JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম
Breaking
বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্ষেপ কেন্... IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ... বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্ষেপ কেন্... IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ...

টিম ইন্ডিয়ায় চোটের মিছিল! প্রথম একাদশ নামানোই কঠিন, বেঙ্গালুরুতে বৈঠকে সাইকিয়া-লক্ষ্মণ

টিম ইন্ডিয়ায় চোটের মিছিল! প্রথম একাদশ নামানোই কঠিন, বেঙ্গালুরুতে বৈঠকে সাইকিয়া-লক্ষ্মণ

ভারতীয় ক্রিকেটে চোট-আঘাতের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, চোটেগ্রস্ত ক্রিকেটারদের নিয়েই একটি গোটা একাদশ তৈরি করা যায়। সাম্প্রতিক সময়ে এমন ভয়াবহ চোটের ধাক্কা ভারতীয় দলে দেখা যায়নি। বিরাট কোহলি অধিনায়ক থাকার সময়ে ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া থেকে যে ভারতীয় ক্রিকেট অনেকটাই এগিয়ে এসেছিল, সেই ব্যবস্থাপনাতেই এ বার প্রশ্ন উঠছে। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে ক্রিকেট (সিওই) বিভাগের প্রধান ভিভিএস লক্ষ্মণের সঙ্গে বৈঠকে বসছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। সূত্রের খবর, চোট সারানোর প্রক্রিয়া এবং রিহ্যাব ব্যবস্থাপনা নিয়েই মূলত আলোচনা হবে।

চোটের তালিকায় রয়েছেন জশপ্রীত বুমরাহ, সাই সুদর্শন, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। বুমরাহর হাঁটুতে জল জমেছে। সুদর্শনের বাঁ পায়ের বুড়ো আঙুলে চোট। হর্ষিত ও নীতীশের হ্যামস্ট্রিংয়ে চোট এবং ওয়াশিংটনের কোয়াড্রিসেপ পেশিতে সমস্যা। অন্যদিকে বাংলার হয়ে রনজি ট্রফির সেমিফাইনালে খেলার পর থেকেই লোয়ার ব্যাকের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে মাঠের বাইরে আকাশ দীপ। এ ছাড়া সাদা বলের ক্রিকেটের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া, বরুণ চক্রবর্তী এবং প্রিন্স যাদবও সিওই-তে রয়েছেন চোটের কারণে। ফলে একসঙ্গে এত ক্রিকেটারের রিহ্যাব সামলাতে গিয়ে যথেষ্ট চাপের মধ্যে রয়েছে সিওই-র স্পোর্টস সায়েন্স বিভাগ। ২০২৫ সালের গোড়ায় নীতিন পটেলের পদত্যাগের পর সেই বিভাগে এখনও কোনও স্থায়ী প্রধান নেই।

চোট ব্যবস্থাপনা নিয়ে বিসিসিআইয়ের অন্দরেই যে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে, তার ইঙ্গিতও মিলেছে। শোনা যাচ্ছে, সিওই এবং বর্তমান নির্বাচক কমিটির মধ্যে সবক্ষেত্রে ক্রিকেটারদের চোটের সময়সীমা ও মাঠে ফেরার বিষয়ে সমন্বয় ছিল না। বুমরাহ ও সুদর্শনকে ফিটনেস সাপেক্ষে দলে রাখা হলেও শেষ পর্যন্ত তাঁদের নিয়ে ঝুঁকি নেয়নি সিওই-র বিশেষজ্ঞ দল। বুমরাহর ক্ষেত্রে আঘাতের পরে হাঁটুতে জল জমার বিষয়টি সামনে আসে। সুদর্শন বেশ কিছু দিন ধরে প্রতিদিন প্রায় ৭৫ মিনিট ব্যাটিং করলেও বুড়ো আঙুলের ব্যথা পুরোপুরি কমেনি। অন্য দিকে, নিজের বোলিংয়ের গতি ঘণ্টায় ৭-৮ কিলোমিটার বাড়ানোর চেষ্টা করতে গিয়ে নীতীশের হ্যামস্ট্রিং এবং কোয়াড্রিসেপ পেশিতে চাপ পড়ে।

