JAZZBAAT 24 BANGLA
২৯ অক্টো ২০২৬, ০৭:১৪ পিএম
Breaking
SupremeCourt: বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে কড়া নজরদারির নির্দেশ সুপ্রিম কোর্টের, প্রশাসনক... নাসীরুদ্দীন শাহকে পুনিত ইস্সারের কটাক্ষ! ‘সিলেক্টিভ ক্রিটিসিজম’ ঘিরে বলিউডে বিতর্ক Mamta Banerjee : দিল্লিতে INDIA জোটের প্রতিবাদ সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় সকলকে আহ্বান মমতা World Wrestling Championships 2026: বিশ্ব কুস্তিতে ইতিহাস ভারতের, সোনা হাতছাড়া নীলম-কাজলে... BankFraud: গ্রাহকদের অজান্তেই উধাও ৩৫ কোটি! গ্রেটার নয়ডার পিএনবি শাখায় চাঞ্চল্য Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক দীর্ঘায়ুর চাবিকাঠি কি বাড়ির ছোট্ট বাগানেই? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলেন পর্তুগ... SupremeCourt: বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে কড়া নজরদারির নির্দেশ সুপ্রিম কোর্টের, প্রশাসনক... নাসীরুদ্দীন শাহকে পুনিত ইস্সারের কটাক্ষ! ‘সিলেক্টিভ ক্রিটিসিজম’ ঘিরে বলিউডে বিতর্ক Mamta Banerjee : দিল্লিতে INDIA জোটের প্রতিবাদ সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় সকলকে আহ্বান মমতা World Wrestling Championships 2026: বিশ্ব কুস্তিতে ইতিহাস ভারতের, সোনা হাতছাড়া নীলম-কাজলে... BankFraud: গ্রাহকদের অজান্তেই উধাও ৩৫ কোটি! গ্রেটার নয়ডার পিএনবি শাখায় চাঞ্চল্য Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক দীর্ঘায়ুর চাবিকাঠি কি বাড়ির ছোট্ট বাগানেই? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলেন পর্তুগ...

আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
ছবি: গ্রাফিক্স: নিজস্ব

হাবিবুর রহমান, ঢাকা: ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। ফলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ সময় রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৫টা ১৭ মিনিটে সফলভাবে চালু করা হয়। এ দিন সকাল সাড়ে ১১টার মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে ইউনিটটির সমন্বয় (সিঙ্ক্রোনাইজেশন) সম্পন্ন হয়েছে। এতে রোববার দুপুরের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার হয়েছে। 

এক বার্তায় আদানি পাওয়ার জানায়, এপিএল গোড্ডার দ্বিতীয় ইউনিট সকাল ৫টা ১৭ মিনিটে সফলভাবে চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই ইউনিটটি প্রস্তুত করা সম্ভব হয়েছে। সকাল সাড়ে ১১টার মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় সম্পন্ন হওয়ার কথা জানানো হয় বার্তায়। ফলে দুপুরের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে বাংলাদেশে।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটির বয়লারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি বন্ধ করতে হয়। এর ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায় ও বাংলাদেশে সরবরাহও হ্রাস পায়।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ইউনিটটি বিকল হওয়ার আগে গোড্ডা কেন্দ্র থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন ছাড়িয়ে গিয়েছিল। তবে ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহ ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে। এতে আগে থেকেই জ্বালানি সংকটের কারণে চাপের মুখে থাকা দেশের বিদ্যুৎ ব্যবস্থা আরও চাপে পড়ে এবং বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়ে যায়।

বিপিডিবির কর্মকর্তারা জানান, বয়লারের ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই মেরামত কাজ শুরু করা হয়। প্রথমদিকে ধারণা করা হয়েছিল, ইউনিটটি পুনরায় চালু করতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই মেরামত শেষ হওয়ায় দ্রুত উৎপাদনে ফেরা সম্ভব হয়েছে। এর আগে, কয়লা পরিবহনে বিঘ্নের কারণে আগস্টের মাঝামাঝি সময় থেকে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রটি সক্ষমতার তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন করছিল।

আদানি কর্তৃপক্ষ রেলপথে যানজট, কয়লা পরিবহনে বিভিন্ন বিধিনিষেধ ও অতিবৃষ্টির কারণে সরবরাহ ব্যাহত হওয়ার কথা জানিয়েছিল। এতে কেন্দ্রটিতে প্রয়োজনীয় কয়লা মজুত নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল। তবে গত মাসের শেষ দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে কেন্দ্রটির উৎপাদন ধীরে ধীরে বাড়তে শুরু করে। 

