইভেন্টে রেকর্ড গড়ার পাশাপাশি রেস ওয়াকিংয়েও নজির তৈরি করেছিলেন। অস্ট্রেলিয়ায় বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন। সুভাষ সরবরে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন তরুণিকা। এই সাফল্যের পরে খুবই খুশি তিনি। পরিবারের সকলেই তার বাসায় থেকেছে সমস্ত পরিস্থিতিতে। তার এই সাফল্যে গর্বিত পরিবারের সদস্যরা। দীর্ঘ লড়াইয়ের এক অনন্য জয় অর্জন করেছেন তরুণিকা। তাঁর এই সাফল্য শুধু পদক জয়ের গল্প নয়, বরং প্রতিকূলতার বিরুদ্ধে এক তরুনীর অসম লড়াইয়ের অনুপ্রেরণামূলক অধ্যায়।

2 Views 0 Likes 0 Comments

Related News

Agricultural Loss : ফসল নষ্ট, ক্ষতিপূরণ কারা পাবেন? ভূমিহীন শ্রমিকদের নিয়ে বড় দাবি কুণাল ঘোষের!
মহানগর

Agricultural Loss : ফসল নষ্ট, ক্ষতিপূরণ কারা পাবেন? ভূমিহীন শ্রমিকদের নিয়ে বড় দাব...

কৃষির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত এমন বহু মানুষ রয়েছেন, যাঁদের নিজেদের জমি নেই। ফলে ফসল নষ্ট হলে তাঁদের উপার্জনের পথও কার্যত নষ্ট হয়ে যায়। অথচ ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে তাঁরা অনেক সময়ই উপযুক্ত সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

২১ নভে ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
১০৪২ কোটির ছোঁয়ায় বদলাবে বাংলার রাস্তা! আপনার এলাকাও কি রয়েছে তালিকায়?
মহানগর

১০৪২ কোটির ছোঁয়ায় বদলাবে বাংলার রাস্তা! আপনার এলাকাও কি রয়েছে তালিকায়?

নিউজ ডেস্ক:  আপনার এলাকায় কি নতুন রাস্তা তৈরি হতে চলেছে? দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তা কি এবার নতুন করে সংস্কার হবে? বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড়সড় উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রাস্তা প্র...

২১ নভে ২০২৬, ০৫:৫৩ পিএম · 1 মিনিট
Sukanta Majumdar: ন্যানোর ১৮ বছর পর সিঙ্গুরে ফিরছে গাড়ি শিল্প! এবার তৈরি হবে ট্রাক, বড় ঘোষণা সুকান্তর
মহানগর

Sukanta Majumdar: ন্যানোর ১৮ বছর পর সিঙ্গুরে ফিরছে গাড়ি শিল্প! এবার তৈরি হবে ট্রা...

নিউজ ডেস্ক: সিঙ্গুরে কি ফিরতে চলেছে হারিয়ে যাওয়া শিল্পের স্বপ্ন? দীর্ঘ ১৮ বছর পর ফের গাড়ি কারখানা তৈরির প্রস্তুতি শুরু হচ্ছে হুগলির এই ঐতিহাসিক শিল্পাঞ্চলে। তবে এবার ন্যানো নয়, তৈরি হবে ট্রাক। আর এই ঘোষণা ঘিরেই নতুন করে...

২১ নভে ২০২৬, ০৫:৫০ পিএম · 2 মিনিট
Rice Price Hike: বাজারে চালের দামে আগুন! মাত্র ৩-৪ দিনে কেজিতে ৫-৬ টাকা বৃদ্ধি
মহানগর

Rice Price Hike: বাজারে চালের দামে আগুন! মাত্র ৩-৪ দিনে কেজিতে ৫-৬ টাকা বৃদ্ধি

কলকাতা: আলু, পেঁয়াজ, আনাজপাতি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসের দামই ঊর্ধ্বমুখী। তার উপর এবার ভাতের থালাতেও টান পড়ার আশঙ্কা। মাত্র ৩-৪ দিনের ব্যবধানে পশ্চিমবঙ্গের খুচরো বাজারে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে...

২১ নভে ২০২৬, ০৪:২০ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.