JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৭:৫১ পিএম
Breaking
কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ

গাজায় শান্তির লক্ষ্যে ‘ঐতিহাসিক’ চুক্তি, অস্ত্র ছাড়বে হামাস: ট্রাম্প

গাজায় শান্তির লক্ষ্যে ‘ঐতিহাসিক’ চুক্তি, অস্ত্র ছাড়বে হামাস: ট্রাম্প

গাজায় দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ‘ঐতিহাসিক’ চুক্তি হয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, মিশরের মধ্যস্থতায় ইজ়রায়েল ও হামাসের মধ্যে এই সমঝোতা হয়েছে। চুক্তি অনুযায়ী হামাস-সহ গাজায় সক্রিয় সমস্ত সশস্ত্র গোষ্ঠী অস্ত্র পরিত্যাগ করবে। পাশাপাশি ধাপে ধাপে গাজা থেকে ইজ়রায়েলি সেনা প্রত্যাহার করা হবে।

বৃহস্পতিবার আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ সম্পূর্ণ হলে গাজায় আর কোনও ইজ়রায়েলি সেনা থাকবে না। এরপর আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী বা ‘ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স’ প্যালেস্টাইনি পুলিশের সঙ্গে সমন্বয় করে গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে একটি নতুন প্যালেস্টাইনি সরকার গাজা পরিচালনা করবে। সেই সরকার তাঁর প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এর সঙ্গে এবং প্যালেস্টাইনি জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। যুদ্ধের পর গাজার পুনর্গঠন ও প্রশাসনিক কাঠামো তৈরিতেও এই বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

চুক্তির বিষয়ে হামাসের তরফেও ইতিবাচক বার্তা এসেছে। সংগঠনটির এক শীর্ষ আধিকারিক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, অস্ত্র রাখার বিষয়ে একটি বোঝাপড়া হয়েছে। একই সঙ্গে ইজ়রায়েলি বাহিনীর ধাপে ধাপে মোতায়েন ও প্রত্যাহারের বিষয়েও সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

তবে ইজ়রায়েলের অবস্থান এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এক ইজ়রায়েলি আধিকারিক রয়টার্সকে জানিয়েছেন, হামাসের সমস্ত অস্ত্র কেড়ে নেওয়া এবং গাজাকে সম্পূর্ণ বেসামরিকীকরণ করা তাঁদের কাছে গুরুত্বপূর্ণ শর্ত। নিরাপত্তার প্রশ্নে গাজায় ইজ়রায়েলি সেনার উপস্থিতির প্রয়োজনীয়তার কথাও অতীতে বারবার জানিয়েছে ইজ়রায়েল।

ট্রাম্প অবশ্য বলেছেন, ইজ়রায়েলের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং গাজাকে আর সন্ত্রাসবাদী হামলার ঘাঁটি হতে দেওয়া হবে না। তাঁর দাবি, শান্তি প্রতিষ্ঠার এই উদ্যোগ বাস্তবায়িত হলে গাজায় নতুন রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামো তৈরি করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত অক্টোবরেও ইজ়রায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু তার পরেও গাজায় সংঘর্ষ পুরোপুরি বন্ধ হয়নি। বৃহস্পতিবারও ইজ়রায়েলি হামলায় দুই শিশুসহ চার জনের মৃত্যুর খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রক।

গাজার পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি শান্তির লক্ষ্যে চলতি বছরের শুরুতে ‘বোর্ড অফ পিস’ গঠন করেছিলেন ট্রাম্প। ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে আয়োজিত বৈঠকে ৪৭টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। ভারতও পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে প্রতিনিধি পাঠিয়েছিল।

48 Views 0 Likes 0 Comments

Related News

পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য
বিদেশ

পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে নীল রংয়ের মেডিকেল গাউন পড়া একটি অবয়ব পথচারীদের ভিড়ের মধ্য দিয়ে ছুটে চলে যাচ্ছে। তার চলার ধরন দেখে প্রথমে মনে হতেই পারে এটি কোনও অত্যাধুনিক যন্ত্র।

১৪ সেপ্টে ২০২৬, ০৬:২৫ পিএম · 2 মিনিট
আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
বিদেশ

আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

এর আগে, গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটির বয়লারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি বন্ধ করতে হয়। এর ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায় ও বাংলাদেশে সরবরাহও হ্রাস পায়।

১৪ সেপ্টে ২০২৬, ০৩:২৩ পিএম · 2 মিনিট
আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য
বিদেশ

আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ...

তিনি বলেন, ‘খুলনা শহরে এখন আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে খুলনাকে সন্ত্রাস কবলিত ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে বিশেষ বাহিনী মোতায়েন করতে হবে।’

১৪ সেপ্টে ২০২৬, ০৩:২২ পিএম · 4 মিনিট
এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ
বিদেশ

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ...

বাংলাদেশে এ বছর ইলিশের উৎপাদন কমে যাওয়ার খবরের মধ্যেই এ রপ্তানি শুরু হয়েছে। জনপ্রিয় এই মাছটির অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীরা ভারতের দিকে ঝুঁকছেন।

১৪ সেপ্টে ২০২৬, ০৩:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.