JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ১১:৩৮ পিএম
Breaking
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ...

নতুন দশকে পা, কলকাতার বুকে আরও বড় স্বপ্ন দেখাচ্ছে বিশ্বের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল ২৫ কিমি দৌড়

নতুন দশকে পা, কলকাতার বুকে আরও বড় স্বপ্ন দেখাচ্ছে বিশ্বের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল ২৫ কিমি দৌড়

নতুন দশকে পা রাখল টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা। আগামী ২০ ডিসেম্বর, রবিবার আইকনিক রেড রোড থেকে শুরু হবে বিশ্বের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল ২৫ কিলোমিটার দৌড়। ‘আমার কলকাতা, সোনার কলকাতা’—এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত একাদশ সংস্করণের জন্য নাম নথিভুক্তি শুরু হচ্ছে বৃহস্পতিবার, ১৩ অগস্ট সকাল ৭টা থেকে। শারীরিক এবং ভার্চুয়াল, দুই ধরনের দৌড়ের জন্যই নাম নথিভুক্ত করা যাবে।

এক দশকে শুধু দৌড়ের প্রতিযোগিতা নয়, কলকাতার ক্রীড়া-সংস্কৃতিরই অন্যতম মুখ হয়ে উঠেছে এই ইভেন্ট। দৌড়ের পরিধি বাড়ানোর পাশাপাশি মহিলাদের অংশগ্রহণ, সুস্থ জীবনযাপন, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং ‘গিভিং’-এর সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছে এই দৌড়। কলকাতাকে আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁন বলেন, বাংলার বিভিন্ন প্রান্তের প্রতিভাদের বিশ্বমানের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে এই দৌড় গুরুত্বপূর্ণ মঞ্চ। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের কথায়, এই ইভেন্টের মাধ্যমে বিশ্বের সামনে কলকাতাকে তুলে ধরার সুযোগ আরও বাড়ছে।

এ বারও তারকা নেহাত কম নয়। পদ্মশ্রী বাইচুং ভুটিয়া তরুণদের খেলাধুলায় আরও বেশি করে আসার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, দৌড় শৃঙ্খলা, অধ্যবসায় এবং প্রতিকূলতার সঙ্গে লড়াই করার মানসিকতা তৈরি করে। অভিনেত্রী স্বস্তিকা দত্তও এই দৌড়ের সঙ্গে যুক্ত হয়ে কলকাতার মানুষের অংশগ্রহণের উচ্ছ্বাসের কথা তুলে ধরেছেন। তাঁর মতে, পরিবার, মহিলা ও বিভিন্ন বয়সের মানুষকে একসঙ্গে নিয়ে আসার ক্ষেত্রে এই দৌড়ের ভূমিকা ক্রমশ বাড়ছে।

এ বার নতুন সংযোজনও রয়েছে। ‘মেডাল অফ স্টিল’ নামে বিশেষ পদক দেওয়া হবে এই ২৫কে দৌড় শেষ করা প্রত্যেককে। প্রথম বার দৌড়তে আসা প্রতিযোগীদের জন্য থাকছে বিশেষ রেস বিব। চার বা তার বেশি সদস্যের পরিবার একসঙ্গে অংশ নিলে ‘হোম রান স্কোয়াড’-এর মাধ্যমে দেওয়া হবে বিশেষ ডিজিটাল স্মারক। ১৮ থেকে ২১ বছর বয়সিদের জন্য ‘গুড ফর ইয়ুথ’ এবং ৬৫ বছর বা তার বেশি বয়সিদের জন্য ‘গুড ফর সিলভার’ বিভাগেও আলাদা নাম নথিভুক্তির সুযোগ থাকছে। এ ছাড়া ‘প্লেস্কেপ’ নামে নতুন এক্সপো প্ল্যাটফর্মে দৌড়, ফিটনেস, ওয়েলনেস, প্রযুক্তি ও জীবনযাপনের নানা দিক তুলে ধরা হবে।

এ বারের আয়োজনে টাটা স্টিলের সঙ্গে অ্যাসোসিয়েট স্পনসর আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ‘পাওয়ার্ড বাই’ পার্টনার আমরন এবং এয়ারলাইন পার্টনার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। ২৫কে, ওপেন ১০কে, আনন্দ রান, সিনিয়র সিটিজেন রান এবং চ্যাম্পিয়ন্স উইথ ডিজঅ্যাবিলিটি রান—এই বিভাগগুলিতে অন-গ্রাউন্ড নাম নথিভুক্তি শুরু বৃহস্পতিবার সকাল ৭টায়। ভার্চুয়াল ২৫কে, ১০কে এবং ৫কে-র জন্যও একই সময় থেকে রেজিস্ট্রেশন খুলবে। ২৫কে বিভাগে অংশ নিতে বৈধ টাইমিং সার্টিফিকেট বাধ্যতামূলক। মহিলাদের অংশগ্রহণ বাড়াতে ২৫কে ও ওপেন ১০কে-তে সীমিত সংখ্যক আসন সংরক্ষিতও রাখা হয়েছে।

45 Views 0 Likes 0 Comments

Related News

Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের
ময়দান

Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয়...

ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর আলজারি জোসেফের বল ডিপ মিড উইকেট বাউন্ডারিতে পাঠিয়ে ১৫ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন বিরাট। এর পর মাত্র ৭৪ বলে কেরিয়ারের ৫৫ তম ওডিআই সেঞ্চুরিও এল ছক্কা হাঁকিয়েই।

২৭ সেপ্টে ২০২৬, ১০:২৮ পিএম · 2 মিনিট
Virat Kohli : অপেক্ষার অবসান! একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৫ হাজার রান কোহলির
ময়দান

Virat Kohli : অপেক্ষার অবসান! একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৫ হাজার রান কোহলির

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শচীন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের গণ্ডি পেরোলেন কিং কোহলি (Virat Kohli)।

২৭ সেপ্টে ২০২৬, ০৮:৫৩ পিএম · 2 মিনিট
ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ
ময়দান

ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ

বেঙ্গালুরু: ভারতের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে পানামা। ম্যাচের আগে দুই দলের ফিফা র‍্যাঙ্কিংয়ে ছিল বড় ফারাক। ভারত ১৩৮ নম্বরে থাকলেও পানামার অবস্থান ৪৪। তার উপর ২০২৬ বিশ্বকাপে খেলা একটি দলের বিরুদ্ধে ভারতের এই ড্রকে স্বাভ...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:০৫ পিএম · 2 মিনিট
৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন
ময়দান

৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন

আইচি-নাগোয়া: লম্বা দৌড়ের পর এ বার পদকের দিকে লাফ দেওয়ার পালা। এশিয়ান গেমসে পুরুষদের লং জাম্পের ফাইনালে জায়গা করে নিলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর এবং ডেভিড পট্টুরাজ সলোমন। রবিবার যোগ্যতা অর্জন পর্বে শ্রীশঙ্কর ৭.৮৪ মিটার লাফ...

২৭ সেপ্টে ২০২৬, ০১:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.