JAZZBAAT 24 BANGLA
০৭ নভে ২০২৬, ০১:০৯ পিএম
Breaking
'ট্রাম্পকে হত্যা করো', অজানা কণ্ঠস্বরের নির্দেশে অস্ত্র সহ ওয়াশিংটনে হাজির যুবক Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই অধিনায়ক! বৈভবের কাঁধে এবার বিহারের সিনিয়র দলের দায়িত্ব একসঙ্গে তিন তারকার হানা! আদৃত-সাহেব-হিয়ার ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ওলটপালট বিগ বসের ঘর? পিকাসোকে টেক্কা মার্কিন পাইলটের! Donald Trump: ‘ভৌগোলিক সীমারেখা মানবে না প্রত্যাঘাত’, ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা ইরানের য... Donald Trump: ওভাল অফিসে ট্রাম্পের হাতে হনুমান চালিসা! Maharashtra FDA: শাস্তির মুখে বিরিয়ানি বাই কিলো, ডি-মার্টও! সাসপেন্ড জেপ্টো-ব্লিঙ্কিটের লা... প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপস্থিত ভারতীয় শিল্পপতিরা 'ট্রাম্পকে হত্যা করো', অজানা কণ্ঠস্বরের নির্দেশে অস্ত্র সহ ওয়াশিংটনে হাজির যুবক Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই অধিনায়ক! বৈভবের কাঁধে এবার বিহারের সিনিয়র দলের দায়িত্ব একসঙ্গে তিন তারকার হানা! আদৃত-সাহেব-হিয়ার ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ওলটপালট বিগ বসের ঘর? পিকাসোকে টেক্কা মার্কিন পাইলটের! Donald Trump: ‘ভৌগোলিক সীমারেখা মানবে না প্রত্যাঘাত’, ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা ইরানের য... Donald Trump: ওভাল অফিসে ট্রাম্পের হাতে হনুমান চালিসা! Maharashtra FDA: শাস্তির মুখে বিরিয়ানি বাই কিলো, ডি-মার্টও! সাসপেন্ড জেপ্টো-ব্লিঙ্কিটের লা... প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপস্থিত ভারতীয় শিল্পপতিরা

Donald Trump: ওভাল অফিসে ট্রাম্পের হাতে হনুমান চালিসা!

Donald Trump: ওভাল অফিসে ট্রাম্পের হাতে হনুমান চালিসা!
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

ওয়াশিংটন: হোয়াইট হাউসের ওভাল অফিসে দীপাবলি উদ্‌যাপনের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠল হনুমান চালিসা! ভারতীয় উদ্যোগপতি বিশাল গোন্ডলের দেওয়া এই বিশেষ উপহার ঘিরেই শুক্রবার চর্চা শুরু হয়েছে। প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালনের পাশাপাশি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলেন ট্রাম্প। গোন্ডলের কথায়, হনুমান চালিসা সাহস, ভক্তি ও শক্তির প্রতীক। কোটি কোটি মানুষ এই স্তোত্র পাঠ করে থাকেন।

স্বাস্থ্যপ্রযুক্তি সংস্থা জিওকিউআই (GOQii)-এর প্রতিষ্ঠাতা ও সিইও বিশাল গোন্ডল অনুষ্ঠানের ছবি সমাজমাধ্যমে শেয়ার করেন। সেখানে তিনি জানান, ওভাল অফিসে প্রদীপ জ্বালানোর মুহূর্তের সাক্ষী হতে পেরে তিনি সম্মানিত। ট্রাম্পকে তুলসীদাসের রচিত হনুমান চালিসার একটি কপি উপহার দিয়েছেন বলেও জানান তিনি। প্রদীপ জ্বালানোর সময় তাঁর প্রার্থনা ছিল, ভারত ও আমেরিকার বন্ধুত্ব আরও দৃঢ় হোক। অন্ধকারের উপর আলোর জয় হোক। সেই সঙ্গে ভারতীয় আশীর্বাদবাণী ‘যুগ যুগ জিয়ো’ বলেও শুভেচ্ছা জানান তিনি।

https://x.com/thenewsdrill/status/2118951352756023650?a=WvVzKpQ-I_8QXzhNwP0&s=20

শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। ছিলেন এফবিআই প্রধান কাশ প্যাটেল, আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণ, মাইক্রন টেকনোলজির সিইও সঞ্জয় মেহরোত্র, মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের ডিরেক্টর জয় ভট্টাচার্য এবং বিশিষ্ট রাঁধুনি বিকাশ খন্না। উপস্থিত ছিলেন প্রাক্তন কানাডীয় সাংসদ রুবি ধল্লাও। এ ছাড়াও অনুষ্ঠানে যোগ দেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো।