সব মিলিয়ে পরিস্থিতি নিয়ে নির্বাচক মহলেও প্রশ্ন উঠছে। ইংল্যান্ডে হর্ষিত রানা অতিরিক্ত ওজন নিয়ে পৌঁছনোয় নির্বাচকদের একাংশ খুশি নন বলেও খবর। একই ভাবে, নির্বাচকদের প্রথমে জানানো হয়েছিল বুমরাহ এবং সুদর্শন দুই টেস্টের অন্তত একটিতে খেলতে পারবেন। পরে পরিস্থিতি বদলে যায়। এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, সাইকিয়া ও লক্ষ্মণের বৈঠকে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হবে। কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগরকর অনলাইনে বৈঠকে যোগ দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে এত ক্রিকেটার একসঙ্গে চোটে পড়ায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাই। রিহ্যাবের ভুলভ্রান্তি দূরে সরিয়ে দ্রুত, কিন্তু নিরাপদে, তাঁদের মাঠে ফেরানো।

53 Views 0 Likes 0 Comments

Related News

এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান
ময়দান

এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে দেশকে গর্বিত করছেন শ্যুটাররা। এরই মধ্যে এক অপ্রত্যাশিত সাহায্য পাওয়ায় আলোচনার কেন্দ্রে শ্যুটার মেঘনা সজ্জনার। মেঘনার পাশে দাঁড়িয়েছিলেন এক বলিউড তারকা।সাফল্যের খিদে থাকলেও শ্যুটার মেঘনার কাছ...

২৩ সেপ্টে ২০২৬, ০৮:৫২ পিএম · 1 মিনিট
IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফি বাগান ব্রিগেডে
ময়দান

IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লি...

স্পোর্টস ডেস্ক: শুরু আইএফএ শিল্ড । প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান-শ্রীনিডী এফসি । প্রথম ম্যাচেই দাপট সদ্য কলকাতা লিগ জয়ী সবুজ-মেরুনের । আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে শ্রীনিডীকে ৬-০ গোলে হারায় পানোসের দল । হ্যাটট্...

২৩ সেপ্টে ২০২৬, ০৭:০৮ পিএম · 2 মিনিট
মাত্র এক সপ্তাহেই বদলে গেল ছবি, দ্রুততম সেঞ্চুরির পর লজ্জার রেকর্ড অভিষেকের
ময়দান

মাত্র এক সপ্তাহেই বদলে গেল ছবি, দ্রুততম সেঞ্চুরির পর লজ্জার রেকর্ড অভিষেকের

স্পোর্টস ডেস্ক: মাত্র এক সপ্তাহের ব্যবধানেই অভিষেক শর্মাকে নিয়ে দুটি সম্পূর্ণ বিপরীত ছবি দেখল ক্রিকেট দুনিয়া। আগের সপ্তাহেই আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ৩৪ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতীয...

২৩ সেপ্টে ২০২৬, ০২:৪৬ পিএম · 2 মিনিট
মীরাবাইয়ের রুপো, পদক কবাডিতেও, চতুর্থ দিনে আরও ভরল ভারতের ঝুলি
ময়দান

মীরাবাইয়ের রুপো, পদক কবাডিতেও, চতুর্থ দিনে আরও ভরল ভারতের ঝুলি

স্পোর্টস ডেস্ক: তাঁকে নিয়ে প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণও করলেন মীরাবাঈ চানু। বুধবার আইচি-নাগোয়া এশিয়ান গেমসের চতুর্থ দিনে মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতে ইতিহাস গড়লেন তিনি। মোট ১৯৮ কেজি ওজন তুলে এশিয়াডে ...

২৩ সেপ্টে ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.