JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৭:৫০ পিএম
Breaking
কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ

মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ

মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ
ছবি: গ্রাফিক্স: এআই

হায়দ্রাবাদ, নিউজ ডেস্ক: একাদশ শ্রেণির এক নাবালিকাকে গণধর্ষণ।  মাদক খাইয়ে ওই পড়ুয়াকে অপহরণ করা হয় এবং পরে একাধিক জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে। ঘটনায় মোট ন’জনের নাম সামনে এসেছে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। জানা গিয়েছে, পরিবারের সঙ্গে মনোমালিন্যের পর বাড়ি থেকে বেরিয়ে একটি রেলস্টেশনে গিয়েছিল ওই কিশোরী। সেখানেই কয়েকজনের সঙ্গে তার যোগাযোগ হয় বলে তদন্তে উঠে এসেছে। অভিযোগ, এরপর তাকে মাদকজাতীয় কিছু খাওয়ানো হয়। অসুস্থ ও অচেতন অবস্থার সুযোগ নিয়ে তাকে সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, এক জায়গায় নয়, বিভিন্ন স্থানে ওই নাবালিকাকে আটকে রেখে নির্যাতন করা হয়। গাড়ি থেকে শুরু করে হোটেল এবং ট্রেন—বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। পরের দিন কোনওভাবে অভিযুক্তদের হাত থেকে বেরিয়ে আসার পর ফের তাকে আটক করা হয় বলেও অভিযোগ। এরপর ট্রেনে করে তাকে অন্য একটি এলাকায় নিয়ে যাওয়া হয়।

শেষ পর্যন্ত একটি অটো থেকে সুযোগ বুঝে পালিয়ে যায় ওই কিশোরী। বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা জানায় সে। এরপর পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হয়। সেই অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ এবং একে একে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এছাড়াও, যে হোটেলে নাবালকটিকে নিয়ে যাওয়া হয়েছিল, পুলিশ সেই হোটেলের ম্যানেজার ও মালিককেও গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্তে ওই হোটেলের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। নাবালিকাকে সেখানে থাকতে দেওয়ার আগে প্রয়োজনীয় পরিচয় যাচাই করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, মেয়েটি এর আগেও সামাজিক মাধ্যমে ধৃতদের মধ্যে কয়েজনের সঙ্গে যোগাযোগ ও পরিচিত ছিল। যদিও তা এখনও স্পষ্ট নয়। 
ঘটনায় অভিযুক্তদের সঙ্গে নাবালিকার পূর্বপরিচয় ছিল কিনা, তাকে কোথায় কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এবং ঘটনার পিছনে আরও কে কে জড়িত? এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা ও বয়ানও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

13 Views 0 Likes 0 Comments

Related News

ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তরজা
দেশ

ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজ...

বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ রবিবারের ম্যাচের আগে এমন কোনও ঘোষণা ছিল না বলেই খবর। সাধারণতঃ আন্তর্জাতিক ম্যাচের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

১৪ সেপ্টে ২০২৬, ০২:০৯ পিএম · 2 মিনিট
বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের
দেশ

বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহ...

নিজের ভাষায় কথা বলাকে কোনওভাবে ছোট করে দেখার মানসিকতার বিরোধিতা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, নিজের ভাষায় কথা বললে নিজেকে ছোট মনে করা অত্যন্ত বড় ধরনের হীনমন্যতা ছাড়া কিছুই নয়।

১৪ সেপ্টে ২০২৬, ০১:৩৩ পিএম · 2 মিনিট
গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্মাদনা
দেশ

গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড...

হায়দ্রাবাদের খৈরাতাবাদে গণেশ চতুর্থী উপলক্ষে তৈরি হয়েছে ৬৯ ফুট উঁচু গণেশ বিগ্রহ। বিশালাকার এই প্রতিমাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ভক্তদের মধ্যে উন্মাদনা।

১৪ সেপ্টে ২০২৬, ০১:৩০ পিএম · 2 মিনিট
'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
দেশ

'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত...

রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন তিনি।

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.