দিনের বেলায় উৎপাদন প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যায় তা এক হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত পৌঁছায়। পরে উৎপাদন আরও বাড়িয়ে ১ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি করা সম্ভব হলেও ঠিক সে সময়ই বয়লারের ত্রুটিতে একটি ইউনিট বন্ধ হয়ে যায়।

বাংলাদেশের বিদ্যুৎ খাতে গোড্ডা কেন্দ্র বর্তমানে অন্যতম বড় আমদানি উৎস। কেন্দ্রটির দুই ইউনিট থেকে মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বিকল ইউনিটটি পুনরায় সচল হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ বাড়বে ও চলমান লোডশেডিং কমবে।

59 Views 0 Likes 0 Comments

Related News

Vladimir Putin: পুতিনের মুখে মাস্কের প্রশংসা! ‘সত্যিই প্রতিভাবান’, স্টারলিঙ্ক নিয়ে রাশিয়ার পরিকল্পনা ঘিরে বাড়ছে জল্পনা
বিদেশ

Vladimir Putin: পুতিনের মুখে মাস্কের প্রশংসা! ‘সত্যিই প্রতিভাবান’, স্টারলিঙ্ক নিয়ে...

নিউজ ডেস্ক: আমেরিকার ধনকুবের প্রযুক্তি উদ্যোগপতি ইলন মাস্কের প্রশংসায় পঞ্চমুখ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মহাকাশে হাজার হাজার কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটানোর জন্য মাস্ককে ‘সত্যিকারের প্রতিভাবান...

২৯ অক্টো ২০২৬, ০২:০০ পিএম · 3 মিনিট
দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর আবহে  মিলেমিশে গেল কলকাতা ও মেলবোর্নের ট্রাম ঐতিহ্য
বিদেশ

দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর আবহে মিলেমিশে গেল কলকাতা ও মেলবোর্নের ট্রাম ঐতিহ্য

দুর্গাপুজো ও কোজাগরী লক্ষ্মীপুজোর আবহে অস্ট্রেলিয়ার মেলবোর্নে মিলেমিশে গেল কলকাতা ও মেলবোর্নের ট্রাম-ঐতিহ্য। জিলং ওয়েস্টের ইউক্রেনীয় কমিউনিটি হলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রাক্তন ট্রামচালক রবার্তো ডি'আন্দ্রিয়ার উদ্যোগে উঠে এল ‘ট্রামযাত্রা’ আন্দোলনের স্মৃতি। দুই শহরের ট্রামের ঐতিহাসিক ছবি ও স্মারকের প্রদর্শনীতে উদযাপিত হল বাংলার সংস্কৃতি, নস্টালজিয়া ও দুই শহরের দীর্ঘদিনের বন্ধন।

২৭ অক্টো ২০২৬, ০৫:৫২ পিএম · 2 মিনিট
সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু ইজরায়েলে, নজরে নির্বাচনের ফলাফল
বিদেশ

সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু ইজরায়েলে, নজরে নির্বাচনের ফলাফল

নিউজ ডেস্ক: ইজরায়েলে সংসদীয় নির্বাচন ঘিরে শুরু হয়েছে ভোটগ্রহণ। এবারের নির্বাচনকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য একটি কঠিন রাজনৈতিক পরীক্ষা ও দেশটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ভোট হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার স...

২৭ অক্টো ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট
North Korea: সীমান্তে দক্ষিণ কোরিয়াকে নিশানা করে উত্তর কোরিয়ার কামান! বাড়ছে যুদ্ধের আশঙ্কা, রাষ্ট্রপুঞ্জে পাল্টাপাল্টি অভিযোগ
বিদেশ

North Korea: সীমান্তে দক্ষিণ কোরিয়াকে নিশানা করে উত্তর কোরিয়ার কামান! বাড়ছে যুদ্ধ...

নিউজ ডেস্ক: উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ফের বাড়ছে উত্তেজনা। দুই দেশের সীমান্তে সামরিক তৎপরতা বৃদ্ধি এবং উত্তর কোরিয়ার সাঁজোয়া কামান মোতায়েনের খবর নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। এরই মধ্যে স্থলমাইন বিস্ফোরণকে...

২৭ অক্টো ২০২৬, ১০:২২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.