JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৭:৫০ পিএম
Breaking
কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ

পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য

পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য
ছবি: গ্রাফিক্স: নিজস্ব

নিউজ ডেস্ক: প্রথমে দেখে মনে হবে কোনও সিনেমার দৃশ্য। ব্যস্ত শহরের রাস্তায় তখন পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। চারপাশে সাধারণ মানুষের আনাগোনা। সামনে এল একটি দৃশ্য, অথচ তাতেই যেন বদলে গেল গোটা ছবিটা। এরই মধ্যে কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরায় ধরা পড়ল এমন এক দৃশ্য, যা দেখে নেটিজেনদের একাংশ রীতিমতো হতবাক। নীল পোশাক পরা এক অদ্ভুত অবয়ব মুহূর্তের মধ্যে ছুটে বেরিয়ে গেল এবং কেউ তাকে আটকাতে পারল না। কয়েক সেকেন্ডের সেই ভিডিও ঘিরেই এখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা প্রশ্ন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে নীল রংয়ের মেডিকেল গাউন পড়া একটি অবয়ব পথচারীদের ভিড়ের মধ্য দিয়ে ছুটে চলে যাচ্ছে। তার চলার ধরন দেখে প্রথমে মনে হতেই পারে এটি কোনও অত্যাধুনিক যন্ত্র। ভিডিওটি প্রকাশকারী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দাবি, সেটি আসলে একটি মেডিকেল রোবট এবং পুলিশের কাছ থেকে পালিয়ে গিয়েছে এই রোবটটি।

সূত্র: https://x.com/SanjoyRaawat/status/2099411021190615544?s=20

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে সামনে থাকা ক্যাফের টেবিল ও চেয়ার এড়িয়ে রোবটটি এগিয়ে যাচ্ছে। কখনও ডান দিক এবং কখনও বাঁ দিকে সরে গিয়ে তার পথে বিভিন্ন বাধা পাস কাটাচ্ছে। এমনকি, তার গতিতেও বিশেষ কোনো ছেদ দেখা যায়নি। মানুষের পাশ দিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার সময়ও সেটি ভারসাম্য বজায় রেখেছে বলে ভিডিওটির দাবিতে উল্লেখ করা হয়েছে। পোস্টদাতার আরও দাবি, ঘটনাটি কোনও সাজানো প্রদর্শনী নয়। রোবটির শরীরের ভারসাম্য, পদক্ষেপের গতি এবং সামনে আসা বাধার প্রতি প্রতিক্রিয়া সবই বাস্তবে নিয়ন্ত্রিত হচ্ছিল। এমনকি, ঘটনাস্থলে থাকা পায়ে হাটা পুলিশকর্মীরাও তার সঙ্গে পাল্লা দিতে পারেনি বলে দাবি করা হয়েছে।

তবে, এখানেই শুরু হয়েছে আসল বিতর্ক। ভিডিওটি সামনে আসার পর থেকে প্রযুক্তির চমকের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উঠেছে। সত্যিই কি সেটি একটি রোবট, নাকি মানুষের চোখে ধুলো দেওয়ার মতো প্রযুক্তির দ্বারা কোনও সাজানো দৃশ্য। একাধিক নেটিজেনরা ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কেউ দাবি করেছেন সেটি রোবটের পোশাক পড়া একটি মানুষ। আবার কেউ সরাসরি ভিডিওটিকে নকল বলে মন্তব্য করেছেন। ফলে, কয়েক সেকেন্ডের এই ভিডিও এখন রোবট প্রযুক্তির সম্ভাবনার পাশাপাশি তৈরি করেছে সংশয় ও রহস্যের আবহ। ভিডিওটি কিভাবে তৈরি হয়েছে বা সেটিতে সত্যিই কোনও স্বয়ংক্রিয় রোবট ছিল কি না, তার স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ এখনও সামনে আসেনি। তাই আপাতত ভিডিওটি দেখে চমকে গেলেও, এর দাবিকে যাচাই না করে সত্য বলে ধরে নেওয়া ঠিক হবে না।

13 Views 0 Likes 0 Comments

Related News

আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
বিদেশ

আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

এর আগে, গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটির বয়লারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি বন্ধ করতে হয়। এর ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায় ও বাংলাদেশে সরবরাহও হ্রাস পায়।

১৪ সেপ্টে ২০২৬, ০৩:২৩ পিএম · 2 মিনিট
আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য
বিদেশ

আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ...

তিনি বলেন, ‘খুলনা শহরে এখন আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে খুলনাকে সন্ত্রাস কবলিত ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে বিশেষ বাহিনী মোতায়েন করতে হবে।’

১৪ সেপ্টে ২০২৬, ০৩:২২ পিএম · 4 মিনিট
এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ
বিদেশ

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ...

বাংলাদেশে এ বছর ইলিশের উৎপাদন কমে যাওয়ার খবরের মধ্যেই এ রপ্তানি শুরু হয়েছে। জনপ্রিয় এই মাছটির অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীরা ভারতের দিকে ঝুঁকছেন।

১৪ সেপ্টে ২০২৬, ০৩:২০ পিএম · 2 মিনিট
রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি নতুন কূটনৈতিক সমীকরণ?
বিদেশ

রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপ...

আয়ারল্যান্ড সফরে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলিতে হামলা চালালে তার প্রভাব জ্বালানি সরবরাহের উপর পড়ছে।

১৪ সেপ্টে ২০২৬, ১২:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.