JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৪:১০ পিএম
Breaking
আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ
ছবি: গ্রাফিক্স: নিজস্ব

হাবিবুর রহমান, ঢাকা: ভারত থেকে বাংলাদেশে গত দুই মাসে ৫০০ টন ইলিশ রপ্তানি করা হয়েছে। দুই দেশের বাঙালি পরিবারে জনপ্রিয় এই মাছের ক্ষেত্রে চিরাচরিত বাণিজ্য প্রবাহে এটি একটি বিপরীত চিত্র। এই প্রথম ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানির ঘটনা ঘটল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারত থেকে বাংলাদেশে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ রপ্তানি করা হবে।

বাংলাদেশে এ বছর ইলিশের উৎপাদন কমে যাওয়ার খবরের মধ্যেই এ রপ্তানি শুরু হয়েছে। জনপ্রিয় এই মাছটির অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীরা ভারতের দিকে ঝুঁকছেন।

ব্যবসায়ীরা জানান, ইলিশের এসব চালান মূলত গুজরাট থেকে সংগ্রহ করে ভারুচ বন্দরের মাধ্যমে পাঠানো হয়েছে। পাশাপাশি কিছু সরবরাহ পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছের বাজার হয়েও গেছে।

হাওড়া হোলসেল ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, 'বাংলাদেশ এবারই প্রথম ভারত থেকে ইলিশ আমদানি করছে। আমরা সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরার মতো মাছ বাংলাদেশে পাঠিয়ে থাকি। কিন্তু এ বছর সেখানে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে।'

'গত দুই মাসে প্রায় ৫০০ টন ইলিশ রপ্তানি করা হয়েছে। আগামী সপ্তাহগুলোতে আরও ১৫০ থেকে ২০০ টন রপ্তানির কথা রয়েছে,' বলেন তিনি। তিনি আরও জানান, প্রচুর ডিম থাকার কারণে ভারতের বাজারে গুজরাটের ইলিশের চাহিদা তুলনামূলকভাবে কম। তবে এই বৈশিষ্ট্যের কারণেই বাংলাদেশের ক্রেতাদের কাছে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে এটি আকর্ষণীয় হয়ে উঠেছে। কারণ বাংলাদেশে ডিমওয়ালা ইলিশের চাহিদা রয়েছে।

তিনি আরও বলেন, 'গুজরাটের ইলিশে প্রচুর ডিম থাকে, যা বাংলাদেশে বেশ কাঙ্ক্ষিত। এমনকি ডিম আলাদাভাবে বিক্রি করে প্রক্রিয়াজাত করে অন্যান্য দেশে পুনরায় রপ্তানি করা হচ্ছে।'

তিনি জানান, বাংলাদেশের ব্যবসায়ীরা আমদানি করা কিছু ইলিশ প্রক্রিয়াজাত করে বিদেশের বাজারেও রপ্তানি করছেন। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ বাজারে এই মাছ শুকিয়ে নোনা ইলিশ হিসেবেও বিক্রি করা হচ্ছে।

তবে আসন্ন উৎসবের মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি করা হবে কি না, সে বিষয়ে এখনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

গত বছর উৎসবের মৌসুমের আগে বাংলাদেশ সরকার ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল।

13 Views 1 Likes 0 Comments

Related News

আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
বিদেশ

আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

এর আগে, গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটির বয়লারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি বন্ধ করতে হয়। এর ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায় ও বাংলাদেশে সরবরাহও হ্রাস পায়।

১৪ সেপ্টে ২০২৬, ০৩:২৩ পিএম · 2 মিনিট
আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য
বিদেশ

আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ...

তিনি বলেন, ‘খুলনা শহরে এখন আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে খুলনাকে সন্ত্রাস কবলিত ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে বিশেষ বাহিনী মোতায়েন করতে হবে।’

১৪ সেপ্টে ২০২৬, ০৩:২২ পিএম · 4 মিনিট
রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি নতুন কূটনৈতিক সমীকরণ?
বিদেশ

রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপ...

আয়ারল্যান্ড সফরে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলিতে হামলা চালালে তার প্রভাব জ্বালানি সরবরাহের উপর পড়ছে।

১৪ সেপ্টে ২০২৬, ১২:২১ পিএম · 2 মিনিট
বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী
বিদেশ

বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব...

জানা গিয়েছে, সম্প্রতি ইউক্রেন সফরে গিয়েছিলেন বরিস জনসন। সফর শেষে কিয়েভ থেকে ট্রেনে করে পোল্যান্ডের উদ্দেশে রওনা দেন তিনি।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.