হোয়াইট হাউসে দীপাবলি উদ্‌যাপনের রীতি অবশ্য নতুন নয়। ২০০৩ সালে জর্জ ডব্লিউ বুশের আমলে এই অনুষ্ঠানের সূচনা। ২০০৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথম হোয়াইট হাউসের ইস্ট রুমে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদ্‌যাপন করেন। তার পর থেকে বিভিন্ন সময়ে হোয়াইট হাউসের একাধিক জায়গায় এই অনুষ্ঠান হয়েছে।

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের উপস্থিতি প্রশাসন, প্রযুক্তি, চিকিৎসা ও ব্যবসা—বিভিন্ন ক্ষেত্রেই উল্লেখযোগ্য। সেই প্রেক্ষাপটে হোয়াইট হাউসে দীপাবলি উদ্‌যাপন দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কেরও প্রতীক হয়ে উঠেছে। আর এবারের অনুষ্ঠানে ট্রাম্পের হাতে হনুমান চালিসা তুলে দেওয়ার ঘটনা সেই সাংস্কৃতিক আদানপ্রদানে যোগ করল নতুন মাত্রা।

5 Views 0 Likes 0 Comments

Related News

'ট্রাম্পকে হত্যা করো', অজানা কণ্ঠস্বরের নির্দেশে অস্ত্র সহ ওয়াশিংটনে হাজির যুবক
বিদেশ

'ট্রাম্পকে হত্যা করো', অজানা কণ্ঠস্বরের নির্দেশে অস্ত্র সহ ওয়াশিংটনে হাজির যুবক

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ! হোয়াইট হাউসের কাছ থেকে অস্ত্রশস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল মার্কিন সিক্রেট সার্ভিস। তল্লাশি চালিয়ে ধৃতর গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে একটি এ...

০৭ নভে ২০২৬, ১২:৫০ পিএম · 2 মিনিট
পিকাসোকে টেক্কা মার্কিন পাইলটের!
বিদেশ

পিকাসোকে টেক্কা মার্কিন পাইলটের!

নয়াদিল্লি: ক্যানভাস নেই, রং-তুলি নেই, নেই কোনও ডিজিটাল গ্রাফিক্সের কারসাজি! ছবি আঁকার মাধ্যম একটি ছোট বিমান, আর ক্যানভাস বিস্তীর্ণ আকাশ। টানা ৮ ঘণ্টা ৮ মিনিট ধরে বিমান উড়িয়ে আকাশের মানচিত্রে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড...

০৭ নভে ২০২৬, ১২:১০ পিএম · 3 মিনিট
Donald Trump: ‘ভৌগোলিক সীমারেখা মানবে না প্রত্যাঘাত’, ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা ইরানের যুদ্ধবার্তা
বিদেশ

Donald Trump: ‘ভৌগোলিক সীমারেখা মানবে না প্রত্যাঘাত’, ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা...

ওয়াশিংটন ও তেহরান: আমেরিকার সঙ্গে সংঘাত ফের তীব্র হওয়ার আশঙ্কার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কড়া বার্তা দিল ইরান। নতুন করে মার্কিন হামলা হলে প্রত্যাঘাতের ক্ষেত্রে কোনও ভৌগোলিক সীমারেখা মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে...

০৭ নভে ২০২৬, ১২:০৬ পিএম · 4 মিনিট
প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপস্থিত ভারতীয় শিল্পপতিরা
বিদেশ

প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপস্থিত ভারতীয় শিল্পপতিরা

নিউজ ডেস্ক: নিজের দফতরে এবার দীপাবলি উদযাপনে মাতলেন ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন তাঁর প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। ওভাল অফিসে নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন ট্রাম্প। উপস্থিত ছিলেন মার্কিন প্রশাসনের একাধ...

০৭ নভে ২০২৬, ১১:৩৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.