JAZZBAAT 24 BANGLA
০৭ নভে ২০২৬, ১১:৩৭ এএম
Breaking
প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপস্থিত ভারতীয় শিল্পপতিরা বিদায়ের মঞ্চেও অভিমানী রোনাল্ডো! ফেয়ারওয়েল ম্যাচেও ‘না’, জেসুসের সঙ্গে সংঘাতেই কি শেষ হল প... Headline: আলোর রোশনাইয়ে ভাসছে দেশ, অভিনব উদযাপনে সাজছে মন্দির ও জনপদ Mohammed Shami: টেস্ট ক্রিকেটকে বিদায় শামির, ৬৪ ম্যাচে ২২৯ উইকেট নিয়ে শেষ হল ১৩ বছরের যাত্... AbhishekBanerjee: মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে দফায় দফায় রণক্ষেত্র, পুলিশের ভূমিকা নিয... বাইক বাহিনী দিয়ে ঘিরে গাড়ি ভাঙচুর, গুলি চালানোর চেষ্টার অভিযোগ! বেলেঘাটা থানার ওসির বিরুদ... ভারত বন্ধুত্বের নামে আধিপত্য চাইলে মেনে নেওয়া হবে না: সুরঞ্জন ঘোষ ঢাকার পর এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, সাঁটানো হলো রবীন্দ্রবিরোধী পোস্টার প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপস্থিত ভারতীয় শিল্পপতিরা বিদায়ের মঞ্চেও অভিমানী রোনাল্ডো! ফেয়ারওয়েল ম্যাচেও ‘না’, জেসুসের সঙ্গে সংঘাতেই কি শেষ হল প... Headline: আলোর রোশনাইয়ে ভাসছে দেশ, অভিনব উদযাপনে সাজছে মন্দির ও জনপদ Mohammed Shami: টেস্ট ক্রিকেটকে বিদায় শামির, ৬৪ ম্যাচে ২২৯ উইকেট নিয়ে শেষ হল ১৩ বছরের যাত্... AbhishekBanerjee: মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে দফায় দফায় রণক্ষেত্র, পুলিশের ভূমিকা নিয... বাইক বাহিনী দিয়ে ঘিরে গাড়ি ভাঙচুর, গুলি চালানোর চেষ্টার অভিযোগ! বেলেঘাটা থানার ওসির বিরুদ... ভারত বন্ধুত্বের নামে আধিপত্য চাইলে মেনে নেওয়া হবে না: সুরঞ্জন ঘোষ ঢাকার পর এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, সাঁটানো হলো রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপস্থিত ভারতীয় শিল্পপতিরা

প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপস্থিত ভারতীয় শিল্পপতিরা
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: নিজের দফতরে এবার দীপাবলি উদযাপনে মাতলেন ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন তাঁর প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। ওভাল অফিসে নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন ট্রাম্প। উপস্থিত ছিলেন মার্কিন প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ভারতের মার্কিন রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা, আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণ, মাইক্রন টেকনোলজির সিইও সঞ্জয় মেহরোত্রা, এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল এবং মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের ডিরেক্টর জয় ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি কমিশনার অর্জুন মোদি এবং বিশিষ্ট শেফ বিকাশ খান্না।

https://x.com/FREEINKPOST/status/2118937047151051006?s=20

এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভারতীয় উদ্যোগপতি বিশাল গোন্ডালের দেওয়া বিশেষ উপহার। GOQii Technologies-এর প্রতিষ্ঠাতা ও সিইও বিশাল গোন্ডাল মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেন তুলসীদাস রচিত ‘হনুমান চালিশা’র একটি কপি। পরে সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের ছবি শেয়ার করে তিনি লেখেন, ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীপাবলি উদযাপন করতে পেরে তিনি সম্মানিত। তাঁর কথায়, হনুমান চালিশা লক্ষ লক্ষ মানুষের কাছে সাহস, ভক্তি ও শক্তির প্রতীক।

উল্লেখ্য, হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের ঐতিহ্য নতুন নয়। ২০০৩ সালে এই উদ্‌যাপনের রীতির প্রচলন করেন প্রেসিডেন্ট জর্জ বুশ। প্রথম দিকে হোয়াইট হাউসের ইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ে ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের সদস্য এবং ভারতীয় কূটনীতিকদের উপস্থিতিতে এই উৎসব পালিত হত। পরবর্তীতে ২০০৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথম হোয়াইট হাউসের ইস্ট রুমে নিজে প্রদীপ প্রজ্বালন করেন। তারপর থেকে হোয়াইট হাউসের বিভিন্ন অংশে, এমনকি ওভাল অফিস ও রুজভেল্ট রুমেও দীপাবলি উদযাপনের আয়োজন হয়েছে। সেই ধারাবাহিকতাতেই এবার ট্রাম্পের উপস্থিতিতে ওভাল অফিসে পালিত হল আলোর উৎসব।

2 Views 0 Likes 0 Comments

Related News

ভারত বন্ধুত্বের নামে আধিপত্য চাইলে মেনে নেওয়া হবে না: সুরঞ্জন ঘোষ
বিদেশ

ভারত বন্ধুত্বের নামে আধিপত্য চাইলে মেনে নেওয়া হবে না: সুরঞ্জন ঘোষ

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলেও কোনও ধরনের আধিপত্য বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্পষ্ট বার্তা দিলেন বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের সভাপতি সুরঞ্জন ঘোষ। একইসঙ্গে ভারতের কাছে ১০ দফা দাবি পেশ করল সংগঠনটি।

০৬ নভে ২০২৬, ০৮:৫৫ পিএম · 3 মিনিট
ঢাকার পর এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, সাঁটানো হলো রবীন্দ্রবিরোধী পোস্টার
বিদেশ

ঢাকার পর এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, সাঁটানো হলো রবীন্দ্রবিরোধী পোস...

ঢাকার সেগুনবাগিচার পর এবার বাংলাদেশের খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি মাখানোর অভিযোগ। প্রতিকৃতির পাশে সাঁটানো হয়েছে রবীন্দ্রবিরোধী পোস্টারও। কারা এই ঘটনার নেপথ্যে, তা এখনও স্পষ্ট নয়।

০৬ নভে ২০২৬, ০৮:৪৮ পিএম · 2 মিনিট
কমল পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ, কাজে ফিরছেন কর্মীরা
বিদেশ

কমল পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ, কাজে ফিরছেন কর্মীরা

বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিনের বিক্ষোভ, অশান্তি আর উৎপাদন বন্ধ থাকার পর ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশের পোশাকশিল্প। গাজিপুর, নারায়ণগঞ্জ এবং ঢাকার মিরপুরের অধিকাংশ কারখানায় ফের উৎপাদন শুরু হয়েছে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আশুলিয়া ও সাভারের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বিক্ষোভ অব্যাহত থাকায় শতাধিক কারখানায় সতর্কতামূলক ছুটি ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে নামানো হয়েছে সীমান্তরক্ষী বাহিনীও।

০৬ নভে ২০২৬, ০৮:৩৯ পিএম · 2 মিনিট
করাচিতে বেআইনি কল সেন্টারে অভিযান, গ্রেফতার ২৭৩
বিদেশ

করাচিতে বেআইনি কল সেন্টারে অভিযান, গ্রেফতার ২৭৩

ক্রেডিট কার্ড জালিয়াতি ও পঞ্জি স্কিমের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ। করাচির একাধিক বেআইনি কল সেন্টারে অভিযান চালিয়ে ২৭৩ জনকে গ্রেফতার করল পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি।

০৬ নভে ২০২৬, ০৮:৩৩ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.