JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৪:০৩ পিএম
Breaking
আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের

কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু

কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু
Karimeen Pollichathu ছবি: গ্রাফিক্স: নিজস্ব

নিউজ ডেস্ক: ভারতের দক্ষিণের রাজ্য কেরালা তার খাদ্য সম্ভারের জন্য বিখ্যাত। বিশেষ ধরনের মাছ এবং সেই মাছের নানান পদের জন্য কেরালার খাদ্য সংস্কৃতি মানুষের কাছে জনপ্রিয়। এই মাছের পদগুলির মধ্যে একটি অন্যতম পদ কারিমিন পলিচাথু। এটি একটি সামুদ্রিক মাছের পদ। আজকে শিখব কেরালার ঐতিহ্যবাহী মাছের এই বিশেষ পদ।

উপকরণ কী লাগবে?

(ম্যারিনেট করার জন্য): কারিমিন/পার্ল স্পটমাছ: ২টি ,ভালোভাবে পরিষ্কার করে নেওয়া, পিঠে ৩-৪টি চিড় দেওয়া
কলা পাতা: মোড়ানোর জন্য
নারকেল তেল: ৪-৫ টেবিল চামচ 
লেবুর রস: ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচানো: ১.৫ কাপ 
আদা ও রসুন পেস্ট: ১ টেবিল চামচ
টমেটো কুচানো: ১টি 
কাঁচালঙ্কা কুচানো: ২-৩টি 
কারিপাতা: ২টা বোঁটা সহ 
ঘন নারকেলের দুধ (ঐচ্ছিক): ১/৪ কাপ
নুন: স্বাদমতো

(গ্রেভি বানানোর জন্য): 
কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো: ২ চা চামচ
হলুদ গুঁড়ো:১ চা চামচ
ধনে গুঁড়ো: ১ চা চামচ 
গোলমরিচ গুঁড়ো:১/২ চা চামচ 
গরম মসলা গুঁড়ো

কী ভাবে রাঁধবেন?

(ক)মাছ ম্যারিনেশন এবং ভাজা:
১। পরিষ্কার করা মাছের গায়ে লেবুর রস, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং নুন ভালো করে মাখান।২। ৩০ মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিন। ৩।একটি প্যানে সামান্য নারকেল তেল গরম করে নিন।ম্যারিনেট করা মাছগুলো এপিঠ-ওপিঠ করে হালকা ভেজে তুলে রাখুন। পুরোপুরি সেদ্ধ'র প্রয়োজন নেই।  মাছটির দুপিঠ সামান্য বাদামি হওয়া মাত্রই তুলে নিন।

(খ)  গ্রেভি তৈরি:
১। ওই একই প্যানে আরও কিছুটা নারকেল তেল গরম করে নিন। প্রথমে কারিপাতা ফোড়ন দিয়ে তাতে কুচানো আদা, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে ১ মিনিটের মত ভাজুন। ২। এবার কুচানো পেঁয়াজ দিয়ে সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। ৩। কুচানো টমেটো ও সামান্য নুন দিয়ে নরম হওয়া পর্যন্ত কষাতে থাকুন। ৪। টমেটো গলে এলে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মসলা দিয়ে দিন। মসলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অল্প আঁচে কষান। ৫। মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে ঘন নারকেলের দুধ মেশান। গ্রেভি ঘন ও মাখোমাখো হলে নামিয়ে নিন।

(গ) কলা পাতায় মোড়ানো ও সেঁকা:
১। কলা পাতাগুলি ধুয়ে হালকা আগুনের ওপর অল্প ধরে এপিঠ-ওপিঠ সেঁকে নিন। এর ফলে পাতা নরম হবে  ছিঁড়ে যাবে না। ২। একটি কলা পাতার মাঝে প্রথমে ২ চামচ তৈরি করা গ্রেভি বিছিয়ে দিন। তার ওপর ভাজা মাছটি রাখুন। মাছের ওপর আবার কিছুটা মশলা দিয়ে মাছটি পুরোপুরি ঢেকে দিন। ৩। এবার কলা পাতাটি পার্সেলের মতো চারদিক থেকে মুড়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিন। ৪।  চাটু বা তাওয়া গরম করে তাতে সামান্য নারকেল তেল ব্রাশ করে নেবেন। 
৫। কলা পাতায় মোড়ানো মাছের পার্সেলটি তাওয়ায় ঢাকা দিয়ে একদম ঢিমে আঁচে দুটো পিঠ ৭/৮ মিনিট করে সেঁকে নিন। ৬। পাতা হালকা পোড়া পোড়া হলে  সুন্দর সুগন্ধ ছাড়লে নামিয়ে নিন।

গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কারিমিন পালিচাথু। সঙ্গে অবশ্যই রাখবেন নারকেল বাটা। এটা রান্নাটিকে একটি আলাদা মাত্রা দেবে।

13 Views 0 Likes 0 Comments

Related News

দুর্গাপুজোর নবমী হোক মাংস-ময়, বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের বিশেষ পদ
রকমারি

দুর্গাপুজোর নবমী হোক মাংস-ময়, বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের বিশেষ পদ

এই আমিষ নিয়ে যে যাই বলুক না কেন, খাওয়াতো হবেই। আর তাই ,পুজোর নবমীতে বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের এই বিশেষ পদ।

০৮ সেপ্টে ২০২৬, ০৮:৫৭ পিএম · 2 মিনিট
চেনা পদের নতুন ধরন,বাড়িতে বানান রাঙাআলু'র শুক্তো
রকমারি

চেনা পদের নতুন ধরন,বাড়িতে বানান রাঙাআলু'র শুক্তো

মোটেই বাঙালি পদ নয়! ফরাসিদের হেঁশেল থেকে জাহাজপথে বাংলায় এসে জমিয়ে বসে এই রান্না-শুক্তো। অনেক ধরনের শুক্তো খেয়েছেন। আজ খেয়ে দেখুন নতুন ধরনের শুক্তো। রাঙাআলু'র শুক্তো।

০৩ সেপ্টে ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট
বাঙালির পাতে সুস্বাদু পদ, ঐতিহ্যবাহী ভেটকির ষষ্ঠ-রঙ্গ
রকমারি

বাঙালির পাতে সুস্বাদু পদ, ঐতিহ্যবাহী ভেটকির ষষ্ঠ-রঙ্গ

কলকাতা, নিউজ ডেস্ক: বাঙালি মানেই মাছ আর ভাত। আর এই মাছ রান্নায় যদি নানারকম বৈচিত্র পাওয়া যায়! নতুন নতুন খাবারের খোঁজে বাঙালি চেষ্টা করে গেছে নতুন নতুন পদ রান্না করার। তেমনিই একটি পদ 'ভেটকির ষষ্ঠ রঙ্গ।' প্রাচীন এই পদটি...

০২ সেপ্টে ২০২৬, ০৭:২৩ পিএম · 1 মিনিট
মিষ্টি খাওয়ার ক্রেভিং কিন্তু ডায়েটের ভয়? ট্রাই করুন এই সুপার-হেলদি লাড্ডু
রকমারি

মিষ্টি খাওয়ার ক্রেভিং কিন্তু ডায়েটের ভয়? ট্রাই করুন এই সুপার-হেলদি লাড্ডু

একদিকে মিষ্টির ক্রেভিং অন্যদিকে ডায়েটের চিন্তা, এবার আর চিন্তা নেই। অল্প সময়েই বানিয়ে ফেলুন এই ডায়েট লাড্ডু।

৩১ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.